Advertisement

Arjun Ram Meghwal: রকেটের সুতোয় ফুলঝুরি ঠেকাতেই বিপত্তি, বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন কেন্দ্রীয় মন্ত্রী; VIDEO

BSF জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। আতশবাজি প্রদর্শনের সময়ে ঘটে বড়সড় দুর্ঘটনা। রকেটে ফুলঝুরি ঠেকাতেই বিপত্তি ঘটে। বরাতজোরে রক্ষা পান মন্ত্রী।

অর্জুন রাম মেঘওয়ালঅর্জুন রাম মেঘওয়াল
Aajtak Bangla
  • বিকানের ,
  • 09 Nov 2026,
  • अपडेटेड 12:32 PM IST
  • রকেটে ফুলঝুরি ঠেকাতেই বিপত্তি
  • BSF জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে গিয়ে দুর্ঘটনা
  • বরাতজোরে বাঁচলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল

BSF জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে পৌঁছে বিকেনেরের ক্যাম্পে গিয়েছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। আতশবাজি প্রদর্শনের সময়ে ঘটে বড়সড় দুর্ঘটনা। বরাতজোরে রক্ষা পেলেন মন্ত্রী। 

জানা গিয়েছে, আকাশে ছোড়া একটি রকেট ঠিক অর্জুন রাম মেঘওয়ালের মুখের খুব কাছ থেকে উড়ে যায়। আগুনের স্ফুলিঙ্গ তাঁর পোশাকে এসে পড়ে। সৌভাগ্যবশত মন্ত্রী অক্ষত আছেন এবং সম্পূর্ণ নিরাপদ। 

জানা গিয়েছে, অর্জুন রাম মেঘওয়াল BSF-এর সদর দফতরে সেনার সঙ্গে দীপাবলি উদযাপন করছিলেন। দীপাবলির আনন্দের পাশাপাশি আতশবাজিও ফাটানো হচ্ছিল। এরই মধ্যে আইনমন্ত্রী একটি রকেট জ্বালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি যখন রকেটটি জ্বালানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন কাছে থাকা আরও এক যুবক তাতে আগুন ধরিয়ে দেন। মন্ত্রী কিছু বুঝে ওঠার আগেই রকেটটি নাগালের বাইরে চলে যায়। তাঁর মুখের খুব কাছ দিয়ে বেরিয়ে যায় সেটি। এই ঘটনার আতস্মিকতায় উপস্থিত সকলেই খানিক হতবাক হয়ে যান। রকেটের ফুলকি অর্জুন রাম মেঘওয়ালের পোশাকেও এসে পড়ে। তবে সকলের তৎপরতায় একটি বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। 

এই ঘটনার পর একমাত্র অর্জুন রাম মেঘওয়ালকে নিরাপদে তাঁর বাসভবনে ফেরত নিয়ে যাওয়া হয়। দীপাবলির শুভক্ষণে BSF জওয়ানদের মধ্যে এই ঘটনাটি কিছুক্ষণের জন্য উৎসবের আমেজ নষ্ট করে দিয়েছিল। আতঙ্ক ছড়িয়ে পড়েছিল মুহূর্তের মধ্যে। 

 

Read more!
Advertisement
Advertisement