Advertisement

Triple Talaq: মোদী-যোগীর প্রশংসা, স্ত্রীকে তিন তালাক স্বামীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করার কারণে এক মুসলিম মহিলাকে তিন তালাক দিলেন স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচে।

মোদী-যোগীর প্রশংসা, স্ত্রীকে তিন তালাক স্বামীরমোদী-যোগীর প্রশংসা, স্ত্রীকে তিন তালাক স্বামীর
Aajtak Bangla
  • লখনউ,
  • 24 Aug 2024,
  • अपडेटेड 1:16 PM IST
  • পুলিশ ওই ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে
  • ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করার কারণে এক মুসলিম মহিলাকে তিন তালাক দিলেন স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচে। পুলিশ ওই ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। শাশুড়ি, স্বামী ও অন্যরা তাঁকে নির্মমভাবে মারধর করেছে বলেও অভিযোগ করেন মহিলা। তাঁর আরও দাবি, তাঁকে শ্বাসরোধ করার চেষ্টা করো হয়েছিল।

মহিলা বলেছেন, 'আমি বাহরাইচের থানা জারওয়াল রোডের মহল্লা সরাইয়ের বাসিন্দা। ২০২৩ সালে অযোধ্যার কোতোয়ালি নগরের মহল্লা দিল্লি দরওয়াজার বাসিন্দা ইসলামের ছেলে আরশাদকে বিয়ে করি। আমার বাবা তাঁর সামর্থ্যের চেয়ে বেশি খরচ করে আমাকে বিয়ে দিয়েছিলেন। বিয়ের পরে, আমি আমি অযোধ্যা বেড়াতে গিয়েছিলাম। সেখানকার রাস্তা, সৌন্দর্যায়ন, উন্নয়ন এবং সেখানকার পরিবেশ আমার পছন্দ হয়েছিল। এই বিষয়ে, আমি আমার স্বামীর সামনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করি।' পুলিশ জানিয়েছেন, এর পরিপ্রেক্ষিতে স্বামী  ওই মহিলাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন। এছাড়াও গরম ডালও ছোড়েন। আত্মীয়দের হস্তক্ষেপ মহিলা শ্বশুরবাড়ি ফিরে আসেন। যদিও মহিলাকে তিন তালাক বলে তালাক দেন। অভিযোগ, ওই মহিলার স্বামী মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে গালিগালাজও করেছেন বলে অভিযোগ। মহিলা আরও অভিযোগ করেন যে তাঁর স্বামী তালাক দেওয়ার পরে মারধরও করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মহিলার স্বামী আরশাদ, শাশুড়ি রাইশা, শ্বশুর ইসলাম-সহ আটজনের বিরুদ্ধে মামলা করে। লাঞ্ছনা, অপব্যবহার, হুমকি এবং যৌতুক নিষেধাজ্ঞা আইন এবং মুসলিম মহিলা (বিবাহের অধিকার সুরক্ষা) আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Read more!
Advertisement
Advertisement