Advertisement

Sabarimala: শবরীমালায় মহিলাদের প্রবেশ নিষিদ্ধই থাকবে? প্রাচীন রীতি বজায়ের পক্ষেই হলফনামা সুপ্রিম কোর্টে

কেরলের শবরীমালা মন্দিরে ঋতুস্রাবের বয়সী মহিলাদের প্রবেশাধিকারের প্রশ্নে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতায় আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ড (টিডিবি)। সোমবার বোর্ড জানায়, তারা এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করবে এবং মন্দিরের প্রাচীন রীতিনীতি বজায় রাখার পক্ষেই নিজেদের অবস্থান স্পষ্ট করবে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 04 Mar 2026,
  • अपडेटेड 5:42 PM IST
  • কেরলের শবরীমালা মন্দিরে ঋতুস্রাবের বয়সী মহিলাদের প্রবেশাধিকারের প্রশ্নে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতায় আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ড (টিডিবি)।
  • সোমবার বোর্ড জানায়, তারা এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করবে এবং মন্দিরের প্রাচীন রীতিনীতি বজায় রাখার পক্ষেই নিজেদের অবস্থান স্পষ্ট করবে।

কেরলের শবরীমালা মন্দিরে ঋতুস্রাবের বয়সী মহিলাদের প্রবেশাধিকারের প্রশ্নে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতায় আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ড (টিডিবি)। সোমবার বোর্ড জানায়, তারা এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করবে এবং মন্দিরের প্রাচীন রীতিনীতি বজায় রাখার পক্ষেই নিজেদের অবস্থান স্পষ্ট করবে।

উল্লেখ্য, ২০১৮ সালে সুপ্রিম কোর্ট শবরীমালা মন্দিরে সব বয়সের মহিলাদের প্রবেশের অনুমতি দিয়ে ঐতিহাসিক রায় দেয়। সেই রায়ের বিরুদ্ধে একাধিক পুনর্বিবেচনা আবেদন দায়ের হয়, যা বর্তমানে বিচারাধীন। আদালত সংশ্লিষ্ট পক্ষগুলিকে রাজ্য সরকার ও টিডিবি-সহ ১৪ মার্চের মধ্যে নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে।

টিডিবি-র সভাপতি কে. জয়কুমার জানান, সাম্প্রতিক বোর্ড বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বৃহত্তর বেঞ্চে বিষয়টি পুনর্বিবেচনার প্রক্রিয়া চলাকালীন বোর্ড আদালতের রায়ের বিরোধিতা করবে। তাঁর কথায়, ট্রাভাঙ্কোর হিন্দু ধর্মীয় আইন অনুযায়ী মন্দিরের ঐতিহ্য রক্ষা করা বোর্ডের আইনি দায়িত্ব। 'শবরীমালার প্রাচীন রীতিনীতি বজায় রাখাই আমাদের অবস্থান,' বলেন তিনি।

জয়কুমার আরও স্পষ্ট করেন, এই বিষয়ে বোর্ডের মধ্যে কোনও মতভেদ নেই। মহিলাদের প্রবেশাধিকারের অনুমতি সংক্রান্ত রায়ের বিরোধিতা করে বিদ্যমান প্রথা বজায় রাখার পক্ষেই তারা সওয়াল করবে।

তবে তিনি এটাও জানান, রাজ্য সরকার চাইলে নিজেদের আলাদা অবস্থান নিতে পারে। কিন্তু টিডিবি আইনগতভাবে মন্দিরের প্রচলিত নিয়ম ও ঐতিহ্য রক্ষায় বাধ্য, এ কথা পুনর্ব্যক্ত করেছেন বোর্ডের সভাপতি।

 

Read more!
Advertisement
Advertisement