Advertisement

Tamilnadu Election: তামিলনাড়ুতে ম্যাজিক ফিগারের দিকে এগোচ্ছে বিজয়, শতাধিক আসনে এগিয়ে TVK

তামিলনাড়ুতে বেলা ১১টা পর্যন্ত যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে স্পষ্ট হয়ে উঠছে 'থালাপতি' বিজয়ের জয়যাত্রা। তামিলনাড়ুতে মোট ২৩৪টি আসনের মধ্যে TVK এগিয়ে রয়েছে ১০৪টি আসনে। অন্যদিকে, DMK এগিয়ে রয়েছে ৫১টি আসনে। ৭৭টি আসনে এগিয়ে রয়েছে AIADMK। 

২৩৪টি আসনের মধ্যে TVK এগিয়ে রয়েছে ১০৪টি আসনে২৩৪টি আসনের মধ্যে TVK এগিয়ে রয়েছে ১০৪টি আসনে
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 04 May 2026,
  • अपडेटेड 11:25 AM IST
  • তামিলনাড়ুতে স্পষ্ট হয়ে উঠছে 'থালাপতি' বিজয়ের জয়যাত্রা।
  • DMK এগিয়ে রয়েছে ৫১টি আসনে। ৭৭টি আসনে এগিয়ে রয়েছে AIADMK।
  • ২৩৪টি আসনের মধ্যে TVK এগিয়ে রয়েছে ১০৪টি আসনে।

তামিলনাড়ুতে বেলা ১১টা পর্যন্ত যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে স্পষ্ট হয়ে উঠছে 'থালাপতি' বিজয়ের জয়যাত্রা। তামিলনাড়ুতে মোট ২৩৪টি আসনের মধ্যে TVK এগিয়ে রয়েছে ১০৪টি আসনে। অন্যদিকে, DMK এগিয়ে রয়েছে ৫১টি আসনে। ৭৭টি আসনে এগিয়ে রয়েছে AIADMK। 

প্রাথমিক ট্রেন্ড থেকে যে চিত্র উঠে আসছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, চেন্নাই ছাড়া রাজ্যের প্রতিটি এলাকায় TVK ডিএমকে জোটের চেয়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে, AIADMK এগিয়ে রয়েছে উত্তর ও পশ্চিম তামিলনাড়ুতে।

তামিলনাড়ুর প্রাথমিক ভোটের বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, TVK-এর উত্থান হচ্ছে মূলত DMK-এর ভোট কেটেই। তবে বেশ কিছু এলাকায় ADMK-কেও দুর্বল করেছে বিজয় 'থালাপতি'। মোট ভোটের মধ্যে প্রাথমিক ট্রেন্ডে প্রায় ৩২ শতাংশ আসনে এগিয়ে রয়েছে TVK। অন্যদিকে, ৩০ শতাংশ আসনে এগিয়ে রয়েছে AIADMK।

এদিন EVM খোলার পর থেকেই দাপট দেখাতে শুরু করে TVK। বহু জায়গায় ডিএমকে ও এআইএডিএমকে-কে পিছনে ফেলে চমক দেখিয়েছে বিজয়ের দল। এমন প্রবণতা বজায় থাকলে তামিলনাড়ুর রাজনীতিতে থলপতি বড়সড় বদল ঘটাতে পারেন বলেই মনে করা হচ্ছে।

DMK-তে কোন দল কত আসনে এগিয়ে?

DMK জোটের দিকে তাকালে দেখা যাচ্ছে, মোট ৪৬টি আসনের মধ্যে DMK এগিয়ে রয়েছে ৩৬টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৪টি আসনে এবং CPI এগিয়ে রয়েছে ২টি সিটে। CPM এগিয়ে রয়েছে ২টি  আসনে, VCK ও DMDK এগিয়ে রয়েছে ১টি করে আসনে।

AIADMK- জোটে কোন দল কত আসনে এগিয়ে?

৮১টি আসনে এগিয়ে থাকার মধ্যে AIADMK এগিয়ে ৭২টি আসনে। PMK এগিয়ে ৭টি আসনে ও AMMKMNKZ এবং BJP এগিয়ে ১টি করে আসনে।


 

Read more!
Advertisement
Advertisement