Advertisement

UP Election Alliance: ভোটমুখী UP-তে থার্ড ফ্রন্ট! মুসলিম-দলিত ভোটার টানতে জোট বাঁধলেন ওয়েইসি-চন্দ্রশেখর

UP Assembly election 2027: উত্তরপ্রদেশে NDA বনাম INDIA জোটের লড়াইয়ের মধ্যেই থার্ড ফ্রন্টের এন্ট্রি। মুসলিম-দলিত ভোটার টানতে এককাট্টা হয়ে ভোটে লড়বেন আসাদউদ্দিন ওয়েইসি ও চন্দ্রশেখর আজাদ।

মুসলিম-দলিত ভোটার টানতে এককাট্টা হয়ে ভোটে লড়বেন আসাদউদ্দিন ওয়েইসি ও চন্দ্রশেখর আজাদমুসলিম-দলিত ভোটার টানতে এককাট্টা হয়ে ভোটে লড়বেন আসাদউদ্দিন ওয়েইসি ও চন্দ্রশেখর আজাদ
Aajtak Bangla
  • লখনউ,
  • 11 Nov 2026,
  • अपडेटेड 1:20 PM IST
  • উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে নিঃসন্দেহে মূল লড়াই থাকছে NDA ও INDIA জোটের মধ্যে।
  • অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (SP) এবং কংগ্রেস শিবিরের মধ্যে আসন বন্টন নিয়ে আলোচনা এখনও চলছে।
  • তবে এরইমধ্যে মূল বিরোধী জোট ও শাসক শিবিরের যাবতীয় হিসেব নিকেশ বদলে যেতে পারে।

উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে নিঃসন্দেহে মূল লড়াই থাকছে NDA ও INDIA জোটের মধ্যে। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (SP) এবং কংগ্রেস শিবিরের মধ্যে আসন বন্টন নিয়ে আলোচনা এখনও চলছে। তবে এরইমধ্যে মূল বিরোধী জোট ও শাসক শিবিরের যাবতীয় হিসেব নিকেশ বদলে যেতে পারে। কারণ নির্বাচনের কয়েকমাস আগে উত্তরপ্রদেশের রাজনীতিতে এন্ট্রি নিতে চলেছে থার্ড ফ্রন্ট। ২০২৭ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এককাট্টা হয়ে জোট গড়ছেন আসাদউদ্দিন ওয়েইসি ও চন্দ্রশেখর আজাদ। 

আগামীকাল লখনউতে আনুষ্ঠানিকভাবে এই জোটের বিষয়ে ঘোষণা করা হবে।  দুই নেতা একটি যৌথ সংবাদ সম্মেলনে জোটের বিষয়ে ঘোষণা করবেন।  দুপুর ১২টায় লখনউয়ের দয়াল প্যারাডাইস হোটেলে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। তখনই জোটের নামও ঘোষণা করা হবে। সূত্রের খবর,  এই নতুন ফ্রন্টটি প্রায় ১৫০টি আসনে প্রার্থী দিতে পারে।

ওয়েইসি ও চন্দ্রশেখর আজাদের জোট বাঁধার ফলে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে এই থার্ড ফ্রন্ট নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে। আগামীকালের সাংবাদিক বৈঠকেই ফ্রন্টের নির্বাচনী স্ট্র্যাটেজি ও আসন বণ্টন সংক্রান্ত চিত্র আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

কেন এই জোটকে গুরুত্ব দেওয়া হচ্ছে?

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সপা, কংগ্রেস এবং বিজেপির মতো দলগুলি গত ৫ বছর ধরে ঘুঁটি সাজিয়েছে। NDA ও INDIA জোট পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে তৈরি। এমতাবস্থায় একটি নতুন জোট কেন গুরুত্বপূর্ণ তা নিয়েও প্রশ্ন উঠছে। আদতে, এই নতুন জোটে আসাদউদ্দিন ওয়েইসি ও চন্দ্রশেখরের উপস্থিতিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওয়েইসি মুসলিম ভোট নিজের দিকে টানতে চেষ্টা করবেন, অন্যদিকে চন্দ্রশেখর দলিত ভোট নিজের দিকে আনতে চেষ্টার কোনও কসুর করবেন না। এছাড়াও, তৃতীয় ফ্রন্টে আরও কিছু ছোট দল ও নেতাদের অন্তর্ভুক্ত করার জন্য আলোচনা চলছে। এমনটা হলে, এই জোট  রাজ্যের প্রায় ৪০ শতাংশ দলিত-মুসলিম ভোটব্যাঙ্ককে একত্রিত করার চেষ্টা করতে পারে। যা NDA এবং INDIA উভয় জোটের জন্য চিন্তার কারণ হতে পারে।

Advertisement

আসাদউদ্দিনের লক্ষ্য

সূত্র বলছে, আসাদউদ্দিন অন্তত ৪০ থেকে ৪৫টি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ আসনের দিকে নজর রাখছেন। সেই জায়গাগুলিতে নির্বাচনী প্রচারও জোরদার করেছেন। এর আগে তিনি বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য INDIA ব্লকে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব তাঁকে নিতে রাজি হননি।

চন্দ্রশেখরও নজর রাখবেন এই দিকে

অন্যদিকে, চন্দ্রশেখর আজাদও রাজ্যের দলিত রাজনীতিতে নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছেন। বহুজন সমাজ পার্টির (BSP) রাজনৈতিক প্রভাব দুর্বল হয়ে পড়ায় দলিত রাজনীতিতে যে সুযোগ তৈরি হয়েছে, সমাজবাদী পার্টিও তা কাজে লাগানোর চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে, ওয়েইসির দলের সঙ্গে চন্দ্রশেখরের জোট বিরোধী শিবিরের সামাজিক গতিপ্রকৃতিকে প্রভাবিত করতে পারে।
 

 

Read more!
Advertisement
Advertisement