Advertisement

MDR on UPI: ব্যবসায়ীদের জন্যও MDR চার্জ FREE হচ্ছে? যা জানা যাচ্ছে

PhonePe, Google Pay-র পেমেন্টে কোনও চার্জ দিতে হবে না? ব্যবসায়ীদের জন্যও কি MDR চার্জ FREE হচ্ছে? পিটিশনের উত্তরে আজ জানাবে সুপ্রিম কোর্ট।

PhonePe, Google Pay-র পেমেন্টে কোনও চার্জ দিতে হবে না?PhonePe, Google Pay-র পেমেন্টে কোনও চার্জ দিতে হবে না?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Sep 2026,
  • अपडेटेड 8:36 AM IST
  • ২৮ সেপ্টেম্বর ভারতীয় ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।
  • সুপ্রিম কোর্টে ইউপিআই সংক্রান্ত একটি বড় মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
  • MDR চার্জ লাগু ১ অক্টোবর থেকেই হবে কিনা, তা আজই স্পষ্ট করে দিতে পারে সুপ্রিম কোর্ট।

২৮ সেপ্টেম্বর ভারতীয় ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।  PhonePe, Google Pay বা অন্য যে কোনও মাধ্যম দিয়ে UPI করেন এমন লক্ষ লক্ষ মানুষ ও ব্যবসায়ীদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে আজ। কারণ সোমবারেই সুপ্রিম কোর্টে ইউপিআই সংক্রান্ত একটি বড় মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। সম্প্রতি, কেন্দ্র ১ অক্টোবর থেকে ২,০০০-এর বেশি লেনদেনের ক্ষেত্রে যে MDR চার্জ বসানোর সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে পিটিশন। আজ সেই মামলার শুনানি করতে পারে সর্বোচ্চ আদালত।

এই পিটিশনে মূলত যথাযথ আইনি সুরক্ষা, স্বচ্ছতা বা জনমত যাচাই ছাড়াইব্যবসায়ীদের কাছে ২,০০০ টাকার বেশি লেনদেনের উপর ০.৪% এমডিআর (MDR) আরোপ করার বিষয়ে প্রশ্ন হয়েছে। পিটিশনে দাবি করা হয়েছে, এই MDR চার্জ পুরোপুরি বাতিল করা উচিত।

সহজ ভাষায় বলতে গেলে, ডিজিটাল পেমেন্ট নেওয়া দোকানদার বা ব্যবসায়ীর কাছ থেকে সেই পেমেন্ট প্রসেসের জন্য যে চার্জ নেওয়া হয়, তাকেই এমডিআর বলা হয়।

MDR-এ কি গ্রাহকের পকেট থেকে টাকা কাটা হয়?

স্বস্তিদায়ক বিষয় হল MDR চার্জ  গ্রাহকদের বহন করতে হবে না। নিয়ম অনুযায়ী, যদি কোনও দোকানদার থেকে ৫,০০০ টাকার পণ্য কেনেন এবং ইউপিআই ব্যবহার করে দোকানদারকে টাকা দেন, তাহলে ০.৪% হারে এমডিআর হবে ২০ টাকা। এই অতিরিক্ত ২০ টাকা গ্রাহককে নয়, বরং বিক্রেতার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।

সরকার এই বিষয়ে কিছু নিয়ম স্পষ্ট করেছে

পি২পি ট্রান্সফার বিনামূল্যে থাকবে: এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে পাঠানো অর্থ, অর্থাৎ পি২পি পেমেন্ট, টাকার পরিমাণ যাই হোক না কেন, তা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।

ক্ষুদ্র লেনদেন সম্পূর্ণ নিরাপদ: ব্যক্তি থেকে ব্যবসায়ীর কাছে ২,০০০ টাকা পর্যন্ত লেনদেনের উপরও এমডিআর আরোপ করা হবে না।

তবে ২০০০ টাকার উপরে পেমেন্টে ব্যবসায়ীদের উপর MDR চার্জ লাগু ১ অক্টোবর থেকেই হবে কিনা, তা আজই স্পষ্ট করে দিতে পারে সুপ্রিম কোর্ট।

Advertisement

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement