Advertisement

Tarique Rahman: তারেকের ভারত সফর ঘিরে 'কনফিউশন', রাষ্ট্রপতি ভবনে কী চলছে?

তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনও জল্পনা তুঙ্গে। আদৌ আসছেন? শুক্রবার রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। তার পূর্ণাঙ্গ মহড়ার জন্য রিহার্সালও শুরু হবে।

তারেক রহমানের ভারত সফর ঘিরে বিভ্রান্তি তুঙ্গে।তারেক রহমানের ভারত সফর ঘিরে বিভ্রান্তি তুঙ্গে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Aug 2026,
  • अपडेटेड 5:50 PM IST
  • তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনও জল্পনা তুঙ্গে।
  • শুক্রবার রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে।

তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনও জল্পনা তুঙ্গে। আদৌ আসছেন? শুক্রবার রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। তার পূর্ণাঙ্গ মহড়ার জন্য রিহার্সালও শুরু হবে। আগামী শনিবার, ২২ অগাস্ট সে কারণে রাষ্ট্রপতি ভবনের গার্ড চেঞ্জিংয়ের প্রাত্যহিক অনুষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। এই ঘোষণার পর অনেকেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, তারেক রহমান তাহলে আসছেন। তবে সেই সিদ্ধান্ত কয়েক ঘণ্টার মধ্যেই নয়া আপডেট। এবার জানা যাচ্ছে, আগের সেই ঘোষণা প্রত্যাহার করে নিয়েছে রাষ্ট্রপতি ভবন। ফলে পুরো বিষয়টি নিয়ে বর্তমানে এক বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। 

আগামী ১২-১৩ সেপ্টেম্বর ব্রিকস শীর্ষ সম্মেলন। তাতেই যোগ দিতে আসার কথা তারেক রহমানের। কিন্তু তিনি আদৌ ভারতে আসবেন কিনা, তাই নিয়ে স্পষ্ট করে কিছুই জানাচ্ছে না বাংলাদেশ। এমনিতেই নয়াদিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক উত্তেজনা রয়েছে। তারই মাঝে হঠাৎ এই ঘোষণা প্রত্যাহার নিয়ে জল্পনা তুঙ্গে।

উল্লেখ্য, সম্প্রতি দেশত্যাগের পর থেকে এই প্রথম প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বিষয়টি মোটেও ভালভাবে নেয়নি বাংলাদেশ। যদিও ভারত স্পষ্টই জানিয়ে দিয়েছে যে, সেই অনুষ্ঠানে কী হয়েছে তা ভারতের নিয়ন্ত্রণে নেই। এমনকি সেই অনুষ্ঠানে যদি বাংলাদেশ বিরোধী কিছু বলা হয়েও থাকে, ভারত তা সমর্থন করে না। 

ভারতের এই ঘোষণার পর সম্পর্ক নরম হবে বলেই আশা করেছিলেন অনেকে। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনের তোরজোড়ের খবর দেখেও অনেকে তাই ভেবেছিবেন। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই যেন গোটা বিষয়টি পাল্টে গেল। 

ইতিমধ্যেই পুরনো পুরনো প্রেস বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা এক নতুন বিবৃতিতে বলা হয়েছে, 'এই শনিবার, ২১শে অগাস্ট, ২০২৬-এ কোনও গার্ড পরিবর্তন অনুষ্ঠান হবে না'-এ বিষয়ে পূর্বে জারি করা প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে।'

অর্থাৎ, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য যে মহড়ার প্ল্যান ছিল, তা সম্ভবত বাতিল করা হয়েছে। 

Advertisement

আগের বিবৃতিতে বলা হয়েছিল, 'বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনার ফুল রিহার্সালের কারণে আগামী শনিবার (২২ অগাস্ট, ২০২৬) রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে গার্ড পরিবর্তন অনুষ্ঠান হবে না।'

অনেকেই ধরে নিয়েছিলেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান আগামী রবিবার ভারত সফরে আসছেন। তবে মাত্র এক ঘণ্টা পরেই রাষ্ট্রপতি ভবন সেটি প্রত্যাহার করে নেয়।

Read more!
Advertisement
Advertisement