Advertisement

Rath Yatra 2026: রথ নিয়ে ভক্তদের বিভ্রান্ত করছে ISKCON? 'দেখে নেওয়ার' হুঁশিয়ারি পুরীর রাজার

অসময়ে রথযাত্রার আয়োজন করার অভিযোগ উঠল ইসকনের বিরুদ্ধে। পুরীর গজপতি মহারাজ দিব্যসিংহ দেবের নিশানায় ইসকন। ঠিক কী কারণে বিতর্ক?

ইসকনের রথযাত্রা (বাঁ দিকে), পুরীর রথযাত্রা (ডান দিকে)ইসকনের রথযাত্রা (বাঁ দিকে), পুরীর রথযাত্রা (ডান দিকে)
Aajtak Bangla
  • পুরী ,
  • 13 Jul 2026,
  • अपडेटेड 1:11 PM IST
  • অসময়ে রথযাত্রার আয়োজন নিয়ে বিতর্ক
  • পুরীর গজপতি মহারাজ দিব্যসিংহ দেবের নিশানায় ইসকন
  • পুরীর জগন্নাথধামে রথের আগে কী ঘটছে?

ফের একবার অসময়ে রথযাত্রার আয়োজন করার অভিযোগ উঠল ইসকনের বিরুদ্ধে। পুরীর গজপতি মহারাজ দিব্যসিংহ দেব রথযাত্রার মতো পবিত্র উৎসব নিয়ে ইসকনের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন। বিদেশে অসময়ে রথযাত্রা আয়োজন নিয়ে ইসকনের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, 'সংগঠনটি ভ্রান্ত তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।'

রবিবার গজপতি মহারাজ এই প্রতিক্রিয়া জানান ইসকনের একটি প্রেস বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে। ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল, পুরীর পণ্ডিতরা রথযাত্রা আয়োজনের বিষয়টি নিয়ে ইসকনের পণ্ডিতদের সঙ্গে হওয়া বিতর্কে পরাজিত হয়েছেন।

এই বিতর্কের কেন্দ্রবিন্দু হল, জগন্নাথদেবের রথযাত্রার সঠিক সময়কাল নিয়ে। শ্রীজগন্নাথ মন্দির প্রশাসন (SJTA)-র অবস্থান, হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় শুক্লা দ্বিতীয়া তিথি থেকে শুরু হওয়া ৯ দিনের মধ্যেই রথযাত্রা হওয়া উচিত। অন্যদিকে ইসকনের দাবি, তারা সারা বছরই বিভিন্ন সময়ে রথযাত্রার আয়োজন করতে চায়। সংগঠনের আরও দাবি, এই বিষয়ে SJTA-র সঙ্গে তাদের আলোচনাও হয়েছে। 

গজপতি মহারাজ দিব্যসিংহ দেব বলেন, 'মুম্বইয়ের জুহু শাখা থেকে ইসকন যে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে সম্পূর্ণ মিথ্যা এবং অপ্রাসঙ্গিক তথ্য রয়েছে।' তিনি জানান, পুরীর শ্রীনহরে (রাজপ্রাসাদ) পুরীর পণ্ডিত এবং ইসকনের পণ্ডিতদের মধ্যে একটি আলোচনা ও বিতর্ক হয়েছিল। কিন্তু এখন ইসকন সম্পূর্ণ মনগড়া গল্প ছড়াচ্ছে যে, ওই বিতর্কে পুরীর পণ্ডিতরা হেরে গিয়েছেন।

তিনি আরও জানান, অসময়ে রথযাত্রা আয়োজনের বিষয়টি নিয়ে শ্রীজগন্নাথ মন্দির প্রশাসন খুব শীঘ্রই কড়া জবাব দেবে।

শ্রীজগন্নাথ মন্দির পরিচালন কমিটির (SJTMC) চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে থাকা গজপতি মহারাজ বলেন, 'ইসকনের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা গভর্নিং বডি কমিশন (GBC)-কে আগেই জানানো হয়েছিল, নির্ধারিত সময়ের বাইরে রথযাত্রা আয়োজন করে তারা প্রচলিত রীতি থেকে বিচ্যুত হচ্ছে। তাঁর অভিযোগ, তা সত্ত্বেও ইসকন বিশ্বের বিভিন্ন প্রান্তে স্নানযাত্রা এবং রথযাত্রার আয়োজন করে চলেছে।

অন্যদিকে, ইসকনের ওডিশা শাখার আঞ্চলিক সম্পাদক বনমালী দাস সাংবাদিকদের বলেন, 'গজপতি মহারাজ যদি এই ঘটনায় আঘাত পেয়ে থাকেন, তবে ওডিশা ইসকনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছেন। গজপতি মহারাজের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে।' পাশাপাশি বনমালী দাস স্পষ্ট করে দিয়ে বলেন, 'ওডিশায় ইসকন পুরীর ঐতিহ্য মেনেই রথযাত্রা আয়োজন করে এবং নির্ধারিত তিথি ও তারিখ থেকে কখনও বিচ্যুত হয় না। বিদেশে কী হচ্ছে, তার উপর ওডিশা ইসকনের কোনও নিয়ন্ত্রণ নেই।'

Advertisement

বনমালী দাস আরও বলেন,  'ভারতে নির্দিষ্ট দিনেই স্নানযাত্রা এবং রথযাত্রা পালন করা হয়। এ বছর সংযুক্ত আরব আমিরশাহিতেও (UAE) ১৬ জুলাই, অর্থাৎ ভারতে যেদিন রথযাত্রা পালিত হবে, সেদিনই রথযাত্রার আয়োজন করা হবে।'

 

Read more!
Advertisement
Advertisement