Advertisement

Pune Airport Runway: দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান, বন্ধ পুনে এয়ারপোর্টের রানওয়ে, বাতিল বহু উড়ান

Pune Airport Runway: পুনে বিমানবন্দরে দুর্ঘটনা। বায়ুসেনার বিমানের হার্ড ল্যান্ডিং-এর জেরে বন্ধ হয়ে গেল এয়ারপোর্টের রানওয়ে। যার জেরে বাতিল করা হয়েছে একগুচ্ছ বিমান। বিশেষ করে কমার্শিয়াল ফ্লাইটগুলির ইনবাউন্ড ও আউটবাউন্ড পরিষেবা বাতিল করা হয়েছে। 

বায়ুসেনার বিমানের হার্ড ল্যান্ডিং-এর জেরবায়ুসেনার বিমানের হার্ড ল্যান্ডিং-এর জের
Aajtak Bangla
  • পুনে,
  • 18 Apr 2026,
  • अपडेटेड 8:41 AM IST
  • বায়ুসেনার বিমানের হার্ড ল্যান্ডিং-এর জেরে বন্ধ হয়ে গেল এয়ারপোর্টের রানওয়ে।
  • যার জেরে বাতিল করা হয়েছে একগুচ্ছ বিমান।
  • কমার্শিয়াল ফ্লাইটগুলির ইনবাউন্ড ও আউটবাউন্ড পরিষেবা বাতিল করা হয়েছে।

পুনে বিমানবন্দরে দুর্ঘটনা। বায়ুসেনার বিমানের হার্ড ল্যান্ডিং-এর জেরে বন্ধ হয়ে গেল এয়ারপোর্টের রানওয়ে। যার জেরে বাতিল করা হয়েছে একগুচ্ছ বিমান। বিশেষ করে কমার্শিয়াল ফ্লাইটগুলির ইনবাউন্ড ও আউটবাউন্ড পরিষেবা বাতিল করা হয়েছে। 

IAF সূত্রে জানানো হয়েছে, রেগুলার নাইট ফ্লাইং অনুশীলনের সময় এই ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সংশ্লিষ্ট যুদ্ধবিমানটি অবতরণের সময় ‘হার্ড ল্যান্ডিং’-এর সম্মুখীন হয়। তবে বিমানে থাকা এয়ারক্রু-রা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।

IAF-এর তরফে এক্স বার্তায় বলা হয়েছে, "ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমানের সঙ্গে হওয়া ঘটনার জেরে পুনে এয়ারপোর্টের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রয়েছে। এয়ারক্রুরা নিরাপদে আছেন এবং কোনও বেসামরিক সম্পত্তির ক্ষতি হয়নি। দ্রুত রানওয়ে সচল করে স্বাভাবিক পরিষেবা চালুর চেষ্টা চলছে।"

বিমানবন্দর ও পুলিশ সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে,IAF-এর বিমানটি অবতরণের সময় বিমানের আন্ডারকারেজে ত্রুটি দেখা যায়। ফলে রানওয়েতে বাধা-র সৃষ্টি হয়। যদিও এই বিষয়ে এখনও বিস্তারিত টেকনিক্যাল তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

পুনে আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাত প্রায় ১০টা ২৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। আর সঙ্গে সঙ্গেই নিরাপত্তার স্বার্থে স্বাভাবিক বিমান চলাচল বন্ধ রাখা হয়।

উল্লেখ্য বিষয় হল, লোহেগাঁওয়ে অবস্থিত এই বিমানবন্দরটি মূলত দুটি কাজে ব্যবহার করা হয়। এখানে বেসামরিক উড়ানের পাশাপাশি বায়ুসেনার কাজও করা হয়। ফলে এই ঘটনার জেরে সম্পূর্ণভাবে বাণিজ্যিক উড়ান পরিষেবা স্থগিত রাখতে হয়েছে।

এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) সূত্রে অনুমান, রানওয়ে আবার সচল করতে প্রায় ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে বিমান সংস্থাগুলিকে বিষয়টির কথা জানানো হয়েছে। একাধিক উড়ানের সময়সূচি প্রভাবিত হয়েছে।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহোল জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ রয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সবরকম চেষ্টা চলছে।

ANI-এর তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত ইন্ডিগোর ৩১টি অ্যারাইভাল বিমান বাতিল করা হয়েছে, উড়ান বাতিল হয়েছে ৩৪টি বিমানের। এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে ৩টি অ্যারাইভাল ও ৩টি উড়ান বাতিল করা হয়েছে, স্পাইসজেটের ২টি অ্যারাইভাল ও ৩টি উড়ান বাতিল করা হয়েছে, আকাশা এয়ারের ক্ষেত্রেও ২টি অ্যারাইভাল ও ৩টি উড়ান বাতিল করা হয়েছে। অন্যদিকে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৫টি অ্যারাইভাল ও ৫টি উড়ান বাতিল করা হয়েছে।

Advertisement

 
Read more!
Advertisement
Advertisement