Advertisement

Twisha Murder Case: 'মৃত মেয়ের চেয়ে ডিভোর্সি মেয়ে অনেক ভাল,' ত্বিষা খুনের মামলায় সতর্ক করল সুপ্রিম কোর্ট

'মৃত মেয়ের চেয়ে ডিভোর্সি মেয়ে অনেক ভাল,' ত্বিষা খুনের মামলায় এমনই মন্তব্য করলেন সলিসিটর জেনারেল। সুপ্রিম কোর্ট এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছে। এই মামলাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্রমশই ক্ষোভ বাড়ছে। নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে।

ত্বিষা খুনের মামলায় কী জানাল সুপ্রিম কোর্ট ত্বিষা খুনের মামলায় কী জানাল সুপ্রিম কোর্ট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 May 2026,
  • अपडेटेड 2:02 PM IST
  • 'মৃত মেয়ের চেয়ে ডিভোর্সি মেয়ে অনেক ভাল'
  • সুপ্রিম কোর্ট এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছে
  • নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে

ত্বিষাকাণ্ডে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে বলে জানাল সুপ্রিম কোর্ট। মধ্যপ্রদেশ সরকার এই খুনের মামলার দায়িত্ব ইতিমধ্যেই CBI-কে দিয়েছে। এই মামলাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্রমশই ক্ষোভ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে। সেই প্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে ছিলেন সকলেই। স্বতঃপ্রণোদিত এই মামলার শুনানিতে সোমবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানায়, একটি নিরপেক্ষ এজেন্সির উচিত এই ঘটনার তদন্ত করা। 

গত ১৮ মে ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, প্রাতিষ্ঠানিক পক্ষপাতিত্ব এবং তদন্তে গড়মিলের নানা অভিযোগ সামনে এসেছে, যা অনভিপ্রেত। 

উল্লেখ্য, গত ১২ মে মধ্যপ্রদেশের ভোপালে নিজের বাপের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ৩৩ বছর বয়সী ত্বিষা শর্মার দেহ। পরিবারের লোকজন শ্বশুরবাড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা এবং পণের জন্য লাগাতার চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন। এদিকে, শ্বশুরবাড়ির তরফে অভিযো, ত্বিষা ড্রাগের নেশা করতেন।

এই খুনের মামলার শুনানিতে সোমবার দেশের প্রধান বিচারপতি বলেন, 'গত ১৮ মে ইন্ডিয়া টুডে-র একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে প্রাতিষ্ঠানিক পক্ষপাতিত্বের কথা। সেই প্রতিবেদনে এ-ও অভিযোগ রয়েছে, ত্বিষার স্বামী একজন আইনজীবী এবং শাশুড়ি প্রাক্তন জেলা বিচারক। সেই ব্যাকগ্রাউন্ডের কারণেই কি এই পক্ষপাতিত্ব? বিচারব্যবস্থা জড়িত বলেই কি নিরপেক্ষ তদন্ত হচ্ছে না? সে কারণেই স্বতঃপ্রণোদিত এই মামলাটি করা হয়েছে।'

ইতিমধ্যেই মধ্যপ্রদেশ হাইকোর্ট ত্বিষার দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। CBI-কে তদন্তভার দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের সমর্থন জানিয়ে দেশের প্রধান বিচারপতি বলেন, 'এই মুহুর্তে সকলের স্বার্থে একটি নিরপেক্ষ এজেন্সির এই খুনের মামলায় তদন্ত করা বাঞ্ছনীয়।'

তবে এই মামলার তদন্ত প্রক্রিয়া নিয়ে এখনই মিডিয়াতে মুখ খুলতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বেঞ্চের বক্তব্য, 'মিডিয়া প্রতিবেদনে বলা হচ্ছে, মৃতার শাশুড়ি প্রাক্তন বিচারক হওয়ায় নিরপেক্ষ তদন্ত হচ্ছে না।'

এই খুনের মামলার আবেগের দিকটি বিচার করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, 'মৃতার পরিবার-পরিজনের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে। তবে আইনের একটি প্রক্রিয়া আছে, সেটাও মানতে হবে।'

Advertisement

এদিন শুনানির সময়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, 'মৃত মেয়ের চেয়ে বিবাহবিচ্ছিন্না মেয়ে অনেক ভাল।'

এই ঘটনায় অভিযুক্তের ব্যাকগ্রাউন্ডের কারণেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। ত্বিষার স্বামী সমর্থ সিং একজন আইনজীবী এবং তাঁর শাশুড়ি গিরিবালা সিং অবসরপ্রাপ্ত বিচারক। ত্বিষার পরিবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের বাসভবনের সামনে ক্ষোভ উগরে দেয়। এরপর CBI তদন্তের সিদ্ধান্তে খানিকটা আশ্বস্ত হন তারা। শনিবারই ভোপাল আদালত সমর্থ সিংকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। 

ময়নাতদন্ত এবং প্রাথমিক তদন্তে স্বচ্ছতা না থাকার অভিযোগ ওঠায় দেশের সর্বোচ্চ আদালত শেষ পর্যন্ত স্বতঃপ্রণোদিত মামলা করে। 

ত্বিষার পরিবার মাল্টিডিসিপ্লিনারি ফরেন্সিক প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল পরীক্ষার দাবি জানিয়ে AIIMS-এর দ্বারস্থ হয়েছে।  তাদের অভিযোগ, ত্বিষার বাঁ হাতে আঘাত রয়েছে। আঘাতের গভীরতা এবং ঘাড় ও গলার চোটের কোনও রেডিওলজিক্যাল পরীক্ষা হয়নি। 

রবিবার সন্ধ্যায় ত্বিষার শেষকৃত্য সম্পন্ন হয় ভোপালে। মুখাগ্নি করেন তাঁর ভাই হর্ষিত। 

 

Read more!
Advertisement
Advertisement