Advertisement

Women's Reservation Act 2023: মাঝরাতে হঠাত্‍ কার্যকর ২০২৩ মহিলা সংরক্ষণ আইন, তাড়াহুড়ো কেন? প্রশ্ন বিরোধীদের

ডিলিমিটেশন বিল নিয়ে সারাদিন উত্তপ্ত থেকেছে সংসদ। আর সেই সবের মাঝেই বৃহস্পতিবার রাতেই হঠাৎ কার্যকর করা হল ২০২৩ সালের মহিলা সংরক্ষণ আইন। এই আইনের মাধ্যমেই আইনসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ নিশ্চিত করার কথা। সেই মতো বৃহস্পতিবার কেন্দ্রীয় আইন মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করেছে।

মহিলা সংরক্ষণ আইন ২০২৩মহিলা সংরক্ষণ আইন ২০২৩
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Apr 2026,
  • अपडेटेड 8:53 AM IST
  • ডিলিমিটেশন বিল নিয়ে সারাদিন উত্তপ্ত থেকেছে সংসদ
  • আর সেই সবের মাঝেই বৃহস্পতিবার রাতেই হঠাৎ কার্যকর করা হল ২০২৩ সালের মহিলা সংরক্ষণ আইন
  • এই আইনের মাধ্যমেই আইনসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ নিশ্চিত করার কথা

ডিলিমিটেশন বিল নিয়ে সারাদিন উত্তপ্ত থেকেছে সংসদ। আর সেই সবের মাঝেই বৃহস্পতিবার রাতেই হঠাৎ কার্যকর করা হল ২০২৩ সালের মহিলা সংরক্ষণ আইন। এই আইনের মাধ্যমেই আইনসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ নিশ্চিত করার কথা। সেই মতো বৃহস্পতিবার কেন্দ্রীয় আইন মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করেছে।

তবে, কেন ২০২৩ সালের এই আইনটি ২০২৬ সালের ১৬ এপ্রিল মধ্যরাতে হঠাৎ কার্যকর করা হল? তাই নিয়ে প্রশ্ন করছে বিরোধীরা। বিশেষ করে যখন সংসদে একই আইনের সংশোধন নিয়ে আলোচনা হচ্ছে, তখন কেন এটা লাগু করা হল, তা বিতর্ক শুরু হয়েছে। যদিও আইনটি লাগু হলেও বর্তমান লোকসভায় এই সংরক্ষণ অবিলম্বে কার্যকর করা যাবে না বলেই মনে করছেন অনেকে। বিশেষজ্ঞদের মতে, জনগণনার ভিত্তিতে লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন সম্পন্ন হওয়ার পরেই মহিলাদের জন্য সংরক্ষণ কার্যকর করা সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:
'সংবিধান (১০৬তম সংশোধনী) আইন, ২০২৩-এর ধারা ১-এর উপধারা (২)-এর ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার ১৬ এপ্রিল, ২০২৬ তারিখটিকে এই আইনের কার্যকরের দিন হিসেবে নির্ধারণ করছে।'

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সংসদে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ নামে পরিচিত এই আইনটি পাশ হয়। এটি আইনসভায় মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি করেছে সরকার।

এই আইনের মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে। যদিও ২০২৩ সালের আইনে বলা হয়েছিল, ২০২৭ সালের জনগণনার পর ডিলিমিটেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই সংরক্ষণ কার্যকর হবে না। তবে সরকার চাইছে ২০২৯ সালের মধ্যে এই সংরক্ষণ চালু করে দিতে।

মাথায় রাখতে হবে, মহিলা সংরক্ষণের জন্য তিনটি বিল নিয়ে আলোচনা হচ্ছে পার্লমেন্টে। সেই মতো ভোটাভুটি হওয়ার কথা আজ বিকেল ৪টের সময়। তার আগেই ২০২৩ সালের মহিলা সংরক্ষণ আইন লাগু করে দিল সরকার।

Advertisement

কোন কোন বিল পেশ করা হয়েছে?
নারী শক্তি বন্দন অধিনিয়ম (মহিলা সংরক্ষণ বিল):
লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণের জন্য পেশ করা হয়েছে।
আসন পুনর্বিন্যাস বিল (ডিলিমিটেশন বিল): লোকসভার সাংসদ সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল: কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রশাসনিক কাঠামো সংক্রান্ত সংশোধন করার প্রস্তাব রয়েছে এই বিলের মাধ্যমে। 

 

Read more!
Advertisement
Advertisement