Advertisement

Jagannath Temple Ratna Bhandar: ১০০ ঘণ্টাতেও শেষ হয়নি জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের রত্ন গোনা, কত সোনাদানা পাওয়া গেল?

পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের সামগ্রী গণনার কাজ করতে ১০০ ঘণ্টার বেশি সময় লেগেছে। ১৯ দিনে মোট ১০৩ ঘণ্টা ৫০ মিনিটের কাজ করা হয়েছে। রত্ন ভাণ্ডারের ভিতরে থাকা ৩টি বড় কাঠের সিন্দুক এখনও খোলা হয়নি। কর্মকর্তাদের মতে, সেগুলিতে বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী রয়েছে।

জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারে কত রত্ন? জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারে কত রত্ন?
Aajtak Bangla
  • পুরী ,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 11:05 AM IST
  • রত্ন ভাণ্ডারের সামগ্রী গণনার কাজ করতে ১০০ ঘণ্টার বেশি সময় লেগেছে
  • ৩টি বড় কাঠের সিন্দুক এখনও খোলা হয়নি
  • সেগুলিতে বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী রয়েছে

পুরীর জগন্নাথ মন্দিরটি কেবল আধ্যাত্মিক বিশ্বাস নয়, এটি ইতিহাসের বহু সাক্ষও বহন করে। তার অন্যতম কারণ এর মূল্যবান রত্মভাণ্ডার। যার মধ্যে রয়েছে সোনা ও রুপোর গয়না এবং হীরে, মুক্ত, চুনি, পান্না। 

এই রত্ন গুনতে কত সময় লাগতে পারে? এক বা দুই দিন? এক সপ্তাহ? নাকি তারও বেশি? মন্দির কর্তৃপক্ষের মতে, প্রতিটি রত্ন পরীক্ষা করতে অন্তত এক ঘণ্টা সময় লাগে। এর কারণ হল, এই রত্নগুলি মূল্যবান পাথরে খচিত। সেগুলিকে শনাক্ত করতে হয়, সেগুলির অবস্থা নথিভুক্ত করতে হয়। এবং পুরনো নথিপত্রের সঙ্গে মিলিয়ে দেখতে হয়। 

২৭ নভেম্বর মন্দির প্রশাসন জানায় রত্ন ভাণ্ডারের সামগ্রী গণনার কাজ করতে ১০০ ঘণ্টার বেশি সময় লেগেছে। ১৯ দিনে মোট ১০৩ ঘণ্টা ৫০ মিনিটের কাজ করা হয়েছে। রত্ন ভাণ্ডারের ভিতরে থাকা ৩টি বড় কাঠের সিন্দুক এখনও খোলা হয়নি। কর্মকর্তাদের মতে, সেগুলিতে বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী রয়েছে। 

৪৮ বছর পর এই কাজটি কেন করা হচ্ছে?
জগন্নাথ মন্দিরের কোষাগারের সর্বশেষ তালিকা তৈরি হয়েছিল ১৯৭৮ সালে। এই কাজটি এখন ২০২৬ সালের মার্চ মাসে আবার শুরু হয়। এর অর্থ হল, ৪৮ বছর পর মন্দিরের কোষাগারে সঞ্চিত মূল্যবান সামগ্রীর একটি বিশদ হিসাব প্রস্তুত করা হচ্ছে। 

এই কাজটি শুধু গণনার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিটি বস্তুকে শনাক্ত করা হচ্ছে, তার বিশদ বিবরণ দেওয়া হচ্ছে, ছবি তোলা হচ্ছে এবং নথিভুক্ত করা হচ্ছে। এই কাজটি সম্পন্ন করতে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং থ্রিডি ম্যাপিং ব্যবহার করা হচ্ছে। 

শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান প্রশাসক অরবিন্দ পধি ২৭ নভেম্বর জানিয়েছেন, এই তালিকা তৈরির কাজটি ১৯ দিনে ১০৩ ঘণ্টা ৫০ মিনিট সময় নিয়েচে। তিনি আরও স্পষ্ট করেছেন, কাজটি শেষ করার কোনও তাড়া নেই। কারণটি হল, ৫ দশকের ব্যবধানের পর এই প্রক্রিয়াটি হাতে নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি ছোট ভুলও নথিপত্রকে প্রভাবিত করতে পারে। 

Advertisement

একটি গয়না পর্যবেক্ষণ করতে এত সময় লাগে কেন? এর উত্তর নিহিত আছে এর মধ্যে খচিত রত্নপাথরগুলির মধ্যে। উদাহরণস্বরূপ কোনও গয়নায় হীরে, কোনওটিতে পান্না, কোনওটিতে মুক্ত এবং কোনোটিতে চুনি থাকতে পারে। এই গয়নাগুলি শনাক্ত ও পরীক্ষা করার জন্য অভিজ্ঞ রত্নবিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে। তাঁরা গয়নার পাথরগুলি পরীক্ষা করেন এবং সেগুলির বিবরণ লিপিবদ্ধ করেন। 

এরপর ছবি ও ভিডিও তোলা হয়। থ্রিডি ম্যাপিং ব্যবহার করে রেকর্ডও তৈরি করা হয়। অরবিন্দ পধির মতে, প্রতিটি গয়না পরীক্ষা করতে অন্তত ১ ঘণ্টা সময় লাগে। তাই এটি সাধারণ গয়নার মতো নয়, যেখানে একটি জিনিস বের করে তার নম্বর লিখে পরেরটিতে চলে যাওয়া হয়। এখানে প্রতিটি জিনিস নথিভুক্ত করা হচ্ছে। 

৩টি বড় সিন্দুক এখনও খোলেনি কেন?
মন্দির কর্তৃপক্ষের মতে, রত্ন ভাণ্ডারের ভিতরে ৩টি বড় কাঠের সিন্দুক রয়েছে। সেগুলিতে মূল্যবান সামগ্রী রয়েছে। সেগুলির একটি তালিকা তৈরি করা প্রয়োজন। রত্ন ভাণ্ডারের ভিতরের ঘরটি খুব বড় নয়। এর দৈর্ঘ্য ১৫ ফুট এবং প্রস্থ ১০ ফুট। তাই সিন্দুকগুলি খোলা এবং ভিতরের জিনিসপত্রগুলি পদ্ধতিগত ভাবে পরীক্ষা করা কঠিন ছিল। অতএব, সিন্দুকগুলির জিনিসপত্র রত্ন ভাণ্ডার এলাকার মধ্যেই অন্য একটি ঘরে সরিয়ে নিয়ে তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। 

অরবিন্দ পধি জানিয়েছেন, রত্ন ভাণ্ডারের ভিতরের কক্ষ থেকে কোনও জিনিসপত্র বাইরে বের করা হবে না। 

গণনা কখন সম্পন্ন হবে?
উত্তর অনিশ্চিত। অরবিন্দ পধি বলেছেন, 'তালিকা তৈরির কাজ কবে শেষ হবে বলা কঠিন।' তবে ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন আশা করছেন, ১ মাসের মধ্যে কাজটি শেষ হবে। ১০ ডিসেম্বরের পর যে কোনো দিন পরবর্তী গণনা হতে পারে। 


 

 

Read more!
Advertisement
Advertisement