Advertisement

বারাণসীর আকাশে Sukhoi, Rafale থেকে Tejas যুদ্ধবিমান, দেখলেন PM মোদী

নমো ঘাটে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। নিরাপত্তার জন্য গোটা শহরকে ৩২টি জোন, ৫০টি সেক্টর এবং ৮০টি সাব-সেক্টরে ভাগ করা হয়। মোতায়েন করা হয় প্রায় ১২ হাজার নিরাপত্তাকর্মী।

বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীবারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Oct 2026,
  • अपडेटेड 3:57 PM IST
  • বারাণসীতে এয়ার শো।
  • উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কাশী। বাবা বিশ্বনাথের আবাস। বাঙালির তীর্থ। ভারতের আধ্যাত্নিক ভূমি। সেই বারাণসীতেই হয়ে গেল বায়ুসেনার এয়ার শো। আকাশে উড়ল একের পর এক যুদ্ধবিমান। রবিবার নিজের লোকসভা আসন বারাণসীতে 'উইংস ওভার গঙ্গা' থিমে আয়োজিত বায়ুসেনার এই প্রদর্শনী দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ দিন সকালে ভারতীয় বায়ুসেনার অনুষ্ঠানে যোগ দিতে বারাণসীর নমো ঘাটে পৌঁছন প্রধানমন্ত্রী। ভারতীয় বায়ুসেনার ৯৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এয়ার শো। আকাশে একের পর এক যুদ্ধবিমান ও হেলিকপ্টারের কসরত। বারাণসীর নমো ঘাটে আয়োজিত 'এয়ার ফোর্স ডে এরিয়াল ডিসপ্লে ২০২৬'-এর মূল আকর্ষণ ছিল ভারতীয় বায়ুসেনার বিভিন্ন ফর্মেশন এবং অত্যাধুনিক যুদ্ধবিমানের প্রদর্শন। এই অনুষ্ঠানের মাধ্যমে বায়ুসেনার শক্তি এবং বিশেষ অভিযানের সক্ষমতা তুলে ধরা হয়।

ক্যালাশ ফর্মেশন

নমো ঘাটে 'ক্যালাশ ফর্মেশন'-এর মাধ্যমে বায়ুসেনার পরিবহণ ও বিশেষ অভিযানের সক্ষমতা তুলে ধরা হয়। শক্তিশালী C-130J সুপার হারকিউলিস বিশেষ অভিযান চালানোর বিমানটি 'ভি' আকৃতির ফর্মেশনের নেতৃত্ব দেয়। পাশে ছিল দুটি An-32 মাঝারি পরিবহণ বিমান। ভারতীয় বায়ুসেনার মাঝারি পরিবহণের গুরুত্বপূর্ণ অংশ এই বিমানগুলি। 

বিশ্বনাথ ফর্মেশন

এরপর দেখা গেল 'বিশ্বনাথ ফর্মেশন'। Su-30MKI যুদ্ধবিমানগুলি প্রদর্শন করে তাদের পরিচিত তিন বিমানের 'ত্রিশূল স্প্লিট'। আকাশে তিনটি বিমানের একসঙ্গে উড়ে এসে নির্দিষ্ট কৌশলে আলাদা হয়ে যাওয়ার এই দৃশ্য ছিল অন্যতম আকর্ষণ।

প্রচণ্ড

৬ বিমানের দলটি তিরের ফলার মতো 'অ্যারোহেড' ফর্মেশনে দেখা গেল। 

হনুমান

একটি Su-30MKI যুদ্ধবিমান গঙ্গার উপর প্রায় ৯ মিনিট ধরে চোখধাঁধানো কসরত দেখায়। মাধ্যাকর্ষণকে যেন চ্যালেঞ্জ জানিয়ে দিলেন বিমানের পাইলট।

সারং

বিশ্বের মাত্র পাঁচটি হেলিকপ্টার প্রদর্শনী দলের মধ্যে অন্যতম ভারতীয় বায়ুসেনার সারং।

বলে রাখি, বৃহস্পতিবার শুরু হয়েছিল তিন দিনের এই এয়ার শো। রাজ্য বিধান পরিষদের নির্বাচনের কারণে শুক্রবার কোনও প্রদর্শনী হয়নি। এই অনুষ্ঠানে তেজস, লাইট কমব্যাট হেলিকপ্টার (এলসিএইচ) প্রচণ্ড, Su-30MKI এবং রাফালের মতো যুদ্ধবিমানের পাশাপাশি পরিবহণ বিমানও দেখা গিয়েছে। 

Advertisement

 

বায়ুসেনার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বারাণসীতে বস্ত্রশিল্পকে বড় উপহার দেন প্রধানমন্ত্রী। সেখানে অরবিন্দ মিলের উদ্বোধন করেন। পাশাপাশি প্রায় ৩০০ জন মহিলার সঙ্গে কথা বলেন।
 

Read more!
Advertisement
Advertisement