Advertisement

Sonam Wangchuk Health Update: চিকিৎসা হচ্ছে না? জোর করে খাওয়ানো হচ্ছে সোনমকে? হেলথ রিপোর্ট দিল হাসপাতাল

স্বামীর চিকিৎসা পদ্ধতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলী। তাঁর দাবি, হাসপাতাল কোনও রিপোর্ট প্রকাশ করছে না। এদিকে, হাসপাতাল রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, সোনম সম্পূর্ণ সচেতন রয়েছেন। তাঁর অন্যান্য হেলথ রিপোর্ট জানানোর পাশাপাশিই হাসপাতাল জানিয়েছে, তিনি কিছু খেতে চাইছেন না।

সোনম ওয়াংচুক সোনম ওয়াংচুক
Aajtak Bangla
  • দিল্লি,
  • 18 Jul 2026,
  • अपडेटेड 4:41 PM IST
  • হাসপাতাল কিছুই খেতে চাইছেন না সোনম
  • জানাল সফদরজং হাসপাতাল
  • স্ত্রীর অভিযোগ, সঠিক রিপোর্ট মিলছে না

সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলী জে আংমো শনিবার সন্দেহ প্রকাশ করেছেন, স্বামীর চিকিৎসা পদ্ধতি নিয়ে। সরকারি সফদরজং হাসপাতাল থেকে স্বামীর কোনও মেডিক্যাল রিপোর্ট পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন গীতাঞ্জলি। তবে তাঁর দাবি নস্যাৎ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করেছে তারা। সঙ্গে এ-ও জানিয়েছে, সোনম যে কোনও রকমের খাবার, তরল খাদ্য কিংবা ওষুধ খেতে অস্বীকার করেছেন। 

সংবাদমাধ্যমে গীতাঞ্জলি জে আংমো বলেন, 'কেবলমাত্র পর্যবেক্ষণ এবং টেস্ট করা হয়েছে। কিন্তু কোনও রিপোর্ট দিচ্ছে না ওরা। আমরা বাইরের কোনও ল্যাব থেকে ওই টেস্টগুলি করাতে চাই। পটাশিয়াম লেভেল কাল রাতে ৪.৩ ছিল, ওরা বলছে এখন ২.৯। একদিনে এত বদলাতে পারে না।' 

যে ভাবে সাদা চাদরে আড়াল করে যন্তর মন্তর থেকে সোনম ওয়াংচুককে তুলে নিয়ে গিয়েছে পুলিশ, তা হাইকোর্টের নির্দেশের পরিপন্থী বলেও দাবি করেছেন স্ত্রী। তিনি বলেন, 'কোর্ট বলেছিল স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখতে হবে, হাসপাতালে ভর্তি করতে বলেনি। ও এখনও অনশন চালাচ্ছে। ও চিনি খাচ্ছে না। নুন দিয়ে জল খাচ্ছে। সরকার ওর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, আমরা কৃতজ্ঞ। কিন্তু আর কিছু করার দরকার নেই। ও নিশ্চয়ই দুর্বল, মাংসপেশীর ক্ষয় হয়েছে তবে ও এখনও সচেতন এবং সতর্ক রয়েছে।'

এদিকে, সফদরজং হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, উনি অজ্ঞান হননি। ভর্তির সময়ে তিনি সচেতন ছিলেন, পাল্স রেট, ব্লাড প্রেশার ঠিকই ছিল। অক্সিজেন লেভেলও পর্যাপ্ত ছিল। তবে ওঁর ডিহাইড্রেশনের সমস্যা রয়েছে। রক্তের গ্যাস বিশ্লেষণে সিরাম পটাশিয়াম কমে যাওয়ার সঙ্গে ক্ষতিকর অ্যাসিডোসিস রয়েছে। সুগার লেভেল ৭৮। ইউরিনারি কিটোন ১ ছিল পরবর্তী তা ৩ হয়ে গিয়েছে। 

হাসপাতালের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শক্ত খাবার, তরল খাদ্য, ফ্লুইড কিংবা কোনও রকম ওষুধ খেতে অস্বীকার করে দিয়েছেন সোনম ওয়াংচুক। 

সোনম ওয়াংচুককে নিয়ে অবশেষে মুখ খুলেছেন রাহুল গান্ধী। যন্তর মন্তর থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া প্রসঙ্গে লোকসভার বিরোধী দলনেতা বলেন, 'অসত্য এবং হিংসা মোদী সরকারের মূল নীতি।'
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement