Advertisement

Priyanka-Amit Shah: 'আপনাদের চালাকি দেখলে চাণক্যও চমকে উঠতেন,' প্রিয়াঙ্কার কটাক্ষে হেসে ফেললেন অমিত শাহ-ও

লোকসভায় নারী সংরক্ষণ বিল নিয়ে তুমুল বিতর্ক। হঠাৎ প্রিয়াঙ্কা গান্ধী এমন কথা বললেন যে, হেসে ফেললেন অমিত শাহ-ও। কংগ্রেস সাংসদ (Priyanka Gandhi) বলেন, 'আজ যদি চাণক্য বেঁচে থাকতেন, আপনাদের এই চালাকি দেখে তিনিও অবাক হয়ে যেতেন।'

কংগ্রেস সাংসদ (Priyanka Gandhi) বলেন, 'আজ যদি চাণক্য বেঁচে থাকতেন, আপনাদের এই চালাকি দেখে তিনিও অবাক হয়ে যেতেন।' কংগ্রেস সাংসদ (Priyanka Gandhi) বলেন, 'আজ যদি চাণক্য বেঁচে থাকতেন, আপনাদের এই চালাকি দেখে তিনিও অবাক হয়ে যেতেন।'
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Apr 2026,
  • अपडेटेड 7:36 PM IST
  • লোকসভায় নারী সংরক্ষণ বিল নিয়ে তুমুল বিতর্ক।
  • প্রিয়াঙ্কা গান্ধী এমন কথা বললেন যে, হেসে ফেললেন অমিত শাহ-ও। 
  • তাঁর অভিযোগ, এই বিলকে কেন্দ্র করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের শাসক দল।

লোকসভায় নারী সংরক্ষণ বিল নিয়ে তুমুল বিতর্ক। হঠাৎ প্রিয়াঙ্কা গান্ধী এমন কথা বললেন যে, হেসে ফেললেন অমিত শাহ-ও। কংগ্রেস সাংসদ (Priyanka Gandhi) বলেন, 'আজ যদি চাণক্য বেঁচে থাকতেন, আপনাদের এই চালাকি দেখে তিনিও অবাক হয়ে যেতেন।' প্রিয়াঙ্কার এই মন্তব্য শুনে হেসে ফেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) সহ বিজেপির একাধিক সাংসদ।  

বৃহস্পতিবার লোকসভায় নারী সংরক্ষণ বিল নিয়ে আলোচনা চলছিল। সেই সময়ই এমনটা ঘটে। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, মহিলাদের জন্য সংরক্ষণ নিয়ে কংগ্রেসের কোনও আপত্তি নেই। কিন্তু তাঁর অভিযোগ, এই বিলকে কেন্দ্র করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের শাসক দল।

তিনি বলেন, 'এই বিল আসলে নির্বাচনের আগে একটি রাজনৈতিক ট্রাম্প কার্ড।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi) বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রিয়ঙ্কা দাবি করেন, বিজেপি নিজেদের নারী অধিকার রক্ষার দল হিসেবে তুলে ধরতে চাইছে। তবে তাঁর মতে, সংবিধানকে দুর্বল করে কোনওভাবেই নারী ক্ষমতায়ন সম্ভব নয়। এরপরই খানিক মজার সুরেই চাণক্যের কথা বলেন প্রিয়াঙ্কা।

সঙ্গে সঙ্গে সংসদ ভবনে হাসির রোল ওঠে। হেসে ফেলেন অমিত শাহ, কিরেন রিজিজু (Kiren Rijiju) সহ শাসকদলের নেতারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার সারাদিনই মোটামুটি নারী সংরক্ষণ বিল নিয়ে আলোচনা চলে। একদিকে শাসক দলের দাবি, নারী সংরক্ষণ বিল দেশের মহিলাদের জন্য ঐতিহাসিক পদক্ষেপ। অন্যদিকে বিরোধীরা বলছে, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বিতর্কেই প্রমাণ হয় যে, নারী সংরক্ষণ ইস্যু এখন দেশের রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আসন্ন নির্বাচনের আগে এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।  

Read more!
Advertisement
Advertisement