Advertisement

Sonam Wangchuk: 'আমি একদম ফাইন, আন্দোলনে যাব,' হাসপাতালকে ডিসচার্জের অনুরোধ সোনমের

তাঁর শরীর একদম ঠিক আছে তাই তিনি সংসদ চলো অভিযানে অংশ নিতে চান। এ কথা লিখে হাসপাতালের কাছে ছুটি চাইলেন সোনম ওয়াংচুক। চিঠিতে কী লিখলেন তিনি?

আজই অনশন ভাঙতে রাজি সোনম ওয়াংচুকআজই অনশন ভাঙতে রাজি সোনম ওয়াংচুক
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Jul 2026,
  • अपडेटेड 12:50 PM IST
  • হাসপাতালের কাছে ছুটি চাইলেন সোনম ওয়াংচুক
  • তাঁর শরীর একদম ঠিক আছে বলে দাবি সংসদ চলো অভিযানে যোগ দিতে চাইছেন সোনম
  • সংসদ চলো অভিযানে যোগ দিতে চাইছেন সোনম

'আমি খুব ভাল আছি, আমায় ছেড়ে দিন। আমি সংসদ চলো অভিযানে যোগ দিতে চাই।' দিল্লির সফদরজং হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্টকে চিঠি লিখে এমনটাই জানালেন সোনম ওয়াংচুক। অনশনরত সোনম সোমবার চিঠিতে লেখেন, 'আমি খুব ভাল বোধ করছি। দয়া করে আমায় হাসপাতাল থেকে ছেড়ে দিন। প্রয়োজনে আপাতত ছুটি দিন। আমি CJP-র সংসদ চলো অভিযান যোগ দিতে যেতে চাই।'

সফদরজং হাসপাতালের ডিরেক্টর তথা MS-কে হাতে লেখা একটি চিঠি দিয়েছেন লাদাখের এই সমাজকর্মী। তিনি জানিয়েছেন, শরীর ভাল রয়েছে তাঁর। ফলে কর্তৃপক্ষ যেন তাঁকে যাওয়ার অনুমতি দেন। 

চিঠিতে সোনম লিখেছেন, 'এতদ্বারা আপনাকে জানাচ্ছি, আমি খুব ভাল বোধ করছি আজকে। সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। হাসপাতাল থেকে বেরনোর অনুমতি দেওয়া হোক আমায়। আমি সংসদ অভিযানে যেতে চাই। আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব।'

সোনমের চিঠি

সোশ্যাল মিডিয়াতে সেই চিঠ শেয়ার করে তিনি প্রশ্ন তুলেছেন, কেন এই আন্দোলন নিয়ে এত কড়াকড়ি? যদি এমনটা না করা হত তবে এতজন CJP আন্দোলনকারী আটক হতেন না। 

এক্স হ্যান্ডলে লেখা মেসেজে সোনম বলেন, 'তোমাদের সকলের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি। হাসপাতালে চিঠি দিয়েছি। আমার শরীর ঠিক আছে।'

এদিন সকালেই সফদরজং হাসপাতাল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, সোনম ওয়াংচুকের সমস্ত প্য়ারামিটার স্টেবল রয়েছে। রক্ত চলাচল পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে তাঁকে। একাধিক বিভাগের চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। 

সোনমের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো অভিযোগ করেছেন, সঠিক ভাবে চিকিৎসা করা হচ্ছে না। পরিবারের লোকেদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না সোনমের সঙ্গে। পুলিশি হেফাজতে তাঁকে রাখা হয়েছে বলেও দাবি করেছেন স্ত্রী। তাঁকে স্বামীর চিকিৎসা সম্পর্কে কোনও তথ্য দেওয়া হচ্ছে না, এই নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন গীতাঞ্জলি। আনুষ্ঠানিক ভাবে গ্রেফতার না করে হাসপাতালে সোনমকে আটকে রাখা হয়েছে বলে দাবি তাঁর। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement