Advertisement

আজই অনশন ভাঙতে রাজি সোনম ওয়াংচুক, দিলেন ৩টি শর্ত

অবশেষে নিজের অনশন ভঙ্গ নিয়ে মুখ খুললেন সোনম ওয়াংচুক। যদিও এর জন্য সরকারের কাছে ৩টি শর্ত রেখেছেন ওয়াংচুক। ঠিক কোন কোন শর্ত রাখলেন তিনি?

আজই অনশন ভাঙতে রাজি সোনম ওয়াংচুকআজই অনশন ভাঙতে রাজি সোনম ওয়াংচুক
Aajtak Bangla
  • দিল্লি,
  • 20 Jul 2026,
  • अपडेटेड 8:09 AM IST
  • অবশেষে অনশন ভঙ্গের কথা নিয়ে মুখ খুললেন সোনম ওয়াংচুক।
  • যদিও এর জন্য সরকারের কাছে ৩টি শর্ত রেখেছেন ওয়াংচুক।
  • সরকার তাঁর তিনটি শর্তের মধ্যে একটিও পূরণ করলে তিনি অনশন ভাঙবেন।

অবশেষে অনশন ভঙ্গের কথা নিয়ে মুখ খুললেন সোনম ওয়াংচুক। তিনি অনশন ভাঙতে রাজি। যদিও এর জন্য সরকারের কাছে ৩টি শর্ত রেখেছেন ওয়াংচুক। তিনি বলেন, সরকার তাঁর তিনটি শর্তের মধ্যে একটিও পূরণ করলে তিনি অনশন ভাঙবেন।

নিজের X হ্যান্ডেলে ওয়াংচুক লিখেছেন, "...আমি ২০শে জুলাই আমার অনশন ভাঙব, যদি..."। এরপরেই কিছু শর্তের উল্লেখ করেছেন লাদাখের এই সমাজকর্মী। প্রথম শর্তে ওয়াংচুক দাবি করেন, শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক ব্যর্থতা, প্রশ্নপত্র ফাঁস ইত্যাদির জন্য সরকারকে দায়ভার নিতে হবে।

তাঁর দ্বিতীয় শর্ত হল, যদি তিনি এবং CJP নেতৃত্ব সংসদে যান এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ ও নেতারা তাঁকে আশ্বাস দেন যে তাঁরা সংসদে এই বিষয়টি জোরালোভাবে উত্থাপন করবেন, তবেই তিনি তাঁর অনশন শেষ করবেন। 

তৃতীয় শর্তে ওয়াংচুক লেখেন, যদি স্বাস্থ্যগত বা অন্য কোনও কারণে এই যাওয়া সম্ভব না হয়, তবে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ ও নেতাদের হাসপাতালে এসে তাঁকে আশ্বাস দিতে হবে যে উপরোক্ত শর্তগুলো পূরণ করা হবে। 

এই প্রতিটি শর্তই Or দিয়ে লিখে পোস্ট করেছেন সোনম ওয়াংচুক। যার অর্থ এগুলির মধ্যে কোনও একটি শর্ত মেনে নেওয়া হলেই তিনি অনশন থেকে সরে আসবেন।

এই শর্তগুলি ছাড়াও, সফদরজং হাসপাতালে তাঁকে অবৈধ ভাবে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেছেন সোনম। তিনি অভিযোগ করেন, হাসপাতাল চত্বরের ভেতরে প্রশাসন তাঁর চলাচলের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং জনসাধারণের সঙ্গে যোগাযোগ করার অধিকার সীমিত করে দিয়েছে।

২৮ জুন থেকে অনশন করছেন ওয়াংচুক

২৮ জুন থেকে যন্তর মন্তরে  অনির্দিষ্টকালের জন্য অনশন করছেন সোনম ওয়াংচুক। NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে, শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের জবাবদিহি চেয়ে এই আন্দোলন শুরু হয়। শনিবার, তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় দিল্লি পুলিশ তাঁকে সফদরজং হাসপাতালে নিয়ে যায়।

 

Read more!
Advertisement
Advertisement