Advertisement

Narendra Modi on Semiconductor Industry: সেমিকন্ডাক্টর শিল্পে বড় বাজি ভারতের, ১ লক্ষকে বিশেষ ট্রেনিং, কী বললেন প্রধানমন্ত্রী?

শুরু হল সেমিকন ইন্ডিয়া ২০২৬। সেমিকন্ডাক্টর শিল্পে এগিয়ে যাচ্ছে ভারত। সেই মতো বিদ্যুৎ শিল্পে আসছে বিরাট বিনিয়োগ। সেই মতো ১ লক্ষকে বিশেষ ট্রেনিং দেওয়া লক্ষ্য নিয়েছে দেশ। আর কী কী পরিকল্পনা রয়েছে? জেনে নিন দ্রুত।

সেমিকন্ডাক্টর নিয়ে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (ছবি: এএফপি)সেমিকন্ডাক্টর নিয়ে বিরাট ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (ছবি: এএফপি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Sep 2026,
  • अपडेटेड 12:30 PM IST
  • সেমিকন্ডাক্টর শিল্পে এগিয়ে যাচ্ছে ভারত
  • সেই মতো বিদ্যুৎ শিল্পে আসছে বিরাট বিনিয়োগ
  • সেই মতো ১ লক্ষকে বিশেষ ট্রেনিং দেওয়া লক্ষ্য নিয়েছে দেশ

শুরু হল সেমিকন ইন্ডিয়া ২০২৬। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দিন ধরে চলবে এই অনুষ্ঠান। ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এই অনুষ্ঠানে ৫২টি দেশের ৩০০-এরও বেশি সংস্থা অংশ নিয়েছে। আর এই অনুষ্ঠান ভারতের সেমিকন ভবিষ্যৎ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি মনে করছেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য দেশে বিদ্যুতের চাহিদা বাড়বে। সেই জন্য এখন থেকেই তৈরি হচ্ছে ভারত। পাশাপাশি তিনি জানালেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ১ লক্ষ পড়ুয়াকে ট্রেনিং দেবে সরকার।

তিনি বলেন, 'ভারতের প্রতি বিশ্বের আস্থা অনেকটাই বেড়েছে। অনেক রেটিং সংস্থা ভারতকে দারুণ রেটিং দিয়েছে।' তবে এত কম সময়ের মধ্যে কোনও দেশের পক্ষেই উন্নতি করা সহজ নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি। 

প্রধানমন্ত্রী মোদী জানান, ভারতে ফ্যাবলেস কোম্পানিগুলির বৃদ্ধি নিশ্চিত করতে বহু পার্টনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানেই শেষ না করে তিনি বলেন, 'আমরা এবার এআই ইকোসিস্টেম তৈরি করার দিকে এগিয়ে যাচ্ছি।'

তিনি মনে করছেন, ভারতের কাছে ইঞ্জিনিয়ারদের একটা বড় পুল রয়েছে। দেশে প্রতিবছর লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করছে। এতেই দেশের উন্নতি হবে বলে মনে করছেন তিনি। 

সেমিকন্ডাক্টরে জোর
প্রধানমন্ত্রী জানান, সরকার চাইছে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য এক লক্ষ শিক্ষার্থীকে ট্রেনিং দিতে। এটাই লক্ষ্য। তাঁর মতে, এই ট্রেনিংয়ের ফলে ভারতীয় শিল্পগুলিও লাভবান হবে।

আর এই সময়ই তিনি সেমিকন্ডাক্টর শিল্পের নানা প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন। তিনি জানান, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বিদ্যুতের চাহিদা বাড়ূবে। আর ভারত যে এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত, সেটাও জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, দেশ বিদ্যুৎ সেক্টরে বিরাট বিনিয়োগ করেছে। ভারত ছোট মডিউলার রিয়্যাক্টর নিয়েও কাজ করছে। 

তিনি জানান, ভারত যাতে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য পছন্দের গন্তব্য হয়ে ওঠে, সেটা নিশ্চিত করা হচ্ছে। সেই মতো সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

সেমিকন ইন্ডিয়া কী? 
সেমিকন ইন্ডিয়া হল ২০২৬ সালের ভারতীয় কোম্পানি, বিনিয়োগকারী, গবেষক ও শিক্ষার্থীদের একত্রিত করার একটা জায়গা। এই কর্মসূচির লক্ষ্য হল ভারতে এই সিলিকন ইকোসিস্টেম তৈরি করা। 

Advertisement

সেমিকন ইন্ডিয়া ২০২৬-এ ৬০০-এর বেশি কোম্পানি এবং স্টার্টআপ অংশগ্রহণ করেছে। সেখানে ৫০০০০-এর বেশি ভিজিটর আসবে। ৫২টি দেশ এতে অংশগ্রহণ করছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ১৫০-জনেরও বেশি বক্তা। 

 

Read more!
Advertisement
Advertisement