Advertisement

Sahitya AajTak 2026 Smriti Irani: লোকসভায় হারের পর কেন সিরিয়ালে ফিরলেন? সাহিত্য আজ তকে কারণ জানালেন স্মৃতি

লোকসভা ভোটে আমেঠিতে পরাজিত হন স্মৃতি ইরানি। কেন তিনি পরাজয়ের পর ফের টেলিভিশন সিরিয়াল অভিনয়ে ফিরে গেলেন? সাহিত্য আজ তক-এ এসে অকপট প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 29 Nov 2026,
  • अपडेटेड 5:57 PM IST
  • আমেঠিতে ২০২৪ লোকসভায় হেরেছিলেন
  • কেন ফিরে গিয়েছিলেন টিভি সিরিয়ালে?
  • সাহিত্য আজ তক-এ এসে জানালেন কারণ

সাহিত্য আজ তক ২০২৬-এর মঞ্চে BJP নেত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি রাজনীতি, নির্বাচনে পরাজয়, মহিলা নেতৃত্ব, সাহিত্য এবং সোশ্যাল মিডিয়ার ভূমিকা নিয়ে খোলামেলা আড্ডা দিলেন। 'ভারতের ভবিষ্যৎ: রাজনীতি ও উদ্বেগ' শীর্ষক এই অধিবেশনে তিনি জোর দিয়ে বলেন, 'রাজনীতিকে পেশা হিসেবে না দেখে সেবা হিসেবে দেখা উচিত।' তাঁর মতে, রাজনীতির কাজ হবে দেশের কল্যাণ করা আর পেশা হল আর্থিক ভাবে লাভবান হওয়া। 

আমেঠি থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর টেলিভিশনে ফেরার সিদ্ধান্ত নিয়েও অকপট স্মৃতি ইরানি। তিনি বলেন, 'টেলিভিশন আমার কেরিয়ারের একটি অংশ ছিল। আমি গর্বিত টেলিভিশন জগতের একটি নারী দেশের শিক্ষামন্ত্রী হওয়ার এবং শিক্ষানীতি প্রণয়নে অবদান রাখার সুযোগ পেয়েছে।'

স্মৃতি ইরানি বলেন, 'রাজনীতিতে জড়িত থাকার কারণে মানুষ এটিকে একটি পেশা হিসেবে ভাবতে শুরু করে মানুষ। অথচ রাজনীতিকে সেবার দৃষ্টিকোণ থেকে দেখা উচিত।' তিনি আরও বলেন, 'পেশা হল এমন কিছু যা আপনাকে আর্থিক ভাবে লাভবান করবে। রাজনীতি এমন হওয়া উচিত যা জাতির উপকার করবে। দু'টোর মধ্যে পার্থক্য আছে।'

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, 'কোনও ব্যক্তি যদি একটি সফল ও প্রতিষ্ঠিত কর্মজীবন ছেড়ে রাজনীতিতে প্রবেশ করেন, তবে সমাজ ও দেশের সেবার জন্য তিনি কী ত্যাগ করছেন, সে সম্পর্কে তাঁর সর্বদা সচেতন থাকা উচিত। তবে কেউ যদি দীর্ঘ ব্যর্থতার পর রাজনীতিতে প্রবেশ করেন, তবে তা খ্যাতি, অর্থ বা ক্ষমতা অর্জনের একটি মাধ্যম হয়ে উঠতে পারে।'

আমেঠিতে পরাজয়ের পর কেন টেলিভিশনে ফেরেন স্মতি?
আমেঠি থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর স্মৃতি ইরানির টেলিভিশনে ফেরার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছিল। তিনি জানান, টেলিভিশনই ছিল তাঁর ভিত্তি। তিনি চাননি মানুষের মনে এই ভুল ধারণা জন্মাক, টেলিভিশনের কেউ দেশের জন্য কোনও গঠনমূলক অবদান রাখতে পারেন না। 

Advertisement

তিনি বলেন, 'আমি গর্বিত, টেলিভিশন জগতের একজন নারী দেশের শিক্ষামন্ত্রী হওয়ার, শিক্ষানীতি প্রণয়নে অবদান রাখার এবং নারী ও 
শিশুকল্যাণের ক্ষেত্রে কাজ করার সুযোগ পেয়েছেন।' স্মৃতি তথ্য ও সম্প্রচার এবং বস্ত্র মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

নারীদের মূল সমস্যা কী? 
নারীর নেতৃত্ব ও মতপ্রকাশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্মৃতি ইরানি বলেন, 'নারীদের প্রায়শই তাঁদের স্পষ্ট ভাবে কথা বলার জন্য সমালোচিত হতে হয়। যখন কোনও নারী জোরাল ভাবে নিজের মতামত প্রকাশ করেন, তখন তাঁকে স্পষ্টভাষী বলে আখ্যা দেওয়া হয়। অথচ পুরুষদের ক্ষেত্রে এই মনোভাব তেমন দেখা যায় না।' তিনি আরও বলেন, 'আমার একমাত্র সমস্যা হল, নিজেকে স্পষ্ট ভাবে প্রকাশ করি। কিন্তু মানুষ এটিকে অতিরিক্ত কথা বলা হিসেবে ব্যাখ্যা করেন।'

সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে কী বললেন স্মৃতি?
স্মৃতি ইরানি সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উগ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'ভারতে ভাষা ও উপভাষার ব্যাপক বৈচিত্র রয়েছে। কিন্তু বিদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ভারতীয় ভাষার সাহিত্য ও বৈচিত্রকে যথাযথ ভাবে তুলে ধরে না।' অ্যালগোরিদম আমাদের ভাষায় কথা বলে না। আর এ কারণে ভারতীয় সাহিত্যের এক বিরাট অংশ নতুন প্রজন্মের কাছে অধরাই থেকে যায়।' তিনি আরও বলেন, 'কিছু প্ল্যাটফর্ম অ্যালগোরিদমের মাধ্যমে সমাজকে প্রভাবিত করার এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমও হয়ে উঠতে পারে।'

স্মৃতি সাহিত্য আজ তক-এর মতো অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তাঁর মতে, এই ধরনের প্ল্যাটফর্মগুলি লেখক, বক্তা, পাঠকদের মধ্যে সংযোগ স্থাপন করে। তিনি যুক্তি দিয়েছেন, যদি সমাজকে অ্যালগোরিদমের কাছে বলি দেওয়া হয়, তবে সেই ক্ষতি কখনওই পুরোপুরি পূরণ করা যাবে না। 

শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস কমে যাওয়ার প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেন, 'এর জন্য শুধু স্কুল এবং সরকারকে দায়ী করা যায় না। এ ক্ষেত্রে পরিবারেরও একটি বড় ভূমিকা রয়েছে।' তিনি বলেন, 'বিদ্যালয়গুলি শিশুদের পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষা দেয়, কিন্তু শিশুরা সাহিত্য ও সমাজকে কী ভাবে বোঝে তা অনেকাংশে পারিবারিক পরিবেশের উপর নির্ভর করে।' নিজের শৈশবের কথা উল্লেখ করে তিনি বলেন, 'আমার বাড়ি ছিল বই ও সংবাদপত্র পড়ার জায়গা। আমার বাবাও বই পাঠাতেন। বাবা-মা নিজেরা বই পড়লে শিশুদের মধ্যেও পড়ার অভ্যাস গড়ে ওঠে। পরিবারগুলিকে অবশ্যই তাদের দায়িত্ব বুঝতে হবে এবং সন্তানদের শুধু স্কুলের পাঠ্যক্রমে সীমাবদ্ধ রাখা উচিত নয়।'

বয়সের ভিত্তিতে সমাজকে বিভক্ত করার মধ্যে ন্যায়বিচার কোথায়?
যুবসমাজ এবং বিভিন্ন বয়সের মানুষের ভূমিকা প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেন, 'সমাজে একজন ব্যক্তির গুরুত্ব শুধুমাত্র তাঁর বয়স দিয়ে নির্ধারণ করা উচিত নয়। বর্তমানে মানুষকে বয়সের ভিত্তিতে বিভক্ত করা হচ্ছে। গণতন্ত্রকে শক্তিশআলী করতে সমাজের সকল বয়সের ও সকল স্তরের মানুষের সেবা করা অপরিহার্য।'

পেপার ফাঁস নিয়ে স্মৃতি কী বললেন? 
যুবকদের বিক্ষোভ এবং প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে স্মৃতি ইরানি বলেছেন, 'প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছেলেমেয়েদের বিক্ষোভ ন্যায্য ছিল। তবে কিছু বিক্ষোভের পিছনে রাজনৈতিক দলগুলির প্রভাবও থাকে।'

 

Read more!
Advertisement
Advertisement