Advertisement

Rahul Gandhi: 'এই সিস্টেম স্টুডেন্ট নয়, অন্ধভক্ত চায়', ছাত্রদের মাঝে দাবি রাহুলের

'এই সিস্টেম স্টুডেন্ট নয়, অন্ধভক্ত চায়।' ইন্দোরে ছাত্রদের অনুষ্ঠানে এমনটাই বললেন রাহুল গান্ধী। শনিবার ইন্দোরে এক ইভেন্টে ছাত্রদের সঙ্গে সরাসরি কথা বলেন। শিক্ষাব্যবস্থা, চাকরি, পেপার লিক, নিয়োগ পরীক্ষা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাজকর্মের পদ্ধতি নিয়ে বক্তব্য রাখেন রাহুল।

শিক্ষাব্যবস্থা, চাকরি, পেপার লিক, নিয়োগ পরীক্ষা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাজকর্মের পদ্ধতি নিয়ে বক্তব্য রাখেন রাহুল।শিক্ষাব্যবস্থা, চাকরি, পেপার লিক, নিয়োগ পরীক্ষা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাজকর্মের পদ্ধতি নিয়ে বক্তব্য রাখেন রাহুল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2026,
  • अपडेटेड 8:58 PM IST
  • 'এই সিস্টেম স্টুডেন্ট নয়, অন্ধভক্ত চায়।'
  • ছাত্রদের অনুষ্ঠানে এমনটাই বললেন রাহুল গান্ধী।
  • ইভেন্টে ছাত্রদের সঙ্গে সরাসরি কথা বলেন।

'এই সিস্টেম স্টুডেন্ট নয়, অন্ধভক্ত চায়।' ইন্দোরে ছাত্রদের অনুষ্ঠানে এমনটাই বললেন রাহুল গান্ধী। শনিবার ইন্দোরে এক ইভেন্টে ছাত্রদের সঙ্গে সরাসরি কথা বলেন। শিক্ষাব্যবস্থা, চাকরি, পেপার লিক, নিয়োগ পরীক্ষা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাজকর্মের পদ্ধতি নিয়ে বক্তব্য রাখেন রাহুল।

সেই সময়েই বারবার ছাত্রদের প্রশ্ন করার অধিকারের গুরুত্ব তুলে ধরেন। রাহুল বলেন, 'একজন ছাত্র কখনই কোনও কথা চোখ বুজে মেনে নিতে পারে না। সে জানতে চায়। প্রশ্ন করে। কারণ খুঁজতে চায়। বর্তমান সিস্টেম সেই প্রশ্ন করার মানসিকতাকে উৎসাহ দেয় না। বরং অন্ধভক্ত তৈরি করতে চায়।'

'স্টুডেন্টরা প্রশ্ন করতে জানে, তাই সমস্যার কারণ জানতে চায়'
রাহুল বলেন, একজন ছাত্রের মধ্যে স্বাভাবিক কৌতূহল থাকে। সে জানতে চায়, কেন কোনও একটি সিদ্ধান্ত নেওয়া হল। কেন কোনও প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট ব্যক্তি দায়িত্ব পেলেন। কেন কোনও পরীক্ষায় সমস্যা হল। কেন চাকরির নিয়োগ আটকে রয়েছে।

পেপার লিক থেকে চাকরি, ছাত্রদের একাধিক প্রশ্ন
রাহুল বলেন, 'ছাত্ররা জানতে চায় যে কেন স্কুল-কলেজের পরিকাঠামো ঠিক নেই? কেন পরীক্ষার প্রশ্নপত্র বার বার ফাঁস হচ্ছে? কেন এত এত ছেলেমেয়ে পড়াশোনা শেষ করার পরেও চাকরি পাচ্ছেন না?'   

অনুষ্ঠানের শেষে ছাত্রদের দেশের ভবিষ্যৎ বলে উল্লেখ করেন রাহুল। তাঁর বক্তব্য, শিক্ষা থেকে চাকরি পর্যন্ত পুরো ব্যবস্থার মধ্যে একটি যোগসূত্র তৈরি করা দরকার। ছাত্রদের প্রশ্ন করার অধিকার থাকা উচিত বলেও দাবি করেন রাহুল।   

Read more!
Advertisement
Advertisement