Advertisement

Rahul Gandhi: যে রেস্তোরাঁয় প্রথম দেখা করেছিলেন রাজীব-সনিয়া, সেখানেই গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটে গিয়েছিলেন রাহুল

Rahul Gandhi's Girlfriend: সনিয়া গান্ধীর স্মৃতিকথা 'Belonging: A Journey of Love' -এর প্রকাশ অনুষ্ঠানে গিয়ে নিজের গার্লফ্রেন্ডের বিষয়ে কিছুটা স্মৃতিচারণা করলেন রাহুল গান্ধী।

যে রেস্তোরাঁয় প্রথম দেখা করেছিলেন রাজীব-সনিয়া, সেখানেই গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটে গিয়েছিলেন রাহুলযে রেস্তোরাঁয় প্রথম দেখা করেছিলেন রাজীব-সনিয়া, সেখানেই গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটে গিয়েছিলেন রাহুল
Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 Nov 2026,
  • अपडेटेड 8:24 AM IST
  • 'Belonging: A Journey of Love' -এর প্রকাশ অনুষ্ঠানে কিছু মজার স্মৃতি শেয়ার করলেন রাহুল গান্ধী।
  • গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়েছিলেন স্পেশাল রেস্তোরাঁয়।
  • মা সনিয়ার সামনেই কলেজ জীবনের গল্প শোনালেন রাহুল।

সোমবার নয়াদিল্লিতে সনিয়া গান্ধীর স্মৃতিকথা 'Belonging: A Journey of Love' -এর প্রকাশ অনুষ্ঠানে কিছু মজার স্মৃতি শেয়ার করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি জানান, কেমব্রিজের যে রেস্তরাঁয় তাঁর বাবা-মা, অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও সনিয়া গান্ধীর  প্রথম দেখা হয়েছিল, বহু বছর পর সেখানে নিজের বান্ধবীকে নিয়ে গিয়েছিলেন তিনি। তবে সেই রেস্তোরাঁর খাবার খেয়ে হতাশ হয়েছিলেন রাহুল।

স্মৃতিচারণ করতে গিয়ে সনিয়া গান্ধীর সামনে রাহুল দর্শকদের উদ্দেশে জানান, বহু বছর পর তিনি যখন কেমব্রিজে ইউনিভার্সিটিতে পড়ার জন্য গিয়েছিলেন, তখন তিনি ঠিক করেন, বাবা-মায়ের প্রথম দেখা হওয়ার জায়গাটি ঘুরে দেখবেন। সেই মতো নিজের বান্ধবীকে সঙ্গে নিয়ে ভার্সিটি রেস্তরাঁয় যান। তবে কেন সেখানে যাচ্ছেন, প্রথমে বান্ধবীকে তা জানাননি।

সেই দিনের কথা মনে করে রাহুল বলেন, রেস্তরাঁর হলুদ রঙের দরজাটি এখনও তাঁর মনে রয়েছে। ভিতরে ঢোকার মুখে এক ব্যক্তি তাঁদের জিজ্ঞাসা করেন, কতজনের জন্য জায়গা লাগবে। রাহুল জানান, তাঁরা দু'জন। এরপর ওই ব্যক্তি তাঁদের বসতে বলেন।

টেবিলে বসার পর রাহুল রেস্তরাঁর কর্মীকে জানান, এই জায়গাতেই তাঁর বাবা-মায়ের প্রথম দেখা হয়েছিল। একথা শুনে ওই ব্যক্তির প্রতিক্রিয়া ছিল বেশ চমকপ্রদ। ওই ব্যক্তি দাবি করেন, তিনি রাহুলের বাবা-মায়ের কথা মনে করতে পারছেন। রাহুলের কথায়, ওই ব্যক্তি তাঁকে বলেন, 'ওঁদের কথা জানি। আমি জানি, আপনি কাদের কথা বলছেন।' এত বছর পরেও ওই ব্যক্তির এমন দাবিতে কিছুটা চমকেই গিয়েছিলেন রাহুল। তবে তিনি কিছু না বলে এরপর খাবারের মেনুর দিকে চলে যান।

 কী খাওয়া ভালো হবে, জানতে চাইলে ওই ব্যক্তি চিকেন শাস্যর খাওয়ার পরামর্শ দেন। তাঁর কথামতো রাহুল এবং তাঁর বান্ধবী দু'জনেই ওই পদ অর্ডার করেন। কিন্তু রাহুল জানান, ওই পদ নিয়ে তিনি বেশ হতাশই হন। তাঁর কথায়, "প্রেমে পড়তে চাইলে ভার্সিটি রেস্তোরাঁয় যান। কিন্তু সেখানে কখনও চিকেন শাস্যর খাবেন না।" মজা করে তিনি জানান, তাঁর বাবা-মায়ের মনে হয়েছিল ওই রেস্তরাঁর খাবার অসাধারণ। কিন্তু তাঁর নিজের অভিজ্ঞতা একেবারেই উল্টো। 'খাবারটা জঘন্য।'

Advertisement

রাহুল গান্ধীর এই বক্তব্য শোনার পরেই অনেকে রীতিমতো কৌতূহলী হয়ে ওঠেন। অনেকেই জানতে চান, কে সেই গার্লফ্রেন্ড? অনুষ্ঠান শেষে সাংবাদিকরা রাহুলের গার্লফ্রেন্ড কোথায় রয়েছেন, তা জানতেও চায়। জবাবে কংগ্রেস নেতা বলেন, 'উনি আমার এক বন্ধু।'
 

 

Read more!
Advertisement
Advertisement