Advertisement

Sairang Kolkata Express derailment: কলকাতাগামী এক্সপ্রেস লাইনচ্যুত, ৬টি কামরা ছিটকে গিয়েছে, ঠিক কী পরিস্থিতি?

লাইন বদল করার সময় কোনও কারণে ট্রেনটি বেলাইন হয়ে যায়। গুয়াহাটি থেকে ৩০ কিমি দূরের দিগারু স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কেন এই দুর্ঘটনা ঘটল। সেই নিয়ে রেল তদন্ত শুরু করতে চলেছে। তারপরই বিষয়টা পরিষ্কার হবে। 

সাইরাং-কলকাতা এক্সপ্রেস (নিজস্ব ছবি)সাইরাং-কলকাতা এক্সপ্রেস (নিজস্ব ছবি)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Nov 2026,
  • अपडेटेड 8:36 AM IST
  • লাইন বদল করার সময় কোনও কারণে ট্রেনটি বেলাইন হয়ে যায়
  • গুয়াহাটি থেকে ৩০ কিমি দূরের দিগারু স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে
  • যদিও এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কেন এই দুর্ঘটনা ঘটল

বুধবার সকালে বেলাইন সাইরাং-কলকাতা এক্সপ্রেস। কলকাতাগামী এই ট্রেনটির ছটি কামড়া লাইনচ্যুত বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এই ঘটনায় অনেকে আহত হয়েছে বলে খবর। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ট্রেনে পশ্চিমবঙ্গের অনেক যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, মিজোরাম থেকে কলকাতার দিকে আসছিল ট্রেনটি। সেই সময়ই ট্রেনের ইঞ্জিন সহ একাধিক কামরা লাইনচ্যুত হয়।

রেল সূত্রে জানা যাচ্ছে, লাইন বদল করার সময় কোনও কারণে ট্রেনটি বেলাইন হয়ে যায়। গুয়াহাটি থেকে ৩০ কিমি দূরের দিগারু স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। গুয়াহাটি থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। যদিও এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কেন এই দুর্ঘটনা ঘটল। সেই নিয়ে রেল তদন্ত শুরু করতে চলেছে। তারপরই বিষয়টা পরিষ্কার হবে। 

সাইরাং-কলকাতা এক্সপ্রেস

ইতিমধ্যেই আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা। তাঁদের শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও কোনও আপডেট আসেনি। 

ওদিকে, রেলের পক্ষ থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে উদ্ধারকাজে ঢিলেমি রয়েছে বলে দাবি করছেন যাত্রীদের একাংশ।

এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা। তিনি ফোনে সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

কপিঞ্জল কিশোর শর্মা বলেন, 'আজ সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ ডিগারু রেল স্টেশনে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ছ'টি কামরা লাইনচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই। রেলের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।'

এই দুর্ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েক জনের আঘাত গুরুতর বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কত জন আহত হয়েছেন এবং দুর্ঘটনায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।

 

 

Read more!
Advertisement
Advertisement