Advertisement

Rahul Gandhi Convoy Accident: রাহুল গান্ধীর কনভয়ে বড়সড় দুর্ঘটনা, কেমন আছেন লোকসভার বিরোধী দলনেতা?

সোমবার বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয়। এখন কেমন আছেন রাহুল? কোথায় হল দুর্ঘটনা? সবটা জেনে নিন।

রাহুল গান্ধীর কনভয়ে দুর্ঘটনা (ছবি: নীতীশ শ্রীবাস্তব)রাহুল গান্ধীর কনভয়ে দুর্ঘটনা (ছবি: নীতীশ শ্রীবাস্তব)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Oct 2026,
  • अपडेटेड 11:20 AM IST
  • সোমবার বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয়
  • এখন কেমন আছেন রাহুল?
  • কোথায় হল দুর্ঘটনা? সবটা জেনে নিন

সোমবার সকালে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কনভয়। উত্তরপ্রদেশের সুলতানপুরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে। যতদূর খবর, রাহুল গান্ধীর কনভয়ের পিছনে থাকা কয়েকটি গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এরপরই রাহুল গান্ধীর শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও জানা গিয়েছে, কংগ্রেস নেতা নিরাপদেই রয়েছেন।


কোথায় ঘটেছে দুর্ঘটনা?
পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ৮৯.৫ কিলোমিটার মাইলস্টোনের কাছে, হালিয়াপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। জায়গাটি হালিয়াপুর পুলিশ স্টেশনের অধীনে। এই দুর্ঘটনায় কনভয়ের পিছনে থাকা গাড়িগুলি একে অপরের সঙ্গে ধাক্কা খায়। কিন্তু রাহুল গান্ধী সামনের দিকের একটি গাড়িতে ছিলেন। তাই তাঁর এবং তাঁর গাড়ির কিছু হয়নি বলে খবর।

প্রাথমিক তথ্য অনুযায়ী, যেই সব গাড়িগুলিতে সংঘর্ষ হয়, সেগুলি রাহুল গান্ধীর গাড়ির পিছনে আসছিল। তবে এই দুর্ঘটনার পরও কংগ্রেস নেতার গাড়ি অক্ষত রয়েছে।

কোথায় যাচ্ছিলেন রাহুল গান্ধী?

জানা গিয়েছে, ২০১৮ সালের একটি ফৌজদারি মানহানির মামলা চলছে। সেটির রায় ঘোষণার শুনানিতে যোগ দিতে সুলতানপুরের বিশেষ এমপি/এমএলএ আদালতে যাচ্ছিলেন রাহুল গান্ধী। লখনউ থেকে সুলতানপুরের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। তাঁর কনভয়ের পিছনের গাড়িগুলির মধ্যে সংঘর্ষ হয়।

এরপরই অনেকের মনে প্রশ্ন, ঠিক কী কারণে গাড়িগুলির মধ্যে সংঘর্ষ হল? দুর্ঘটনায় কেউ আহত হয়েছেন কি? গাড়িগুলি ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? যদিও এই বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাই এখন অপেক্ষা করতে হবে। দেখা যাক, তদন্তের পর ঠিক কী জানায় পুলিশ।

 

 

Read more!
Advertisement
Advertisement