Advertisement

Yogi Adityanath: 'বাবা সিদ্দিকীর পরিণতি...', পাকড়াও যোগীকে হুমকি দেওয়া সেই ফাতেমা

ওই হুমকি-বার্তা পাওয়ার পর নড়েচড়ে বসে মহারাষ্ট্র এটিএস, ঠানে পুলিশ এবং মুম্বইয়ের ওয়ারলি পুলিশ। তদন্তে জানা গিয়েছে, ওই মহিলা ঠানের উলহাসনগরের বাসিন্দা। তাঁর নাম ফাতেমা খান।

যোগী আদিত্যনাথযোগী আদিত্যনাথ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Nov 2024,
  • अपडेटेड 4:15 PM IST
  • শনিবার যোগীকে প্রাণনাশের হুমকি।
  • অভিযুক্ত মহিলাকে আটক করল পুলিশ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি দিয়েছিলেন। সেই তরুণীকে পাকড়াও করল পুলিশ ও এটিএস। পুলিশ জানিয়েছে,ওই তরুণী উচ্চশিক্ষিত। তবে মানসিকভাবে সুস্থ নন। অভিযুক্ত মহিলা মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে হোয়াট্‌সঅ্যাপে বলেছিলেন,'১০ দিনের মধ্যে যোগী আদিত্যনাথ পদত্যাগ না করলে বাবা সিদ্দিকীর মতো খুন করব'।

ওই হুমকি-বার্তা পাওয়ার পর নড়েচড়ে বসে মহারাষ্ট্র এটিএস, ঠানে পুলিশ এবং মুম্বইয়ের ওয়ারলি পুলিশ। তদন্তে জানা গিয়েছে, ওই মহিলা ঠানের উলহাসনগরের বাসিন্দা। তাঁর নাম ফাতেমা খান। সূত্রের খবর, ফাতেমা মানসিক ভারসাম্যহীন। যোগীকে হুমকি দেওয়ার বিষয়টি জানানো হয় এটিএসকে। তারপর ওই মহিলার সন্ধান শুরু করে এটিএস। খোঁজ মেলে উলহাসনগরের বাসিন্দা তিনি। তরুণীর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। চলে জিজ্ঞাসাবাদ। এরপরই খবর দেওয়া হয় ওয়ারলি পুলিশকে। ওয়ারলি পুলিশ তাঁকে নিয়ে মুম্বই পৌঁছয়। মহিলাকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন মুম্বইয়ের এক সিনিয়র আইপিএস অফিসার। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে নোটিশ দেওয়া হয়েছে। মহিলার মানসিক অবস্থা পরীক্ষা করার জন্য  চেকআপও করা হবে।

ফাতিমা সম্পর্কে নিউজ এজেন্সি পিটিআই জানিয়েছে, অভিযুক্ত তরুণী তথ্য প্রযুক্তিতে বিএসসি করেছেন। ফাতিমা খান পরিবারের সঙ্গে থাকেন ঠানের উলহাসনগরে। তাঁর বাবা কাঠের ব্যবসা করেন। অভিযুক্ত মহিলা সুশিক্ষিত। তবে মানসিকভাবে অসুস্থ। 

পুরো বিষয়টি কী? শনিবার সন্ধ্যায় মুম্বই পুলিশ কন্ট্রোলরুমের হোয়াটসঅ্যাপে যায় একটি হুমকিবার্তা। অচেনা নম্বর থেকে পাঠানো ওই বার্তায় বলা হয়েছিল, ১০ দিনের মধ্যে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী পদ না ছাড়লে বাবা সিদ্দিকীর পরিণতি হবে। হুমকিবার্তার পর যোগী আদিত্যনাথের নিরাপত্তায় থাকা অফিসারদের জানানো হয়। তদন্ত শুরু করে পুলিশ ও এটিএস।  

Read more!
Advertisement
Advertisement