Advertisement

Rachana Banerjee : দিদির আমলে কাজ করতে পারিনি, শুভেন্দু দেখিয়ে দিচ্ছেন কীভাবে উন্নয়ন করতে হয় : রচনা

সাংসদ থেকেও কেন অন্য দলে গেলেন? চাইলেই তো তৃণমূলে থেকেও কাজ করতে পারতেন? এর উত্তরে দিদি নম্বর ওয়ান জানান, ডবল ইঞ্জিন সরকারের আমলে কাজ ভালো হবে। কেন্দ্র ও রাজ্যে একসঙ্গে কাজ করবে। তাতে মানুষের উপকার হবে। সেজন্য তিনি দল বদলেছেন।

রচনা ও মমতা বন্দ্যোপাধ্যায় রচনা ও মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 16 Jun 2026,
  • अपडेटेड 3:03 PM IST
  • তৃণমূলের ২০ সাংসদ দল বদলের পর থেকে তাঁদের সমালোচনা শুরু হয়েছে
  • অনেকে দাবি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই রচনা বা বাকি সাংসদদের ভোট দিয়েছিল আম জনতা

হুগলির তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও নাম লিখিয়েছেন NCPI-তে। জানালেন তাঁর লোকসভা কেন্দ্রের উন্নয়নের জন্য শুভেন্দু অধিকারীদের সমর্থন করছেন। এর মধ্যে কোনও ব্যক্তিগত স্বার্থ নেই। তাঁর আরও দাবি, গত ১৫ বছর বাংলায় কোনও উন্নয়ন হয়নি। তাঁদের কাজ করতেই দেওয়া হয়নি। মানুষের কথা ভেবে NCPI-তে এসেছেন। 

তৃণমূলের ২০ সাংসদ দল বদলের পর থেকে তাঁদের সমালোচনা শুরু হয়েছে। অনেকে দাবি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই রচনা বা বাকি সাংসদদের ভোট দিয়েছিল আম জনতা। এখন দলবদলে তাঁরা আসলে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তবে সেই দাবি উড়িয়ে দেন অভিনেত্রী। তিনি বলেন, 'আমরা দিদির সঙ্গে কোনওদিন বিশ্বাসঘাতকতা করিনি। তাঁর সঙ্গে আমার বহুদিনের পরিচয়। খুব সম্মান করি। তার কমতিও হবে না। তৃণমূল কংগ্রেসের টিকিটে আমরা জিতেছি। দিদির মুখ দেখে, প্রতীক দেখে আমাদের ভোট দেওয়া হয়েছে। আমি একবারও দাবি করছি না, সিনেমা বা অভিনয় করি বলে লোকে আমাকে জিতিয়েছে। বরং আমাকে মানুষ চেয়েছে তাদের এলাকার উন্নয়য়নের জন্য। তাই আমি তাঁদের কাছে দায়বদ্ধ।' 

সাংসদ থেকেও কেন অন্য দলে গেলেন? চাইলেই তো তৃণমূলে থেকেও কাজ করতে পারতেন? এর উত্তরে দিদি নম্বর ওয়ান জানান, ডবল ইঞ্জিন সরকারের আমলে কাজ ভালো হবে। কেন্দ্র ও রাজ্যে একসঙ্গে কাজ করবে। তাতে মানুষের উপকার হবে। সেজন্য তিনি দল বদলেছেন। 

এরপরই বিস্ফোরক অভিযোগ করেন রচনা। বলেন, 'গত ১৫ বছরে আমরা কাজ করতে পারিনি। বিভিন্ন কাজে বাধা এসেছে। অথচ মানুষ তো কাজ করার জন্যই আমাদের নির্বাচিত করেছেন।' 

রচনা দাবি করেন এখন কাজের গতি ভালো। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরই উন্নয়নে জোর দিয়েছেন। এমন কাজের গতি মমতার আমলেও দেখা যায়নি। অভিযোগ তাঁর। বলেন, 'শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরই কাজ করতে শুরু করেছেন। আমাদের সঙ্গে নিয়ে কাজ করছেন। এমন কাজের গতি আগে দেখিনি। সেজন্য শুভেন্দুর সঙ্গ দিয়েছি। কেবল অভিনেত্রী হিসেবে তো রাজনীতি করতে চাই না। দিদির ট্যাগ নিয়ে ঘোরার পক্ষে নই। কাজ করার পক্ষে।'

Advertisement

প্রসঙ্গত, গত রবিবারই সবাইকে চমক দিয়ে ত্রিপুরার অনামী দল NCPI-তে যোগ দেন তৃণমূলের ২০ সাংসদ। তাঁরা NDA-কে সমর্থনের ইঙ্গিতও দেন। সেই দলে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, সায়নী ঘোষ,দীপক অধিকারী, জুন মালিয়া ও রচনা বন্দ্য়োপাধ্যায়ের মতো সাংসদরা।    
 

Read more!
Advertisement
Advertisement