
কেমব্রিজ ইউনিভার্সিটিতে (Cambridge University) চিনের (China) প্রশংসা করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) দেশে প্রবল সমালোচনার মুখে পড়েছেন। রাহুলের এই বক্তব্যের পর বিজেপি এখন তাঁর ওপর আক্রমণাত্মক হয়ে উঠেছে। বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা (BJP leader Himanta Biswa Sarma) বলেন, 'প্রথমে বিদেশি এজেন্টরা আমাদের টার্গেট করে। তারপর আমাদের নিজেদের লোকই বিদেশের মাটি থেকে টার্গেট করে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বলেছেন যে কেমব্রিজে রাহুল গান্ধীর ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করার অছিলাতে বিদেশের মাটিতে আমাদের দেশকে অপমান করার চেষ্টা ছাড়া কিছুই নয়।'
কেমব্রিজে রাহুল গান্ধীর ভাষণের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদও। তিনিও রাহুলকে নিশানা করেছেন। প্রসাদ বলেন, 'এটাই রাহুল গান্ধীর আসল চেহারা। তিনি যখনই বিদেশে যান, ভারতকে অপমান করেন। সে সবসময় এই কাজ করেন। তিনি চিনকে শুভেচ্ছার প্রতীক হিসেবে বর্ণনা করেন। দেশকে তাঁর আসল চেহারা দেখতে হবে। আমরা তাঁর শিশুসুলভ বক্তব্যের নিন্দা জানাই।'
আরও পড়ুন: Quad Foreign Ministers Meet: 'সন্ত্রাসবাদী ঘোষণা নিয়ে UN-এ রাজনীতি নয় ', চিনকে কড়া বার্তা জয়শঙ্করের
চিন নিয়ে কী বলেছেন রাহুল?
কেমব্রিজ ইউনিভার্সিটিতে বক্তব্য রাখতে গিয়ে চিনকে শান্তির পক্ষ বলেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, 'আপনি চিনে যে ধরনের পরিকাঠামো দেখছেন, রেলপথ, বিমানবন্দর, এসবই প্রকৃতির সঙ্গে, নদীর শক্তির সঙ্গে যুক্ত। চিন প্রকৃতির সঙ্গে দৃঢ়ভাবে জড়িত। আর যখন আমেরিকার কথা আসে, তখন সে নিজেকে প্রকৃতির চেয়ে বড় মনে করে। চিন কতটা শান্তিতে আগ্রহী তা বলার জন্য এটাই যথেষ্ট।' এছাড়াও চিন সম্পর্কে রাহুল আরও বলেন যে সেখানকার সরকার একটি কর্পোরেশনের মতো কাজ করে। সে কারণে প্রতিটি তথ্যের ওপর সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাঁর মতে, 'বর্তমানে ভারত-আমেরিকায় এমন পরিস্থিতি নেই। এই কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে চিন এতদূর এগিয়েছে।'