Advertisement

SpiceJet Crisis: সঙ্কটে স্পাইসজেট? ৬ মাস মাইনে নেই কর্মীদের! টাকার অভাবে ধুঁকছে পরিষেবা

SpiceJet crisis: এক সময়ে দেশের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন্স ছিল স্পাইসজেট(লো বাজেট সেগমেন্টে)। এখন সেই সংস্থার অস্তিত্বই প্রশ্নের মুখে। আর্থিক সঙ্কট, প্লেনের অভাব তো আছেই। একের পর এক ফ্লাইট বাতিলের জেরে ক্রমে সংস্থার ব্যবসা কমছে।

একের পর এক ফ্লাইট বাতিলের জেরে ক্রমে সংস্থার ব্যবসা কমছে।একের পর এক ফ্লাইট বাতিলের জেরে ক্রমে সংস্থার ব্যবসা কমছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Nov 2026,
  • अपडेटेड 3:32 PM IST
  • এক সময়ে দেশের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন্স ছিল স্পাইসজেট।
  • কর্মীদের স্যালারি দেওয়ার মতো টাকাও হাতে নেই সংস্থার।

SpiceJet crisis: এক সময়ে দেশের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন্স ছিল স্পাইসজেট(লো বাজেট সেগমেন্টে)। এখন সেই সংস্থার অস্তিত্বই প্রশ্নের মুখে। আর্থিক সঙ্কট, প্লেনের অভাব তো আছেই। একের পর এক ফ্লাইট বাতিলের জেরে ক্রমে সংস্থার ব্যবসা কমছে। পরিস্থিতি এমনই যে, কর্মীদের স্যালারি দেওয়ার মতো টাকাও হাতে নেই সংস্থার। স্পাইসজেটের কর্মীরাই এমন অভিযোগ তুলছেন।

২০০৫ সালের মে মাস। সে সময় এয়ারলাইন্স ব্যবসা ভারতে সবে ডানা মেলতে শুরু করেছে। কম খরচে বিমান পরিষেবা দেওয়ার লক্ষ্যে বাজারে নেমেছিল স্পাইসজেট। তুলনামূলক কম দামের টিকিটই ছিল সংস্থার USP। দ্রুত জনপ্রিয় হয়েছিল সংস্থা। কিন্তু কোভিডের পর থেকে আর্থিক সঙ্কট ক্রমেই বেড়েছে। বর্তমানে সংস্থার মোট দেনার পরিমাণ ৪,৫০০ কোটি টাকারও বেশি।

অনেকেই জানেন না, এয়ারলাইন্স কিন্তু সব প্লেন সম্পূর্ণ টাকা দিয়ে কিনে চালায় না। এই প্লেনগুলি এভিয়েশন সংস্থার থেকে লিজ নেওয়া হয়। কয়েক বছর বা মাস অন্তর তাদের লিজের টাকা দিতে হয়। অনেকটা ভাড়ার মতো। সেই লিজই বহু মাস বকেয়া স্পাইসজেটের। এর পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষের ভাড়াও বাকি। এমনকি কর্মীদের একাধিক পাওনাও বকেয়া রয়েছে। টাকা না মেলায় কয়েকটি বিদেশি সংস্থা আইনি পদক্ষেপও করেছে।

আপাতত ১২-১৩টি বিমান রয়েছে
নভেম্বর ২০২৬-এর তথ্য অনুযায়ী, আপাতত স্পাইসজেটের অ্যাকটিভ বিমানের সংখ্যা মাত্র ১২ থেকে ১৩। তার মধ্যে কয়েকটি ভাড়ায় নেওয়া। বিমানের অভাবে অনেক রুটে ফ্লাইটই চালানো কঠিন হয়ে পড়েছে। সেপ্টেম্বরে দেশের ডোমেস্টিক উড়ানের বাজারে সংস্থার ব্যবসা এক শতাংশেরও কম।  

উড়ান বাতিলও হচ্ছে হরদম। ৫ থেকে ৯ নভেম্বর, মাত্র পাঁচ দিনে ৩৩৩টি উড়ান বাতিল করেছে সংস্থা। রিপোর্ট অনুযায়ী, ১০০টির মধ্যে মাত্র ১৬.৬টি বিমান সময়ে ছাড়ছে। ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। কিন্তু স্পাইসজেটের হাতে এতই কম বিমান যে, তাদের কিছু করারও নেই।

বেতন ও অন্যান্য পাওনা বকেয়া
সংস্থার আর্থিক সঙ্কটের প্রভাব পড়েছে কর্মীদের উপরেও। অভিযোগ, ২০২৬ সালের জুন মাস থেকে বেতন পাননি বহু কর্মী। এক বছরেরও বেশি সময় ধরে প্রভিডেন্ট ফান্ড, টিডিএস এবং জিএসটি জমা নিয়েও বকেয়ার অভিযোগ রয়েছে। অর্থের অভাবে বিমানের ইঞ্জিন ও যন্ত্রাংশ কেনা যাচ্ছে না। তাই বহু বিমান বসে রয়েছে।

Advertisement

ভারতে একের পর এক সংস্থার বিদায়
এর আগে জেট এয়ারওয়েজ, গো ফার্স্ট, এয়ার কোস্টা, ট্রু জেটের মতো সংস্থা পরিষেবা বন্ধ করে দিয়েছে। জ্বালানির চড়া দাম, ডলারের তুলনায় টাকার দরপতন, ঋণের বোঝা এবং কম ভাড়া নিয়ে বাজারের কম্পিটিশন; সব মিলিয়ে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কঠিন। স্পাইসজেট শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারে কি না, এখন সেটাই দেখার। 

Read more!
Advertisement
Advertisement