Advertisement

I-PAC Case: 'কোনও মুখ্যমন্ত্রী কখনও তদন্তের মাঝে ঢোকেন!' I-PAC মামলায় তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

I-PAC মামলায় ED তল্লাশির সময়ে আচমকাই ঢুকে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করলেন রাজ্য পুলিশের পক্ষের আইনজীবী। কী মন্তব্য দেশের শীর্ষ আদালতের।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 22 Apr 2026,
  • अपडेटेड 4:56 PM IST
  • I-PAC মামলায় ED অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ
  • তীব্র ভর্ৎসনা দেশের শীর্ষ আদালতের
  • কোনও মুখ্যমন্ত্রী এমন তল্লাশির মাঝে ঢুকে পড়েন!

I-PAC মামলায় ED অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানিতে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। বুধবারের এই শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের পক্ষের আইনজীবীরা দাবি করেন, ED-র আবেদনটি গ্রহণযোগ্য নয়। 

শুনানির সময়ে সুপ্রিম কোর্ট কঠোর পর্যবেক্ষণ করে এবং বিষয়টিকে কেন্দ্র বনাম রাজ্যের বিরোধে পরিণত না করার সতর্কবার্তা দেয়। সুপ্রিম কোর্টের মন্তব্য, বিষয়টি একজন ব্যক্তিকে ঘিরে যিনি কাকতালীয় ভাবে মুখ্যমন্ত্রী। একইসঙ্গে দেশের শীর্ষ আদালতের সংযোজন, সংবিধান প্রণেতারা এমন পরিস্থিতি কল্পনা করেননি, যেখানে কোনও মুখ্যমন্ত্রী একটি তদন্তে হস্তক্ষেপ করেন। এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ। 

তৃণমূলের আইনজীবী মানেকা গুরুস্বামীকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্ট বলে, 'আপনি আমাদের এইচ এম সেরভাই, বিআর আম্বেদকরের কথা উল্লেখ করে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তাঁদের কেউই এই দেশে এমন একটি পরিস্থিতির কথা কল্পনা করেননি, একদিন কোনও বর্তমান মুখ্যমন্ত্রী কোনও তদন্ত চালকালীন দফতরে হেঁটে ঢুকে পড়বেন।'

ED-র মামলাটি গ্রহণযোগ্য হওয়া উচিত নয় বলে সওয়াল করেন আইনজীবী মেনকা গুরুস্বামী। তাঁর বক্তব্য, ‘১৯৪৮ সালে সংবিধান প্রণয়ন সভার বিতর্ক দিয়ে সওয়াল শুরু করতে চাই।’ কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতার সওয়াল, ‘এটা থেকে স্পষ্ট যে ঘটনাটি তাদের পক্ষে যাচ্ছে না। তাই অতীতের বিভিন্ন কারণ দেখিয়ে মামলা খারিজ করতে চাইছে। এমন ঘটনায় গুরুতর অপরাধ সংক্রান্ত তথ্য সরিয়ে ফেলার সম্ভাবনা থাকে।'

বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে। 

 

Read more!
Advertisement
Advertisement