Advertisement

এবার ১৬ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, কোথায়-কবে শুরু প্রক্রিয়া? দেখে নিন

পশ্চিমবঙ্গের SIR এখন অতীত। এবার দেশের ১৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR শুরু করছে কেন্দ্রের নির্বাচন কমিশন। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার শেষে ৭ অক্টোবর ২০২৬ ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে বলে ঘোষণা করেছে কমিশন। 

১৬ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR১৬ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 May 2026,
  • अपडेटेड 3:17 PM IST
  • পশ্চিমবঙ্গের SIR এখন অতীত
  • এবার দেশের ১৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR শুরু করছে কেন্দ্রের নির্বাচন কমিশন
  • ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার শেষে ৭ অক্টোবর ২০২৬ ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে বলে ঘোষণা করেছে কমিশন

পশ্চিমবঙ্গের SIR এখন অতীত। এবার দেশের ১৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR শুরু করছে কেন্দ্রের নির্বাচন কমিশন। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার শেষে ৭ অক্টোবর ২০২৬ ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে বলে ঘোষণা করেছে কমিশন। 

আর তৃতীয় পর্যায়ের SIR শেষ হওয়ার পর মোটামুটি সারা দেশেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। বাকি থাকবে শুধু হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। যদিও এই এলাকাগুলিকেও ছাড় দেওয়া হবে না। বরং এখানে পরে হবে SIR। এখানকার আবহাওয়ার কথা মাথায় রেখেই SIR করা হবে। 

৩ পর্যায়ে কোথায় কোথায় হবে SIR? 
এই বিষয়টা খোলসা করে দিয়েছে কমিশন। তারা জানিয়েছে, ওড়িশা, মিজোরাম, সিকিম, মণিপুর, দমন-দিউ , উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচলপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, তেলেঙ্গনা, পাঞ্জাব, কর্নাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লি, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে হবে SIR।

দেখে নিন কোন রাজ্যে কখন হবে SIR

SIR কবে-কোথায়?

যতদূর খবর, এই পর্যায়ের SIR-এ প্রায় ৩.৯৪ লক্ষ বুথ লেভেল অফিসার বা বিএলও কাজ করবেন। তারা দরজায় দরজায় দিয়েছে ৩৬.৭৩ কোটি ভোটারের তথ্য সংগ্রহ করবেন। তারপর সেগুলির পর্যালোচনা হবে। সেটা মিটলে প্রথমে খসড়া ভোটার তালিকা এবং পরে ফাইনাল ভোটার লিস্ট বেরবে। 

মাথায় রাখতে হবে, প্রথম দু'টি পর্যায়ে ১৩ রাজ্য-কেন্দ্রশাসিত রাজ্য হয়েছে SIR। তাতে মোটামুটি ৫৯ কোটি ভোটারের নাম যাচাই করা হয়েছে। এই কাজে নিযুক্ত ছিলেন ৬.৩ লক্ষের বেশি বুথ লেভেল অফিসার ও ইলেকশন কমিশনের গ্রাউন্ড স্টাফ এতে যুক্ত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের ৯.২ লক্ষ বুথ লেভেল এজেন্টও এই কাজে জড়িত ছিলেন।

পশ্চিমবঙ্গেও হয় SIR 
বাংলাতেও ২০২৬ বিধানসভা ভোটের আগে SIR হয়। প্রথমে ভোটাররা নিজের তথ্য জমা দেন। তারপর প্রকাশিত হয় ড্রাফ্ট লিস্ট। সেখানে মোটামুটি বাদ যায় ৫৮ লক্ষ নাম। সেই লিস্টে স্থানান্তরিত ভোটার, মৃত ভোটার এবং ডুপ্লিকেট ভোটারের নাম বাদ যায়। তারপর ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয় ফাইনাল ভোটার লিস্ট। তারপর দেখা যায়, ড্রাফ্ট এবং ফাইনাল ভোটার লিস্ট মিলিয়ে মোটামুটি ৯০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। 

Advertisement

যদিও ফাইনাল ভোটার লিস্টের পরও একের পর এক সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বের করছে কমিশন। সেখানে বিচারাধীন ভোটারদের নাম প্রকাশ করেছে কমিশন। এছাড়া যাঁদের নাম ডিলিটেড হয়েছে, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করছেন। সেখানেও শুনানি চলছে।

 

Read more!
Advertisement
Advertisement