Advertisement

Saurav Das: পাসপোর্টের তথ্য সোশ্যাল মিডিয়ায় লিকড, গুরুতর অভিযোগ CJP-র সৌরভের

ককরোচ জনতা পার্টির সৌরভ দাসের পাসপোর্টের বিবরণ ফাঁস হয়ে গিয়েছে। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে সৌরভ বলেন, 'BJP-র সঙ্গে যুক্ত কিছু সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডল আমার পাসপোর্ট ফাঁস করে দিয়েছে।'

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 26 Nov 2026,
  • अपडेटेड 11:14 AM IST
  • সৌরভ দাসের পাসপোর্টের বিবরণ ফাঁস হয়ে গিয়েছে
  • BJP-র সঙ্গে যুক্ত কিছু সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডল এটা করেছে
  • দাবি ককরোচ জনতা পার্টির যুগ্ম কনভেনরের

ককরোচ জনতা পার্টির যুগ্ম কনভেনার সৌরভ দাসের পাসপোর্ট নিয়ে বিতর্ক অব্যাহত। তিনি দাবি করেছেন, একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁর পাসপোর্টের বিবরণ ফাঁস হয়ে গিয়েছে। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে সৌরভ বলেন, 'BJP-র সঙ্গে যুক্ত কিছু সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডল আমার পাসপোর্ট ফাঁস করে দিয়েছে। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়।'

সৌরভ আরও বলেন, 'বিদেশ মন্ত্রক কি স্পষ্ট করবে, নাগরিকদের পাসফোর্ট ফাঁসের মতো ঘটনা সাধারণ কি না, নতুন ভারতে কি ডক্সিং বৈধ হয়ে গিয়েছে?' তিনি দাবি করেছেন, প্রথমে BJP-র সঙ্গে যুক্ত এক ব্যক্তি তাঁর দিল্লির বাড়ির ঠিকানা ফাঁস করে দেয়। এরপর পেইড ইউটিউবারদের পাঠানো হয়, যাঁরা তিনি শহরের বাইরে থাকাকালীন তাঁরে বাড়িতে জোর করে ঢুকে পড়ে। 

ককরোচ জনতা পার্টির এই নেতার কথায়, 'আমার ভাড়ার চুক্তিপত্র যাতে ফাঁস না হয়, তা নিশ্চিত করতে আমি SEM আদালতকে বিশেষ ভাবে অনুরোধ করেছি।' তিনি সতর্ক করে দেন, তাঁর পাসপোর্ট প্রচারে জড়িত যে কোনও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের বিরুদ্ধে তিনি কর্তৃপক্ষের কাছে ফৌজদারি অভিযোগ দায়ের করবেন। 

এ দিকে, চেন্নাইয়ের আঞ্চলিক পাসফোর্ট অফিস থেকে সৌরভ দাসকে তাঁর পাসপোর্ট সংক্রান্ত একটি নোটিস জারি করা হয়েছে। তাঁকে ৭ দিনের মধ্যে তাঁর জন্মস্থান সম্পর্কে জবাব দিতে বলা হয়েছে। এই তথ্য জানিয়েছেন, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি আরও জানান, জবাব না দেওয়া পর্যন্ত সৌরভ দাসকে তাঁর পাসপোর্ট ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। 

পাসপোর্ট অফিস ২৩ নভেম্বর এই বিজ্ঞপ্তি জারি করেছে। রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পাসপোর্টের জন্য আবেদন করার সময়ে সঠিক তথ্য প্রদান করা অপরিহার্য। যদি কোনও তথ্য গোপন করা বা ভুল পাওয়া যায় তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার জবাবদিহি করতে হবে। 

 

Read more!
Advertisement
Advertisement