Advertisement

UP Elections 2027: উত্তরপ্রদেশে কঠিন চ্যালেঞ্জের মুখে BJP, শরিকদলগুলি চাপ বাড়াচ্ছে, কী পরিস্থিতি?

২০২২ সালের নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি ৩৭৬টি আসনে লড়েছিল। আপনা দল লড়েছিল ১৭টি আসনে, নিশাদ পার্টি ১০, আরএলডি ৩৩ ও এসবিএসপি ১৯টি আসনে লড়েছিল। ২০২৭ সালের নির্বাচনে শরিকদলগুলি বেশি আসন দাবি করছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহউত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
আশিস শ্রীবাস্তব
  • লখনউ,
  • 25 Nov 2026,
  • अपडेटेड 4:20 PM IST
  • জোটসঙ্গীরা আরও আসন চেয়ে চাপ বাড়াচ্ছে
  • শরিকদলগুলি চাইছে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বসতে
  • অন্য রাজনৈতিক বিকল্প খোঁজার হুঁশিয়ারি

বছর ঘুরলেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। তোড়জোড় তুঙ্গে। ২০২৭ সালের ওই নির্বাচনের আগে এই মুহূর্তে BJP অন্যতম বড় যে চ্যালেঞ্জ সামলাচ্ছে, তা হল শরিক দলগুলির চাহিদা ও আসন ভাগাভাগি। গতবারের ভোটে যে শরিকরা কম আসনে প্রার্থী দিতে পেরেই তুষ্ট হয়েছিল, সেই শরিকরাই এ বারে আরও বেশি আসন দাবি করছে। 

জোটসঙ্গীরা আরও আসন চেয়ে চাপ বাড়াচ্ছে

উত্তরপ্রদেশে বিজেপি-র শরিকদলগুলি হল নিশাদ পার্টি, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি, আপনা দল, রাষ্ট্রীয় লোকদল। জোটসঙ্গীদের তরফে আসন বণ্টন নিয়ে ক্রমশ দাবি বাড়তে থাকায় চাপে পড়েছে বিজেপি। একদিকে জোটের শরিক দলগুলির দাবি মেটাতে হচ্ছে, অন্যদিকে নিজেদের দলের নেতা এবং বর্তমান বিধায়কদেরও নির্বাচনী সমীকরণে জায়গা দিতে হচ্ছে। ফলে সব পক্ষকে সামলে আসন বণ্টন করাই এখন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ।

শরিকদলগুলি চাইছে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বসতে

গত সোমবার লখনউয়ে বিজেপির কোর কমিটির বৈঠকে আসন বণ্টনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জোটের একাধিক শরিক দলের নেতারাও নিজেদের দাবি দলের শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরতে তৎপর হয়েছেন। নিশাদ পার্টির প্রধান সঞ্জয় নিশাদ ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন। SBSP-র প্রধান ওম প্রকাশ রাজভরও বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে চাইছেন। দুই ছেলেকে সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করেছেন। 

বিজেপির জোটসঙ্গী আপনা দল (এস)-এর নেত্রী অনুপ্রিয়া প্যাটেল এনডিএ-তে তাঁর দলের আসনসংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন। অন্যদিকে রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) প্রধান জয়ন্ত চৌধুরীও তাঁর দলের জন্য আরও বেশি আসন দাবি করছেন। জোট শরিকদের এই দাবির পাশাপাশি নিজেদের দলের প্রার্থী এবং বর্তমান বিধায়কদেরও সামলাতে হচ্ছে বিজেপিকে। ফলে আসন বণ্টন নিয়ে ভারসাম্য বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে একটি বিকল্প ফর্মুলা নিয়েও আলোচনা চলছে। সেই ফর্মুলা অনুযায়ী, জোটসঙ্গী দলগুলির প্রার্থীদের বিজেপির প্রতীকে নির্বাচনে লড়ানোর সম্ভাবনা রয়েছে।

Advertisement

২০২২ সালে বিজেপি জোটসঙ্গীদের পারফর্ম্যান্স নজরকাড়া

২০২২ সালের নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি ৩৭৬টি আসনে লড়েছিল। আপনা দল লড়েছিল ১৭টি আসনে, নিশাদ পার্টি ১০, আরএলডি ৩৩ ও এসবিএসপি ১৯টি আসনে লড়েছিল। ২০২৭ সালের নির্বাচনে শরিকদলগুলি বেশি আসন দাবি করছে। তাদের বক্তব্য, নিজেদের এলাকায় তাদের পারফর্ম্যান্স ভাল। সেই ভিত্তিতে তাদের আরও আসন প্রাপ্য। যেমন, ২০২২ সালে আপনা দল ১৭টি আসনে লড়ে ১২টিতে জিতেছিল। নিশাদ পার্টি ১০টি আসনে লড়ে ৬টি জিতেছিল।  SBSP ১৯টি আসনে লড়ে ৬টিতে জিতেছিল। আরএলডি ৩৩টি আসনে লড়ে ৮টি জিতেছিল। 

অন্য রাজনৈতিক বিকল্প খোঁজার হুঁশিয়ারি

আসন বণ্টন নিয়ে আলোচনা চলার মধ্যেই সংরক্ষণের দাবিও বিজেপির কাছে নতুন করে চাপ তৈরি করছে। নিশাদ পার্টির নেতা সঞ্জয় নিশাদ বারবার বিজেপির কাছে সংরক্ষণের দাবি তুলেছেন। এমনকী, দাবি পূরণ না হলে অন্য রাজনৈতিক বিকল্প খোঁজার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। একইভাবে পিছিয়ে পড়া জাতিগুলির জন্য সংরক্ষণের দাবিতে সরব হয়েছে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (SBSP)। নিশাদ পার্টি এবং SBSP, দু'পক্ষই একাধিক বিধানসভা আসনে নিজেদের প্রার্থীর দাবিদার। এর মধ্যে রয়েছে আজমগড়ের আত্রৌলিয়া ও দিদারগঞ্জ এবং জৌনপুরের শাহগঞ্জ।

Read more!
Advertisement
Advertisement