Advertisement

Sad Story: মর্মান্তিক! দীর্ঘদিন অসুস্থ, ৬ বছরের ছেলেকে নিয়ে ১৮ তলা থেকে ঝাঁপ মহিলার

Pune Woman Suicide: মহারাষ্ট্রের পুণেতে আবাসনের ১৮ তলা থেকে পড়ে মৃত্যু হল এক মহিলা ও তাঁর ছ’বছরের ছেলের। শুক্রবার সন্ধ্যায় পিম্পরি-চিঞ্চওয়াড়ের সিগনেচার পার্ক আবাসনে এই ঘটনা ঘটে।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, একতা কয়েক বছর ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন।প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, একতা কয়েক বছর ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন।
Aajtak Bangla
  • পুনে,
  • 31 Oct 2026,
  • अपडेटेड 9:24 PM IST
  • মহারাষ্ট্রের পুণেতে আবাসনের ১৮ তলা থেকে পড়ে মৃত্যু হল এক মহিলা ও তাঁর ছ’বছরের ছেলের।
  • শুক্রবার সন্ধ্যায় পিম্পরি-চিঞ্চওয়াড়ের সিগনেচার পার্ক আবাসনে এই ঘটনা ঘটে।

Pune Woman Suicide: মহারাষ্ট্রের পুণেতে আবাসনের ১৮ তলা থেকে পড়ে মৃত্যু হল এক মহিলা ও তাঁর ছ’বছরের ছেলের। শুক্রবার সন্ধ্যায় পিম্পরি-চিঞ্চওয়াড়ের সিগনেচার পার্ক আবাসনে এই ঘটনা ঘটে। মৃতার নাম একতা বাঙ্গড় (৩৩)। তাঁর ছেলের নাম মাধব। ঘটনার পর ওই মহিলার বাড়ি থেকে সাত-আট পাতার একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। সেখানে স্বামীকে নতুন করে জীবন শুরু করার পরামর্শ দেওয়ার পাশাপাশি ছেলের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। একতা স্বামী মনোজ বাঙ্গড় ও ছেলেকে নিয়ে ওই আবাসনে থাকতেন। মনোজ পুণের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছেলেকে নিয়ে আবাসনের ১৮ তলায় যান একতা। সেখান থেকে নীচের ডাক্টে পড়ে যান দু’জনে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

চিঠিতে কী লিখেছিলেন একতা?
তদন্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উদ্ধার হওয়া সাত-আট পাতার চিঠি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেখানে স্বামীকে পুনরায় বিয়ে করার এবং নিজের জীবন নতুন করে গুছিয়ে নেওয়ার কথা লিখেছিলেন একতা। ছেলেকে ছাড়া তাঁর স্বামী কী ভাবে ভবিষ্যৎ সামলাবেন, তা নিয়েও উদ্বেগ জানিয়েছিলেন। মায়ের অনুপস্থিতি নিয়ে ছেলে বার বার প্রশ্ন করতে পারে, এমন আশঙ্কার কথাও চিঠিতে উল্লেখ ছিল বলে জানা যাচ্ছে। তবে চিঠিতে লেখা প্রতিটি বক্তব্যের সত্যতা এখনও খতিয়ে দেখছে পুলিশ।

দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, একতা কয়েক বছর ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েও সমস্যার নির্দিষ্ট কারণ জানতে পারেননি বলে খবর। দীর্ঘদিনের শারীরিক কষ্টের কথাও চিঠিতে উঠে এসেছে বলে দাবি।

ঘটনার তদন্ত শুরু করেছে ওয়াকড় থানার পুলিশ। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। চিঠির বিষয়বস্তু, শারীরিক অসুস্থতা এবং ঘটনার আগের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। মা ও শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement