Advertisement

Bihar : নাইটি পরে এল চোর, ঘরে ঢুকে ৭০ লাখের সম্পত্তি নিয়ে চম্পট

বিহারের বেগুসরাইয়ে এক জুতো ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ৭০ লাখ টাকার গয়না, সম্পত্তি নিয়ে চম্পট দিল চোর। পুলিশ সূত্রে খবর, ৪৫ লাখ নগদ ও ২৫ লাখ টাকার গয়না নিয়ে পালিয়ে যায় সেই চোর।

এই সেই চোর এই সেই চোর
Aajtak Bangla
  • বিহার ,
  • 27 Jul 2022,
  • अपडेटेड 1:14 PM IST
  • বিহারের বেগুসরাইয়ে এক জুতো ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ৭০ লাখ টাকার গয়না, সম্পত্তি নিয়ে চম্পট দিল চোর
  • নাইটি পরে এসেছিল সেই চোর

বিহারের বেগুসরাইয়ে এক জুতো ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ৭০ লাখ টাকার গয়না, সম্পত্তি নিয়ে চম্পট দিল চোর। পুলিশ সূত্রে খবর, ৪৫ লাখ নগদ ও ২৫ লাখ টাকার গয়না নিয়ে পালিয়ে যায় সেই চোর। 

তবে সব থেকে অবাক করার মতো বিষয় হল, নাইটি পরে এসেছিল সেই চোর। সিসিটিভি-তে সেই ছবি ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, নাইটি পরে সেই বাড়িতে ঢুকছে অভিযুক্ত। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, অভিযুক্ত পুরুষ। তবে নাইটি পরে এসে সে তদন্তকে বিপথে পরিচালিত করতে চাইছে। 

পুলিশ জানিয়েছে, মহম্মদ মুন্না নামে ওই জুতো ব্যবসায়ীর বাড়িতে নাইটি পরে আসে সেই চোর। রাত তখন একটা। সে প্রথমে দরজা ভেঙে ঘরে ঢোকে। তারপর ঘরে থাকা আলমারির তালা ভেঙে নগদ ৪৫ লাখ টাকা ও ২৫ লাখ টাকার গয়না নিয়ে চম্পট দেয়। সেই ছবিও CCTV-তে সামনে এসেছে। 

এদিকে চুরির ঘটনা শুনে ঘটনাস্থলে আসে পুলিশ। তাদের তরফে জানানো হয়েছে, CCTV-তে নাইটি পরা একজনের ছবি দেখা গেছে। তবে সে মুখ ঢেকেছিল। পুলিশের চোখে ধুলো দিতেই এমনটা করেছে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।  

Read more!
Advertisement
Advertisement