Advertisement

Sahitya Aaj Tak 2026 Himanta Biswa Sarma: সনিয়ার আত্মজীবনী রাহুলের রাজনৈতিক পথ প্রশস্ত করছে? সাহিত্য আজ তকে অকপট হিমন্ত

সাহিত্য আজ তক ২০২৬-এ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজনৈতিক স্মৃতিকথা নিয়ে নিজের মতামত ব্যক্ত করছিলেন। সনিয়া গান্ধীর স্মৃতিকথা নিয়েও মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 3:44 PM IST
  • মন্ত বিশ্ব শর্মা রাজনৈতিক স্মৃতিকথা নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন
  • সনিয়া গান্ধীর স্মৃতিকথা নিয়েও মন্তব্য করলেন
  • স্মৃতিকথার মাধ্যমে কি কখনও নিজের ভাবমূর্তি উন্নত করা হয়?

সাহিত্য আজ তক ২০২৬-এ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজনৈতিক স্মৃতিকথা নিয়ে নিজের মতামত ব্যক্ত করছিলেন। রাজনৈতিক স্মৃতিকথার মাধ্যমে কি কখনও নিজের ভাবমূর্তি উন্নত করার বা কোনও রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা করা হয়? এ প্রশ্নের জবাবে সনিয়া গান্ধীর স্মৃতিকথার উল্লেখ করেন অসমের মুখ্যমন্ত্রী। 

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, স্মৃতিকথা লেখার ২টি উদ্দেশ্য থাকতে পারে। একটি হল, নিজের আদর্শ ও কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া। যা রাজনৈতিক ভবিষ্যতের জন্য সহায়ক হতে পারে। দ্বিতীয়টি হল, জনগণের সামনে নিজের জীবনের সত্য তুলে ধরা। তাঁর মতে, আত্মজীবনী লেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল, নিজের সম্পর্কে সত্য বলার সাহস। 

অসমের মুখ্যমন্ত্রী বলেন, 'প্রত্যেক মানুষের জীবনেই ভাল মন্দ উভয় দিকই থাকে। কেউই সবসময় সঠিক কাজ করে না। তাই আত্মজীবনী লেখার সময়ে নিজের ভুল ও দুর্বলতা প্রকাশ করার সাহস থাকা আবশ্যক। যদি কোনও লেখক নিজেকে এমন ভাবে উপস্থাপন করেন যেন তিনি জীবনে কখনও কোনও ভুল করেননি। তবে সেই বইয়ের মূল্য কমে যায়। একটি স্মৃতিকথা তখনই গ্রহণযোগ্য যখন তা জীবনের উভয় দিককেই প্রতিফলিত করে।'

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, 'ব্যক্তিগত ভাবে আমি তাঁকে শ্রদ্ধা করি। কিন্তু এটি অনেক প্রশ্নের উত্তর দেয় না।' তিনি আরও বলেন, 'যদি নিজের জীবন নিয়ে লেখকের মনে এই ধারণা থাকে যে তাঁর বইটি পরবর্তী নির্বাচনে ভোট এনে দেবে বা তাঁর ছেলের রাজনীতিতে প্রবেশের পথ প্রশস্ত করবে, তবে তিনি একটি সত্যিকারের স্মৃতিকথা লিখছেন না।'

হিমন্তর মতে, আত্মজীবনী লিখতে হলে লেখকের বর্তমান রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ দূরে রেখে নিজের জীবনের সত্য লেখার সাহস থাকা উচিত। 

 

Read more!
Advertisement
Advertisement