
আদালত দিল্লিতে ককরোচ জনতা পার্টির সহ আহ্বায়ক সৌরভ দাসকে শান্তিচুক্তি স্বাক্ষরের প্রক্রিয়ার সময়ে তাঁর বাসস্থানের প্রমানও দিতে নির্দেশ দেয়। সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা কয়েকদিন আগে নিম্ন আদালতের রায়ে জেলমুক্ত হয়েছেন।
শনিবারের শুনানির সময়ে আদালত লক্ষ্য করে, সৌরভ দাস ভাড়ার এগ্রিমেন্ট, দলিল সংক্রান্ত কোনও নথি দেখাতে পারেননি। সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা শনিবাহর তাঁদের জামিনদারদের সঙ্গে আদালতে হাজির হয়েছিলেন। আদালত নথি যাচাইয়ের জন্য মামলাটি আগামী ১৭ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
এদিকে, অন্য একটি বিক্ষোভ সংক্রান্ত মামলায় অভিযুক্ত AISA সভাপতি নেহা বোরা বলেছেন, হাইকোর্ট থেকে কোনও প্রতিকার না পেলেও তিনি নিম্ন আদালতে শান্তিচুক্তি পত্রে স্বাক্ষর করবেন না।
নেহা বোরা বলেছেন, 'এই বন্ডে স্বাক্ষর করা এটাও প্রমাণ করে, এই দেশে যে কোনও গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের জন্য এই শান্তি বন্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে।' তিনি আরও বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষার পরিবর্তে আমরা লাঠি ও ডান্ডার ব্যবহার দেখেছি। এই প্রক্রিয়া চলাকালীন পুলিশ ও অন্যান্য নিরাপত্তা কর্মীদের হাতে সাংবাদিকরা যে হিংসার শিশার হয়েছেন, তা সবাই খুব ভাল করেই জানেন। আমরা একটি নোটিস পেয়েছি। যেখানে বলা হয়েছে, পুলিশের কাছে তথ্য আছে আমরা শান্তিভঙ্গ করতে পারি। তারা বলেছে, আমাদের কোনও FIR-এর কপি দেওয়া হয়বে না। আমাদের শুধু বলা হয়েছে, আমরা শান্তিভঙ্গ করব।'