Advertisement

জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত ৮ শ্রমিক, রাজস্থানে কেমিক্যাল ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড

রাজস্থানের ভিওয়াড়ির খুসখেদা ইন্ডাস্ট্রি এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল কমপক্ষে ৮ জন শ্রমিকের। আজ, সোমবার সকালে এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

রাজস্থানে কেমিক্যাল ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডরাজস্থানে কেমিক্যাল ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Aajtak Bangla
  • জয়পুর,
  • 16 Feb 2026,
  • अपडेटेड 3:14 PM IST
  • রাজস্থানের ভিওয়াড়ির খুসখেদা ইন্ডাস্ট্রি এলাকায় চাঞ্চল্যকর ঘটনা।
  • কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল কমপক্ষে ৮ জন শ্রমিকের।
  • সোমবার সকালে এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

রাজস্থানের ভিওয়াড়ির খুসখেদা ইন্ডাস্ট্রি এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল কমপক্ষে ৮ জন শ্রমিকের। আজ, সোমবার সকালে এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

স্থানীয় সূত্রে খবর, উদ্ধারকারী দল কারখানার ভেতর থেকে সাতজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে। অন্যদিকে দিল্লির এইমসে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ সম্বন্ধে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে, ওই কারখানায় বিপুল পরিমাণে রাসায়নিক পদার্থ মজুদ ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। এছাড়াও, জেলা কালেক্টর সুমিত্রা মিশ্রও এলাকায় গিয়ে দ্রুত উদ্ধারকার্যের দিকে নজর দেন। স্থানীয় সূত্রে দাবি, ঘটনার সময় কারখানায় ২০-২৫ জন শ্রমিক কাজ করছিলেন। কেউ কেউ নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হন, কিন্তু অনেকেই ভেতরে আটকা পড়ে আগুনে পুড়ে মারা যান।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল সাড়ে ৯টা নাগাদ প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর পরপর তিন থেকে চারটি বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের আওয়াজ বহু দূর পর্যন্ত শোনা যায় এবং মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে ভিওয়াড়ির খুসখেদা ইন্ডাস্ট্রি এলাকার ওই রাসায়নিক কারখানায় আগুন লাগে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন পাঠানো হয়। দেড় ঘণ্টা কঠোর পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর শুরু করা হয় উদ্ধার অভিযান। বেশ কিছু লোককে বাইরে আনা সম্ভব হলেও, ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
 


 

Read more!
Advertisement
Advertisement