Advertisement

UP Bridge Collapses: উত্তরপ্রদেশে ঝড়ে ভাঙল নির্মীয়মান ব্রিজ, মৃত ৬, ধ্বংসস্তূপের নীচে আরও অনেকের চাপা পড়ার আশঙ্কা

বৃহস্পতিবার রাতে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। তীব্র ঝড়ের দাপটে ভেঙে পড়ল বেতয়া নদীর উপর নির্মীয়মান সেতু। তাতেই সেখানে উপস্থিত অন্তত ৬ কর্মীর মৃত্যু হয়েছে। ধংসস্তূপের ভিতরে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা। যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরপ্রদেশে ব্রিজ ভাঙলউত্তরপ্রদেশে ব্রিজ ভাঙল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 May 2026,
  • अपडेटेड 8:31 AM IST
  • বৃহস্পতিবার রাতে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ
  • তীব্র ঝড়ের দাপটে ভেঙে পড়ল বেতয়া নদীর উপর নির্মীয়মান সেতু
  • তাতেই সেখানে উপস্থিত অন্তত ৬ কর্মীর মৃত্যু হয়েছে

বৃহস্পতিবার রাতে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। তীব্র ঝড়ের দাপটে ভেঙে পড়ল বেতয়া নদীর উপর নির্মীয়মান সেতু। তাতেই সেখানে উপস্থিত অন্তত ৬ কর্মীর মৃত্যু হয়েছে। ধংসস্তূপের ভিতরে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা। যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এই ঘটনা সামনে আসার পরই সেখানে দ্রুত পৌঁছে যায় উদ্ধারকারী দল। এমনকী স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্তারাও দ্রুত উপস্থিত হন। চটজলদি শুরু করা হয় উদ্ধার কাজ। এমন পরিস্থিতিতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। অনেকেরই ধংসস্তূপের নীচে চাপা পড়ে যাওয়ার রয়েছে আশঙ্কা। যার ফলে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা।

স্থানীয় সূত্রে খবর, হামিরপুরের মোরা কান্দার এবং কুরারা এলাকাকে জুড়ে দেওয়ার জন্য একটি ব্রিজ তৈরি হচ্ছিল। গতকাল রাতে হঠাৎই অত্যন্ত তীব্র ঝড় বইতে শুরু করে। তখনই তাসের ঘরের মতো ভেঙে পড়ে এই নির্মীয়মান ব্রিজের একটি স্ল্যাব। তাতেই সেখানে উপস্থিত কিছু শ্রমিকের মৃত্যু হয়েছে।

ভাগলপুরেও ব্রিজ ভেঙে পড়েছে
শুধু উত্তরপ্রদেশ নয়, ব্রিজ ভাঙার ঘটনা ঘটেছে বিহারের ভাগলপুরেও। গঙ্গার উপর তৈরি হওয়া বিক্রমশিলা ব্রিজের একটা অংশ হঠাৎই ভেঙে পড়ে। সেই অংশটা নদীতে পড়ে যায়। যদিও এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেয় স্থানীয় প্রশানস। যার ফলে এই দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি। এমনকী কেউ জখম হয়েছেন বলেও খবর নেই। 

ও দিকে আবার জম্মু জেলার বান্তালাব অঞ্চলের একটি নির্মীয়মান ব্রিজের পিলার ভেঙে পড়ে। ঘটনাটি ঘটে ১ মে। আর এই ঘটনায় কয়েকজন কর্মীর মৃত্যু হয়। পাশাপাশি দুর্ঘটনায় গুরুতর জখম হন অনেকে।

 

Read more!
Advertisement
Advertisement