Advertisement

TMC Split: TMC-র বিদ্রোহী শিবিরে সই করেছেন ১৯ জন, চিঠি প্রকাশ্যে, ২০ নম্বর MP কে?

যে চিঠি সামনে এসেছে, তাতে সই রয়েছে, কাকলি ঘোষদস্তিদার, শতাব্দী রায়, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মণ বসুনিয়া, অসিত কুমার মাল, অরূপ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠান, মিতালি বাগ, মালা রায়, কালীপদ সোরেন, দীপক অধিকারী (দেব) ও পার্থ ভোমিক। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে ভাঙনমমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে ভাঙন
হিমাংশু মিশ্র
  • নয়াদিল্লি,
  • 12 Jun 2026,
  • अपडेटेड 9:35 AM IST
  • কল্যাণও হঠাত্‍ বিদ্রোহী
  • কাদের সই রয়েছে চিঠিতে
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনও কোন কোন সাংসদ রয়েছে

লোকসভায় কি তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবিরে সংখ্যা বাড়ছে? যে ভাবে প্রতিদিন তৃণমূল কংগ্রেস ভেঙে যাচ্ছে, তাতে বিধানসভা ও লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অস্তিত্ব আরও খারাপ হচ্ছে। ইতিমধ্যেই ১৯ জন বিদ্রোহী সাংসদ সই করে দিয়েছেন কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে গঠিত শিবিরে। সেই সই সম্বলিত চিঠি এবার প্রকাশ্যে। তাতে দেখা যাচ্ছে, ১৯ জন সাংসদ সই করে দিয়েছেন। আর একজন হলেই ২০ জন হয়ে যাবে। বিশতম সাংসদটি কে? 

কল্যাণও হঠাত্‍ বিদ্রোহী

বস্তুত, শেষবেলায় হঠাত্‍ লোকসভার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী হয়ে উঠেছেন। তাঁর রাগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদের ঘোষণা, 'মমতাদিকে বেছে নিতে হবে, দলে কে থাকবে, আমি না অভিষেক।' এ দিন বিধায়কদের সই জাল কাণ্ডে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে অভিষেকের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়িয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপরে ক্ষোভ উগরে দেন কল্যাণ। তাঁর মন্তব্য, 'ওর জন্য দলটা শেষ হয়েছে। তার পরেও উদ্ধত ভাব যায়নি।' তাহলে কি কল্যাণও বিদ্রোহী শিবিরে যোগ দিতে চলেছেন? এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অলিন্দে। 

বিদ্রোহীদের সই সম্বলিত চিঠি
বিদ্রোহীদের সই সম্বলিত চিঠি

কাদের সই রয়েছে চিঠিতে

যে চিঠি সামনে এসেছে, তাতে সই রয়েছে, কাকলি ঘোষদস্তিদার, শতাব্দী রায়, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মণ বসুনিয়া, অসিত কুমার মাল, অরূপ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠান, মিতালি বাগ, মালা রায়, কালীপদ সোরেন, দীপক অধিকারী (দেব) ও পার্থ ভোমিক। 

বিদ্রোহীদের সই সম্বলিত চিঠি
বিদ্রোহীদের সই সম্বলিত চিঠি

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনও কোন কোন সাংসদ রয়েছে

মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে এখনও পর্যন্ত ৯ জন সাংসদ রয়েছেন। তাঁরা হলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, সুদীপ বন্দ্যোপাধ্যায়। এঁদেরকে মমতা শিবিরে রয়েছেন বলা ভুল। সম্ভবত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি। এই দল থেকেও যদি কেউ বা কয়েকজন ছেড়ে বিদ্রোহী শিবিরে চলে যান, তাহলে সংসদে আক্ষরিক অর্থেই দল হাতছাড়া হতে পারে মমতার। ইতিমধ্যেই সেই আইনি প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement