Advertisement

Raihan Vadra: গ্যালারি থেকে সরানো হল প্রিয়াঙ্কা পুত্রের ৭০টি ফটোগ্রাফ, ফাঁকা দেওয়াল, কী বলছে কংগ্রেস?

Priyanka Gandhi: এবার ছবি প্রদর্শনী নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে রাইহান বঢরা। তিনি দাবি করলেন, প্রদর্শনী শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে গ্যালারি থেকে তাঁর বহু ছবি সরিয়ে দেওয়া হয়।

গ্যালারি থেকে সরিয়ে ফেলা হল প্রিয়াঙ্কা পুত্রের ৭০টি ফটোগ্রাফগ্যালারি থেকে সরিয়ে ফেলা হল প্রিয়াঙ্কা পুত্রের ৭০টি ফটোগ্রাফ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Oct 2026,
  • अपडेटेड 10:23 AM IST
  • প্রদর্শনী শুরুর মাত্র ৫ ঘণ্টা আগে গ্যালারি থেকে সরিয়ে দেওয়া হল দিল্লির সাম্প্রতিক প্রতিবাদগুলির ছবি।
  • বিস্ফোরক অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে রেহান  বঢরা।
  • প্রিয়াঙ্কা গান্ধী কর্তৃপক্ষের এই পদক্ষেপকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন।

প্রদর্শনী শুরুর মাত্র ৫ ঘণ্টা আগে গ্যালারি থেকে সরিয়ে দেওয়া হল দিল্লির সাম্প্রতিক প্রতিবাদগুলির ছবি। বিকানের হাউস কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে রেহান বঢরা। পেশায় শিল্পী ও চিত্রগ্রাহক রাইহানের অভিযোগ, গতকাল তাঁর প্রদর্শনী ছিল বিকানের হাউসে। কিন্তু, প্রদর্শনী উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টা আগে দিল্লির সাম্প্রতিক প্রতিবাদগুলির ছবি সরিয়ে দিয়েছে বিকানের হাউস কর্তৃপক্ষ। প্রিয়াঙ্কা গান্ধী কর্তৃপক্ষের এই পদক্ষেপকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন। তরুণদের কণ্ঠরোধ করার অভিযোগ তুলেছেন তিনি।

‘নো আইডিয়া ইজ ফাইনাল’ নামক এই প্রদর্শনীর প্রিভিউ বুধবার দেখানো হয়। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত এই প্রদর্শনী চলার কথা। কিন্তু রেহান দাবি করছেন, বুধবার দুপুর ৩টে ৩০ মিনিটে প্রশাসনের তরফে তাঁকে জানানো হয়, বিকেল ৫টার মধ্যে নির্দিষ্ট ছবিগুলি সরিয়ে ফেলতে হবে, নইলে প্রদর্শনী বাতিল করে দেওয়া হবে। রেহানের দাবি, ছবিগুলির রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সেগুলি প্রদর্শনের জন্য বর্তমান সময় উপযুক্ত নয় বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

তবে প্রিয়াঙ্কা পুত্র স্পষ্ট করে জানাচ্ছেন, ছবিগুলির মাধ্যমে কোনও রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্য ছিল না তাঁর। গত ছয় মাসে ঘটে যাওয়া প্রতিবাদ, বিক্ষোভগুলির ডকুমেন্টস হিসেবেই ছবিগুলি তোলা হয়েছিল। এছাড়াও তাঁর বক্তব্য, প্রদর্শনীর বিস্তারিত প্রস্তাব এবং বিন্যাসের পরিকল্পনা আগেই কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছিলেন। 

রেহান  বলেন, "একজন ভারতীয় শিল্পী হিসেবে আমি মনে করি, এটা আমার কর্তব্য... শিল্পীদের কাজের উপর সেন্সরশিপ চালানো হচ্ছে। ওরা কীসের ভয় পাচ্ছে, তা আমি জানি না। এমনকী ওরা ভারতীয় পতাকার ছবিটিও সরিয়ে দেওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছে।"

এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে রেহানের বক্তব্য, শিল্পকে রাজনীতি থেকে আলাদা করা যায় না। তিনি বলেন, "আপনারা বলতে পারেন না, রাজনৈতিক শিল্প দেখানো যাবে না, কারণ সমস্ত শিল্পই রাজনৈতিক। রাজনীতি ছাড়া কোনও শিল্প হয় না।"

প্রিয়াঙ্কা গান্ধী কী বলছেন?

ছবিগুলি সরিয়ে দেওয়ার ঘটনায় নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা জানান, ছবিগুলিতে আপত্তিকর কিছুই ছিল না। ওগুলিকে বিভিন্ন ঘটনার ডকুমেন্ট বলা যেতে পারে। এই ধরনের বিধিনিষেধের মুখে অন্য শিল্পীদেরও পড়তে হতে পারে বলে তিনি সতর্ক করেন। তিনি বলেন, “এটা আর গণতন্ত্র নেই। আজ ওর সঙ্গে হয়েছে, আগামীকাল অন্য কোনও শিল্পীর সঙ্গে হবে।”

Advertisement

৭০টিরও বেশি ছবি সরানোর অভিযোগ, ফাঁকা পড়ে রয়েছে দেওয়াল

সংবাদ সংস্থা PTI-এর রিপোর্ট বলছে, রেহানের ওই প্রদর্শনীতে ১০০টিরও বেশি ছবি ও শিল্পকর্ম ছিল। এর মধ্যে বন্যপ্রাণীর ছবি, বিমূর্ত শিল্পকর্ম এবং সাম্প্রতিক দিল্লি আন্দোলন ও রাস্তাঘাটের ছবিও ছিল। রাইহানের অভিযোগ, ৭০টিরও বেশি ছবি সরিয়ে দেওয়া হয়েছে। ফলে প্রদর্শনীতে কোনও রকমে ৪০টির কাছাকাছি ছবি অবশিষ্ট রয়েছে।


 

Read more!
Advertisement
Advertisement