Advertisement

Rajdhani Express-কে ২৫ মিনিট দাঁড় করিয়ে উদ্ধার আহত কুমির! নজির ভারতীয় রেলের

ঘটনাটি বরোদা-মুম্বই লাইনের। জানা যায়, দ্রুত গতিতে ছুটে চলা দিল্লি-মুম্বই সুপারফাস্ট রাজধানী এক্সপ্রেস কাজরান স্টেশনের কাছে হঠাৎই বিকট শব্দ করে দাঁড়িয়ে পড়ে। কারণ সামনেই লাইনের ওপর পড়ে ছিল একটি আহত কুমির। রেল এবং বন দফতরের বক্তব্য অনুসারে কোনও লাইন পার করার সময় ট্রেনের চাকায় আঘাত পায় কুমিরটি। 

ছবিটি প্রতীকীছবিটি প্রতীকী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Sep 2021,
  • अपडेटेड 6:16 PM IST
  • ঘটনাটি বরোদা-মুম্বই লাইনের
  • রাজধানী এক্সপ্রেস কাজরান স্টেশনের কাছে হঠাৎই বিকট শব্দ করে দাঁড়িয়ে পড়ে
  • কারণ সামনেই লাইনের ওপর পড়ে ছিল একটি আহত কুমির

ট্রেনের ধাক্কায় আহত কুমিরকে বাঁচাতে ২৫ মিনিট অপেক্ষা করল রাজধানী এক্সপ্রেস। খবর পেয়ে বন দফতরের কর্মীরা আহত কুমিরটিকে উদ্ধার করে নিয়ে গেলে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রাজধানী এক্সপ্রেসের পাশাপাশা আরও বেশ কয়েটি ট্রেন ৪৫ মিনিটের ওপর দেরিতে চলছে। 

ঘটনাটি বরোদা-মুম্বই লাইনের। জানা যায়, দ্রুত গতিতে ছুটে চলা দিল্লি-মুম্বই সুপারফাস্ট রাজধানী এক্সপ্রেস কাজরান স্টেশনের কাছে হঠাৎই বিকট শব্দ করে দাঁড়িয়ে পড়ে। কারণ সামনেই লাইনের ওপর পড়ে ছিল একটি আহত কুমির। রেল এবং বন দফতরের বক্তব্য অনুসারে কোনও লাইন পার করার সময় ট্রেনের চাকায় আঘাত পায় কুমিরটি। 

বন  দফতরের এক আধিকারিক জানিয়েছেন, খবর পেয়ে তাঁরা কাজরান স্টেশনে পৌঁছতেই জানতে পরেন তাঁদের জন্য রাজধানী এক্সপ্রেসকে সেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কারণ যেখানে ঘটনাটি ঘটেছে তা স্টেশন থেকে বেশ কিছুটা দূরে। আর সেখানে পৌঁছানো এত সহজ হবে না। এরপরই ট্রেনটি তাঁদের দুর্ঘটনাস্থলে নিয়ে যায় এবং প্রাণীটি উদ্ধার করা পর্যন্ত সেখানেই অপেক্ষা করে। পরে সেটিকে সরিয়ে নিয়ে গেলে ফের যাত্রা শুরু করে রাজধানী এক্সপ্রেস। যদিও, কুমিরটি এতোটাই চোট পেয়েছিল যে পরবর্তীতে সেটি মারা যায় বলে খবর।

রাজধানী এক্সপ্রেসকে আটকে এই ধরনের ঘটনার নজির খুব একটা নেই বললেই চলে। তাই এই ঘটনাটি সামনে আসতেই ভারতীয় রেলকে কুর্নিশ জানাচ্ছে সকলে।    

Read more!
Advertisement
Advertisement