Advertisement

IMD Weather Forecast: একদিকে বৃষ্টি, অন্যপ্রান্তে বর্ষা বিদায় শুরু, ঠিক কোন পথে আবহাওয়া? IMD জানাল

দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়া। একদিকে বৃষ্টি হবে। অন্য দিক থেকে বিদায় নিচ্ছে বর্ষা। এমন পরিস্থিতিতে ঠিক কোন দিকে যাচ্ছে আবহাওয়া? বাংলায় আবহাওয়ার কী হবে? জেনে নিন আইএমডি আপডেট।

আবহাওয়ার আপডেট, বর্ষা বিদায়ের আপডেট (ছবি: পিক্সেলস ও আইএমডি)আবহাওয়ার আপডেট, বর্ষা বিদায়ের আপডেট (ছবি: পিক্সেলস ও আইএমডি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Oct 2026,
  • अपडेटेड 10:43 AM IST
  • দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়া
  • এমন পরিস্থিতিতে ঠিক কোন দিকে যাচ্ছে আবহাওয়া?
  • বাংলায় আবহাওয়ার আপডেট কী?

এখন আবহাওয়া অদ্ভুত এক বৈপরীত্যের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে বিদায় নিচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আবার অপরদিকে দক্ষিণ ও উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টি চলবে। এমনকী বাংলাতেও বর্ষণ হবে। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ ভিজবে। এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি।

আইএমডি-এর দাবি, ২৪ ঘণ্টার মধ্যে পঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানের বাকি অংশ, উত্তরপ্রদেশের বেশিরভাগ এলাকা, গুজরাত ও মধ্যপ্রদেশের অধিকাংশ অংশ এবং জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের সম্পূর্ণ এলাকা থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। এমনকী বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় এবং মহারাষ্ট্রের কিছু জায়গা থেকেও উধাও হতে পারে মৌসুমি বায়ু। তবে আবহাওয়ার বিপরীত প্রতিফলন দেখা যেতে পারে ভারতের অন্য প্রান্তে।

দক্ষিণ ও পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা প্রবল
আইএমডি জানিয়েছে, ৩ অক্টোবর অরুণাচল প্রদেশের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এমনকী অসম ও মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আইএমডি।

আবার দক্ষিণ ভারতে তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকলের একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বইতে পারে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

এছাড়া অন্ধ্রপ্রদেশ, কেরল ও মাহে, লাক্ষাদ্বীপ এবং সিকিমের কিছু এলাকায়ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। এমনকী এমন আবহাওয়া পরিস্থিতি চলতে পারে উত্তরবঙ্গেও। এই সব জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

ও দিকে কেরল ও লাক্ষাদ্বীপের বেশিরভাগ এলাকায় ৩ অক্টোবর বৃষ্টি হতে পারে। কর্নাটকের উপকূলীয় বেশিরভাগ এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ কর্নাটকের কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।

বর্ষা বিদায়ের নতুন পর্ব শুরু
অক্টোবরের শুরুতেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় নেওয়া শুরু করেছে। বদলে যাচ্ছে আবহাওয়া।

২ অক্টোবর বর্ষা বিদায়ের রেখা গুরদাসপুর থেকে চণ্ডীগড়, মুজফ্ফরনগর, আলিগড়, ধোলপুর, উদয়পুর, দিসা এবং নালিয়া পর্যন্ত বিস্তৃত ছিল।

Advertisement

IMD জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে কিছু কিছু এলাকা থেকে বর্ষা বিদায় নিতে পারে। আবার একই সময় উত্তর-পূর্ব ভারত, আরব সাগর এবং দক্ষিণ উপদ্বীপীয় ভারতের উপর বেশ কিছু আবহাওয়া ব্যবস্থা ও ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই কারণে কিছু জায়গায় বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

বাংলায় কেমন থাকবে আবহাওয়া?

দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। ওদিকে বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement