Advertisement

Ritabrata Banerjee: 'ঋতব্রত ছেলেটার ওত হিম্মত নেই,' তৃণমূল ভাঙার নেপথ্যে কারা? বড় দাবি সঞ্জয় রাউতের

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তৃণমূল ভেঙে ফেলার মতো হিম্মত নেই। এমনটাই মনে করছেন শিবসেনা (উদ্ধবপন্থী) সাংসদ সঞ্জয় রাউত। তবে এই ঘটনার নেপথ্য কারিগর কারা? বড় দাবি করলেন তিনি।

সঞ্জয় রাউত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সঞ্জয় রাউত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • মুম্বই,
  • 04 Jun 2026,
  • अपडेटेड 11:59 AM IST
  • তৃণমূল ভেঙে ফেলার হিম্মত নেই ঋতব্রতর
  • মনে করছেন শিবসেনা (উদ্ধবপন্থী) সাংসদ সঞ্জয় রাউত
  • এই ঘটনার নেপথ্য কারিগর কারা? বড় দাবি

ঋতব্রতর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভাঙার মতো ক্ষমতা নেই। এমনটাই মনে করছেন শিবসেনা (উদ্ধবপন্থী) সাংসদ সঞ্জয় রাউত। তাঁর মতে, তৃণমূল ভাঙার এই খেলায় পিছনে থেকে কলকাঠি নেড়েছেন অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা দল ভেঙে গিয়েছে। রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে বিরোধী দলনেতা হিসেবে চেয়ারে বসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফলে তিনিই এখন তৃণমূলের দলনেতা। ৬০ জন বিধায়ক হাতে থাকায়, তাঁরাই এখন বিধানসভায় তৃণমূল হিসেবে পথচলা শুরু করল। তবে তৃণমূল ভাঙার এই খেলা এত সহজ ছিল না বলেই মনে করছেন শিবসেনা (উদ্ধবপন্থী) সাংসদ সঞ্জয় রাউত। এমনকী, এই খেলা তাঁর পক্ষে সম্ভব নয় বলেই দাবি। 

সঞ্জয় রাউত বলেন, 'মমতাজির পার্টি ভেঙে যায়নি, ভেঙে ফেলা হয়েছে। কে এই পার্টি ভেঙেছে জানেন? ওই ঋতব্রত ব্যানার্জি নামে ছেলেটা আমাদের সঙ্গে রাজ্যসভায় দেড় বছর ছিল। ওর মধ্যে এত হিম্মতই নেই যে দল ভেঙে দেবে।' এরপরই সঞ্জয়ের সংযোজন, 'এই পার্টি ভাঙার নেপথ্য কারিগর অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী। পয়সার খেলা। যে বিধায়কের সংখ্যা জোগাড় করেছে ঋতব্রত, তা জোগাড় করার ক্ষমতা ওঁর মধ্যে নেই। হঠাৎ করে ওঁ নেতা হয়ে গিয়েছে।'

তৃণমূল ভাঙা যাওয়ার ঘটনাকে রাজনৈতিক মহলের একাংশ মহারাষ্ট্রের 'শিন্ডে মডেল'-এর সঙ্গে তুলনা করছে। সে প্রসঙ্গে একপ্রকার সায় দিয়েই সঞ্জয় রাউত বলেন, 'মহারাষ্ট্রে কী হয়েছিল, মনে নেই? এনাথ শিন্ডের কাছে ৮ জন বিধায়ক ছিল। বাকি ৩৫ বিধায়ক অমিত শাহ নিজে ফোন করে করে তুলে নেন। দেবেন্দ্র ফড়নবিশও তাই করেছেন। ভয় দেখিয়েছিলেন বিধায়কদের। বলেছিলেন, ED-CBI যাবে বাড়িতে। পশ্চিমবঙ্গেও সেই খেলাই খেলেছে BJP।'

 

Read more!
Advertisement
Advertisement