Advertisement

Smith Machchhar: 'হনুমান চালিশা জপ করছিলাম,' কীভাবে প্লেন ক্র্যাশ বাঁচালেন? মোদীকে সেই অভিজ্ঞতা জানালেন ক্যাপ্টেন স্মিত

১৭৪ জন যাত্রীকে বাঁচিয়ে তিনি এখন হিরো। ভারতবাসীকে গর্বিত করা ফ্লাইদুবাইয়ের সেই ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে ভিডিও কল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁক স্মিত জানান, ভয়ঙ্কর সেই মুহূর্তে কী ঘটেছিল...

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 02 Oct 2026,
  • अपडेटेड 2:15 PM IST
  • ১৭৪ জন যাত্রীকে বাঁচিয়ে তিনি এখন হিরো
  • সেই ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে ভিডিও কল মোদীর
  • স্মিত জানান, ভয়ঙ্কর সেই মুহূর্তে কী ঘটেছিল

ওমানি কো-পাইলটের থেকে মাঝআকাশে ছুরি কোপ খেলেও ১৭৪ জন যাত্রীকে বাঁচিয়ে তিনি এখন হিরো। ভারতবাসীকে গর্বিত করা ফ্লাইদুবাইয়ের সেই ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে ভিডিও কল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁক স্মিত জানান, ভয়ঙ্কর সেই মুহূর্তে মনে মনে হনুমান চালিশা জপ করছিলেন তিনি। 

শুক্রবারের এই ভিডিও কলের কথোপকথনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্মিত মচ্ছরের সাহসের প্রশংসা করেন। তাঁর উপস্থিত বুদ্ধিমত্তা, ধৈর্যের তারিফ করেন। জানান, গোটা দেশ তাঁর দ্রুত আরোগ্যলাভের জন্য প্রার্থনা করছে। 

বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহীতে চিকিৎসারত স্মিত মচ্ছর। প্রথমে সৌদি আরবের তাবুকে তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর সেখান থেকে তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় UAE-তে। 

মোদীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতেই ৩৯ বছরের এই বীরপুত্রের চোখে জল চোলে আসে। আবেগপ্রবণ হয়ে পড়েন স্মিত। জানান, এটি তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। স্মিত বলেন, 'আপনি আমার কাছে সবচেয়ে বড় একজন পথপ্রদর্শক। আমায় ফোন করে আপনি এভাবে উৎসাহ দিচ্ছেন, এতে আমি খুব খুব গর্বিত বোধ করছি। অনেক চোট পেয়েছি কিন্তু নিজেকে বুঝিয়েছি, আমায় উঠতেই হবে। সেই মুহূর্তে প্রাণ বাঁচানোর জন্য লড়ছিলাম। বারবার পড়ে যাচ্ছিলাম, তবে আমি বুঝতে পেরেছিলাম, উঠে না দাঁড়ালে আমার মৃত্যু অবধারিত।'

তিনি আরও বলেন, 'আমি ১৭ বছর ধরে প্লেন চালাচ্ছি। ১১ বছর ধরে আমি ক্যাপ্টেন হিসেবে কর্মরত। আমি বুঝতে পারি কী হতে পারে একটি ককপিটের ভিতর। চোখ বন্ধ থাকলেও আমি সব বুঝতে পারি এখন। আমি জানতাম, শেষবারের মতো আমায় একটা ঠেলা দিতেই হবে। নিজেকে কোনওমতে তুলে ককপিটের দরজা খুললাম, তারপর সকলে আমায় সাহায্যের জন্য এগিয়ে এলেন। যা হয়েছে, যেভাবে হয়েছে, তাতে সকলের অবদান রয়েছে।'

স্মিত আরও জানান, বিপদের মুখে সর্বদাই তিনি মনে মনে হনুমান চালিশা যপ করেন। বুধবার তাঁর উপর যখন হামলা হল, তখনও তিনি তাই করছিলেন। 

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, তিনি স্মিতের মায়ের সঙ্গেও কথা বলেছেন। তিনি গীতা মচ্ছরকে জানিয়েছেন, আদর্শ এবং ভগবত গীতার বাণী শিখিয়ে তিনি ছেলেকে মানুষ করেছেন। 

প্রধানমন্ত্রী জানান, গর্বের সঙ্গে দেশবাসী বলতে পারবেন, এ দেশের মানুষ নিজের প্রাণের ঝুঁকি না নিয়ে অন্যের প্রাণ বাঁচায়। 

 

Read more!
Advertisement
Advertisement