Advertisement

Sri Ganganagar Railway Track Blast: ভারত-পাক সীমান্তের রেললাইনে বিস্ফোরণ! বরাতজোরে রক্ষা যাত্রীবোঝাই ট্রেনের

ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন শ্রী গঙ্গানগরে রেললাইনে বিস্ফোরণ। বরাতজোরে রক্ষা পেয়েছে যাত্রীবোঝাই অনুপগড়-ভাটিন্ডাগামী একটি এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনেই বিস্ফোরণটি ঘটানোর পরিকল্পনা ছকা হয়েছিল বলে অনুমান।

শ্রী গঙ্গানগর রেললাইনে ব্লাস্ট শ্রী গঙ্গানগর রেললাইনে ব্লাস্ট
Aajtak Bangla
  • পঞ্জাব,
  • 04 Nov 2026,
  • अपडेटेड 6:54 AM IST
  • ভারত-পাকিস্তান সীমান্তের রেললাইনে ব্লাস্ট
  • বরাতজোরে বাঁচল এক্সপ্রেস ট্রেন
  • ট্রেনেই বিস্ফোরণটি ঘটানোর পরিকল্পনা ছিল

ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন পঞ্জাবের শ্রী গঙ্গানগরে রেললাইনে বিস্ফোরণ। অনুপগড়-সুরতগড় রেললাইনের এই বড়সড় ব্লাস্ট এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। বিস্ফোরণে রেললাইনের নীচের ২টি সিমেন্টের স্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বরাতজোরে রক্ষা পেয়েছে যাত্রীবোঝাই অনুপগড়-ভাটিন্ডাগামী একটি এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনেই বিস্ফোরণটি ঘটানোর পরিকল্পনা ছকা হয়েছিল বলে অনুমান। 

ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ঢিল ছোড়া দূরত্বে এই বিস্ফোরণ ঘটনায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। খবর পেয়ে ATS, CID, ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রীয়কারী দল, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং রেলওয়ের কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছয়। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। নমুনা সংগ্রহের কাজ চালাচ্ছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। 

নিরাপত্তার অংশ হিসেবে এবং নিরবিচ্ছিন্ন তল্লাশি নিশ্চিত করতে অনুপগড়-সুরতগড় সেকশনে সমস্ত যাত্রীবাহী ও মালবাহী ট্রেন বাতিল করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্র্যাক মেরামতের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং নিরাপত্তা সংস্থাগুলি সবুজ সঙ্কেত না দিলে এই রুটে ট্রেন চালানো আপাতত স্থগিতই থাকবে। 

শ্রী গঙ্গানগরের SP হরিশঙ্করের নির্দেশে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। সীমান্ত এলাকার এই বিস্ফোরণের নেপথ্যে সমাজবিরোধী বা দেশবিরোধী কোনও শক্তি রয়েছে কি না, তা পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি খতিয়ে দেখছে। পুলিশ কর্তৃপক্ষ পার্শ্ববর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করেছে এবং সন্দেহভাজনদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। 

রিফ্রেশ করতে থাকুন...

Read more!
Advertisement
Advertisement