Advertisement

Starlink Elon Musk: 'কম্পিটিশনে ভয় পাই না,' ইলন মাস্কের 'বস' কটাক্ষের পাল্টা দিল আম্বানি

ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্কের ভারতে অনুমোদন নিয়ে বিতর্কের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের অবস্থান স্পষ্ট করল। সংস্থাটি জানিয়েছে, ভারতে কর্মরত যে কোনও সংস্থাকে অবশ্যই ভারতীয় আইন এবং নিয়মকানুন মেনে চলতে হবে।

ইলন মাস্ক, আম্বানিইলন মাস্ক, আম্বানি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Oct 2026,
  • अपडेटेड 10:07 AM IST
  • স্টারলিঙ্কের ভারতে অনুমোদন নিয়ে বিতর্ক
  • আম্বানিকে 'বস' বলে কটাক্ষ করলেন ইলন মাস্ক
  • পাল্টা কী বক্তব্য রিলায়েন্সের?

মার্কিন শিল্পপতি ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্কের ভারতে অনুমোদন নিয়ে বিতর্কের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের অবস্থান স্পষ্ট করল। সংস্থাটি জানিয়েছে, তারা স্টারলিঙ্ক সহ ভারতের স্যাটেলাইট ইন্টারনেটের ক্ষেত্রে প্রতিযোগিতাকে স্বাগত জানাচ্ছে। তবে রিলায়েন্স এ-ও স্পষ্ট করে দিয়েছে, এই ক্ষেত্রে কর্মরত যে কোনও সংস্থাকে অবশ্যই ভারতীয় আইন এবং নিয়মকানুন মেনে চলতে হবে। 

স্পেস এক্স-এর CEO ইলন মাস্কের মন্তব্যের পর রিলায়েন্স এই বিবৃতি দিয়েছে। মাস্ক অভিযোগ করেন, ভারতের কিছু ব্যবসায়িক গোষ্ঠী স্টারলিঙ্ক পরিষেবা চালু করতে বাধা দিচ্ছে। মাস্ক আম্বানি এবং ভারতীয় টেলিযোগাযোগ শিল্পের প্রতিযোগিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রকাশিত একটি বিবৃতিতে রিলায়েন্স বলেছে, 'আমরা প্রতিযোগিতা দেখে কখনও ভয় পাইনি। আমরা এটিকে গ্রাহকদের সেরা পরিষেবা দেওয়ার চূড়ান্ত পরীক্ষা বলে মনে করি।'

তাদের টেলিকমিউনিকেশন ব্যবসা, জিও প্ল্যাটফর্মসের উদাহরণ দিয়ে রিলায়েন্স বলেছে, ২০১৬ সালে যখন কোম্পানিটি ভারতীয় টেলিকমিউনিকেশন বাজারে প্রবেশ করে, তখন তাদের একজনও গ্রাহক ছিল না। রিলায়েন্সের মতে, ১০ বছরে জিও গ্রাহক সংখ্যা ৫৩ কোটিরও বেশি হয়েছে। কোম্পানিটির দাবি, ভারতীয় নাগরিকদের উন্নত ডিজিটাল পরিষেবা এবং বিশ্বের সবচেয়ে সস্তা মোবাইল ডেটা প্রদানে জিও অবদান রেখেছে। 

ইলন মাস্ক ভারতের  টেলিযোগাযোগ ক্ষেত্রে একচেটিয়া আধিপত্যের অভিযোগ তুলেছিলেন। স্টারলিঙ্কের প্রয়োজনীয় অনুমোদন পেতে বিলম্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন। একটি পোস্টে তিনি আম্বানিকে প্রধানমন্ত্রী সম্বোধন করে বিদ্রূপ করে বলেন, 'ভারতে তাঁর কোম্পানির সঙ্গে স্টারিলঙ্কের প্রতিযোগিতা করার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।' অন্য একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এ-ও প্রশ্ন তোলেন, আম্বানিই ভারতের আসল বস কি না। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও মাস্কের সোশ্যাল মিডিয়া পোস্টের জবাব দেন এবং তাঁর সঙ্গে সহমত পোষন করেন। সেখান থেকে নতুন বিতর্কের সূত্রপাত হয়। 

এই বিতর্কের মধ্যে সরকার ইলন মাস্কের অভিযোগগুলি খারিজ করে দেয়। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, 'স্যাটেলাইট যোগাযোগে কোনও একটি কোম্পানিকে একচেটিয়া আধিপত্য করার সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।' তিনি স্পষ্ট করেছেন, স্টারলিঙ্ক সহ সমস্ত লাইসেন্সপ্রাপ্ত কোম্পানিকে বাণিজ্যিক পরিষেবা চালু করার আগে নিরাপত্তা সংক্রান্ত শর্তাবলী পূরণ করতে হবে।  
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement