Advertisement

Vande Bharat Menu: বন্দে ভারত স্লিপারে খাবারের মেন্যুতে বড়সড় কাটছাঁট, মান নিয়ে প্রচুর অভিযোগ

আগের মেন্যুতে দুপুর ও রাতের খাবারের সঙ্গে শুকনো সবজি, দই, স্যালাড, আচার এবং মিষ্টির মতো অতিরিক্ত খাবার দেওয়া হত। নতুন ব্যবস্থায় এই পদগুলিও বাদ পড়েছে। অর্থাৎ, খাবারের মেনু ছোট করে মূলত কয়েকটি নির্দিষ্ট পদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হচ্ছে।

বন্দে ভারত স্লিপারে মেন্যুতে কাটছাঁটবন্দে ভারত স্লিপারে মেন্যুতে কাটছাঁট
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 26 Nov 2026,
  • अपडेटेड 1:39 PM IST
  • কী কী খাবার দেওয়া হবে যাত্রীদের?
  • কেন মেন্যুতে কাটছাঁট করা হচ্ছে?
  • তাহলে কি খাবারের পরিমাণ বাড়বে?

বন্দে ভারত স্লিপারে যাত্রীদের খাবারের মেন্যু কমানোর পথে হাঁটছে রেল। রেলে বক্তব্য, খাবারের গুণমান যাতে আরও ভাল হয়, তার জন্য মেন্যুর সংখ্যা কমানো হচ্ছে। এর ফলে বন্দে ভারত স্লিপারে যাত্রীদের দেওয়া খাবার আরও পরিচ্ছন্ন ও টাটকা হবে। মূলত বিমানে যেমন খাবার দেওয়া হয়, তেমনই খাবার দেওয়া হবে হাওড়া-কামাখ্যা, নয়াদিল্লি-বারাণসী ও মুম্বই-বেঙ্গালুরু বন্দে ভারত স্লিপারে। 

কী কী খাবার দেওয়া হবে যাত্রীদের?

রেলের এই পাইলট প্রকল্পে ঠিক করা হয়েছে, ১০টি বা ৮টি মেন্যুর বদলে তা কমিয়ে ৪টি মেন্যু করা হচ্ছে। হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, মুম্বই-বেঙ্গালুরু রুটের ট্রেন পরিষেবায় এই নতুন মেনু চালু করা হয়েছে। নতুন নিয়মে সকালের জলখাবারে যাত্রীদের জন্য থাকছে ইডলি ও বড়া, সঙ্গে সাম্বার ও চাটনি। বিকল্প হিসেবে পাওয়া যাবে পোহা অথবা উপমা। আগের মেনুতে সকালের খাবারের সঙ্গে স্যুপ, অমলেট, স্যান্ডউইচ, বাটারমিল্ক এবং চকোলেটের মতো একাধিক পদ থাকত। নতুন ব্যবস্থায় সেগুলি আর থাকছে না। দুপুর ও রাতের খাবারের ক্ষেত্রেও কমানো হয়েছে পদের সংখ্যা। এবার থেকে যাত্রীরা পাবেন রুটি, ভাত, ডাল এবং একটি মূল পদ। মূল পদের ক্ষেত্রে থাকছে চিকেন অথবা নিরামিষ খাবার বেছে নেওয়ার সুযোগ।

বন্দে ভারত স্লিপার - পিটিআই ছবি

আগের মেন্যুতে দুপুর ও রাতের খাবারের সঙ্গে শুকনো সবজি, দই, স্যালাড, আচার এবং মিষ্টির মতো অতিরিক্ত খাবার দেওয়া হত। নতুন ব্যবস্থায় এই পদগুলিও বাদ পড়েছে। অর্থাৎ, খাবারের মেনু ছোট করে মূলত কয়েকটি নির্দিষ্ট পদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হচ্ছে।

কেন মেন্যুতে কাটছাঁট করা হচ্ছে?

বন্দে ভারত ট্রেনে দূরপাল্লায় বেশি দামের টিকিট কেটেও ঠান্ডা, বিস্বাদ ও অপরিচ্ছন্ন খাবার দেওয়া হচ্ছে। প্রচুর যাত্রী IRCTC-কে অভিযোগ জানিয়েছেন। কর্তৃপক্ষের সাফাই, প্যান্ট্রি স্পেসে সীমাবদ্ধতার মধ্যে অনেক রকমের মেন্যুর খাবার বানাতে হয়। কর্মী সংখ্যাও অপ্রতুল। তার জেরেই ধরনের ঘটনা ঘটছে। IRCTC-র এক কর্তার কথায়, 'খাবার নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে বিমান সংস্থাগুলির মতোই আমরা সীমিত মেন্যু চালু করছি। এর ফলে অনেক ধরনের পদ সামলানোর পরিবর্তে প্রতিটি খাবারের গুণমানের উপর আরও ভালভাবে নজরদারি করা সম্ভব হবে।'

Advertisement

তাহলে কি খাবারের পরিমাণ বাড়বে?

যদিও খাবারের সামগ্রিক ওজন প্রায় ৭০০-৭৫০ গ্রাম থেকে কমিয়ে ৪৫০-৫০০ গ্রাম করা হয়েছে, তবে প্রতিটি পদের পরিবেশনের পরিমাণ কমানো হয়নি বলে জানিয়েছে IRCTC। সংস্থার ব্যাখ্যা, খাবারের পরিমাণ কমার কারণ মূল পদগুলির পরিবেশনের আকার ছোট করা নয়, বরং অতিরিক্ত সহযোগী পদ বা সাইড ডিশগুলি মেনু থেকে বাদ দেওয়া। বন্দে ভারত স্লিপার ট্রেনগুলিতে খাবার সরবরাহের জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি করেছে IRCTC। কামাখ্যা রুটের দায়িত্ব দেওয়া হয়েছে মেফেয়ার গ্রুপকে। হাওড়া রুটে খাবার সরবরাহ করবে TajSATS। বাকি দুটি বন্দে ভারত স্লিপার ট্রেনের খাবারের দায়িত্ব পেয়েছে সরোভার পোর্টিকো গ্রুপ।

Read more!
Advertisement
Advertisement