Advertisement

Raghav Chadha: রাঘব চাড্ডা AAP একাই ভেঙে দিলেন, দুই-তৃতীয়াংশ সাংসদ নিয়ে BJP-তে যোগ

আম আদমি পার্টির সঙ্গে নিজের সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন রাঘব চাড্ডা। এবার তিনি BJP-তে যোগ দিতে চলেছেন। তবে তিনি একলা নন, হরভজন সিং সহ আম আদমি পার্টির দুই তৃতীয়াংশ সাংসদ নিয়েই গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন রাঘব।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 24 Apr 2026,
  • अपडेटेड 4:28 PM IST
  • আম আদমি পার্টি ত্যাগ করলেন রাঘব
  • যোগদান করতে চলেছেন BJP-তে
  • সঙ্গে যাচ্ছেন হরভজন সিং সহ অন্যান্য আপ সাংসদও

দিল্লির রাজনীতিতে বড়সড় পট পরিবর্তন। সাংবাদিক সম্মেলন করে শুক্রবার রাঘব চড্ডা আম আদমি পার্টি থেকে পদত্যাগের ঘোষণা করলেন। তিনি বলেন, 'ভারাক্রান্ত হৃদয়ে বলছি, আম আদমি পার্টি যে আদর্শ ও মূল্যবোধের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, তা থেকে সম্পূর্ণ ভাবে বিচ্যুত হয়েছে।' একইসঙ্গে তিনি BJP-তে যোগদানের ঘোষণা করেন। তবে রাঘব একলা নন, আম আদমি পার্টির দুই তৃতীয়াংশ সাংসদ নিয়ে তিনি গেরুয়া ঝান্ডা হাতে তুলে নিচ্ছেন। এই তালিকায় রয়েছেন তারকা সাংসদ হরভজন সিং, স্বাতী মালিওয়ালের মতো আপ নেতারাও। 

নিজের অবস্থান স্পষ্ট করে রাঘব চড্ডা আরও বলেন, 'আমি আম আদমি পার্টি ছেড়ে জনগণের সঙ্গে যুক্ত হচ্ছি। গত কয়েক বছক ধরে আমার মনে হচ্ছিল আমি রাইট ম্যান ইন রং পার্টি। দলের মধ্যে দমবন্ধ অনুভব করছিলাম।' রাঘব আরও জানিয়েছেন, দুই তৃতীয়াংশের বেশি রাজ্যসভা সাংসদ তাঁর সঙ্গে রয়েছেন। তাঁরা ইতিমধ্যেই স্বাক্ষর করে দিয়েছেন এবং সেই স্বাক্ষরিত চিঠি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে জমাও করেছেন তাঁরা। 

২ এপ্রিল আম আদমি পার্টি রাজ্যসভায় দলের ডেপুটি লিডারের পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দেয়। দলের অভিযোগ, তিনি সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ না খুলে বরং নিজের প্রচারে মনোযোগ দিয়েছেন। আক্রমণাত্মক অবস্থান নিয়ে চাড্ডা দলের অভিযোগগুলোকে 'মিথ্যা' বলে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন, তিনি সংসদে গিয়েছিলেন জনগণের সমস্যা তুলে ধরতে, হট্টগোল করতে নয়। পঞ্জাবের আম আদমি পার্টি সরকার রাঘব চাড্ডার নিরাপত্তা প্রত্যাহার করে নেয়। এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাঘব চাড্ডা বলেছিলেন, তাঁকে পরাজিত করা হয়নি, বরং চুপ করিয়ে দেওয়া হয়েছে।'

 

Read more!
Advertisement
Advertisement