Advertisement

Sikkim Earthquake: সিকিমে পরপর ভূমিকম্প, কেঁপে উঠল দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়িও

মাঝরাতে আচমকাই কেঁপে উঠল দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কেঁপে ওঠে সিকিম। ভূমিকম্পের উৎসস্থল সিকিমের গ্যালশিং এলাকা। কয়েক মিনিটের ব্যবধানে কেঁপে ওঠে সিকিমের একাধিক এলাকা। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফের ভারত-বাংলাদেশ সীমান্তে ভূমিকম্পফের ভারত-বাংলাদেশ সীমান্তে ভূমিকম্প
Aajtak Bangla
  • গ্যালশিং, সিকিম,
  • 06 Feb 2026,
  • अपडेटेड 7:15 AM IST
  • মাঝরাতে পরপর ভূমিকম্প সিকিমে
  • কেঁপে উঠল দার্জিলিং, কালিম্পং
  • তীব্র আতঙ্ক ছড়িয়েছে পরপর ভূমিকম্পে

বৃহস্পতিবার মধ্যরাতে আচমকাই কেঁপে উঠল দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি সহ বিস্তীর্ণ এলাকা। কয়েক মিনিটের ব্যবধানে পরপর কম্পন অনুভূত হয় সিকিমে। কেঁপে ওঠে নেপাল, চিনও। 

জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল সিকিমের গ্যালশিং অঞ্চল। খুব কম সময়ের ব্যবধানে পরপর কম্পন অনুভূত হয় সেখানে। গ্যাংটক, পেলিংয়ের মতো সিকিমের বিস্তীর্ণ অংশে কম্পনের তীব্রতা ছিল তুলনামূলক ভাবে বেশি। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে প্রথম কম্পন হয় গ্যালশিংয়ের ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৪.৫। সময় ছিল ১টা ৯ মিনিট। 

দ্বিতূয় কম্পন অনুভূত হয় রাত ১টা ১৫ মিনিটে। উৎসস্থল ছিল গ্যাংটকের ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.১। এরপর রাত ২টো ৩ মিনিটে কম্পন অনুভূত হয় সিকিমের মঙ্গনের ১০ কিলেমিটার গভীরে। কম্পনের মাত্রা ছিল ২.৫। রাত ২টো ২০ মিনিটে কম্পন অনুভূত হয় সিকিমের নামচির ৫ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে মাত্রা ৩.৯। রাত ২টো ৩০ মিনিটে কেঁপে ওঠে তিব্বত। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৫। 

রাত ২টো ৪৩ মিনিট নাগাদ ভূমিকম্প হয় সিকিমের নামচি এলাকায়। রিখটার স্কেলে মাত্রা ছিল ২.৪। ফের রাত ২টো ৫৬ মিনিটে মঙ্গনে ২.৪ মাত্রার এবং রাত ৩টে ১১ মিনিটে সিকিমের নামচিতে ফের ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। 

পরপর কম্পন এবং আফটার শকের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পডট়ে দার্জিলিং, মিরিক, কালিম্পং, শিলিগুড়িতে। বহু পর্যটক এই মুহূর্তে ওই সমস্ত এলাকায় রয়েছেন। তাঁরাও হোটেল ছেড়ে রাতে আতঙ্কে বেরিয়ে আসেন। 

কম্পনের জেরে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই নিয়ে নতুন করে আশঙ্কা প্রকাশ করছেন ভূবিজ্ঞানীরা। একসঙ্গে পরপর এতগুলি কম্পন  হওয়া আগামী দিনে বড় বিপদের ইঙ্গিত বলেও আশঙ্কা করা হচ্ছে। 

 

Read more!
Advertisement
Advertisement