Advertisement

SC/ST আইন বাতিল, সংরক্ষণ থাকুক গরিবদের জন্য; যন্তর মন্তরে আসলে কী নিয়ে বিক্ষোভ?

Quota system: দেশে SC/ST -র মতো জাতি দেখে নয়, সংরক্ষণের সুবিধা, আর্থিক সাহায্য দেওয়া হোক, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের। দিল্লির যন্তর মন্তরে এই দাবিতে কারা বিক্ষোভ করছেন?

যন্তর মন্তরে আসলে কী নিয়ে চলছে বিক্ষোভ? যন্তর মন্তরে আসলে কী নিয়ে চলছে বিক্ষোভ?
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Aug 2026,
  • अपडेटेड 8:46 AM IST
  • দেশের কোটা সিস্টেম অর্থাৎ সংরক্ষণ ব্যবস্থা নিয়ে বড়সড় দাবি উঠল দিল্লিতে।
  • জাতপাত নয়, বরং গুরুত্ব দেওয়া হোক অর্থনৈতিক অবস্থাকেই, এই দাবিতে বিক্ষোভ যন্তর মন্তরে।
  • এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান বিক্ষোভকারীরা।

দেশের কোটা সিস্টেম অর্থাৎ সংরক্ষণ ব্যবস্থা নিয়ে বড়সড় দাবি উঠল দিল্লিতে। শুক্রবার রাজধানীর যন্তর মন্তরে যে জমায়েত বিক্ষোভ দেখাল, তাঁদের বেশিরভাগেরই দাবি সরকারি সাহায্যের প্রয়োজন আছে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতপাত নয়, বরং গুরুত্ব দেওয়া হোক অর্থনৈতিক অবস্থাকেই। একইসঙ্গে UGC নিয়ে নীতিরও বিরোধিতা করেছে এই বিক্ষোভকারীরা।

এদিন দেখা যায় স্লোগান, প্ল্যাকার্ড ও গেরুয়া নিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। শিক্ষার্থীদের জাতিগত পরিচয়ের পরিবর্তে তাঁদের অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে শিক্ষা, কোচিং ও অন্যান্য প্রয়োজনীয় সরকারি সাহায্য দেওয়া উচিত বলে দাবি করা হয়। মিছিল থেকে স্লোগান ওঠে "সংরক্ষণ হোক দরিদ্রদের জন্য, জাতি দেখে নয়।"

বিক্ষোভকারীরা  SC/ST (Prevention of Atrocities)  অ্যাক্টেরও বিরোধিতা করেন। এটি বাতিলের দাবি জানান তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, এই সুবিধার অর্থ সবসময় সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত অংশের কাছে পৌঁছায় না। এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের কী বক্তব্য?

এক বিক্ষোভকারী পিটিআই-কে বলেন, "অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের সাহায্য থেকে বাদ দেওয়া হোক, আমরা এমনটা মোটেই বলছি না। আমাদের দাবি, বৃত্তি, ফি-এর সাহায্য কোচিং-এর মাধ্যমে সহায়তা শুধু তাদের কাছেই পৌঁছানো উচিত, যাদের এটা দরকার। "

শুক্রবার ঠিক কী হয়েছিল?

শুক্রবার সকাল থেকেই দেখা যায়,  যন্তর মন্তরে বিপুলসংখ্যক যুবক ও আন্দোলনকারী জড়ো হতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই ভিড় বাড়তে থাকে। বিক্ষোভকারীরা সেখান থেকে সরতে রাজি না হলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ বিক্ষোভকারীদের জোরপূর্বক সরিয়ে দেয় এবং গাড়ি ও বাস বোঝাই করে সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement