Advertisement

SIR: ১২টি রাজ্য থেকে বাদ ৫.২০ কোটি নাম, উত্তরপ্রদেশে যোগ হল ৯২ লক্ষ নতুন ভোটার

SIR-এ দেশজুড়ে একসঙ্গে প্রায় ৫.২ কোটি নাম বাদ দিল নির্বাচন কমিশন। তবে একই সঙ্গে নতুন করে যোগও হয়েছে কোটি কোটি ভোটার। সবচেয়ে বেশি নতুন নাম যোগ হয়েছে উত্তরপ্রদেশে।

সবচেয়ে বেশি নতুন নাম যোগ হয়েছে উত্তরপ্রদেশে। সবচেয়ে বেশি নতুন নাম যোগ হয়েছে উত্তরপ্রদেশে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Apr 2026,
  • अपडेटेड 11:22 AM IST
  • SIR-এ দেশজুড়ে একসঙ্গে প্রায় ৫.২ কোটি নাম বাদ দিল নির্বাচন কমিশন।
  • একই সঙ্গে নতুন করে যোগও হয়েছে কোটি কোটি ভোটার।
  • সবচেয়ে বেশি নতুন নাম যোগ হয়েছে উত্তরপ্রদেশে।

SIR-এ দেশজুড়ে একসঙ্গে প্রায় ৫.২ কোটি নাম বাদ দিল নির্বাচন কমিশন। তবে একই সঙ্গে নতুন করে যোগও হয়েছে কোটি কোটি ভোটার। সবচেয়ে বেশি নতুন নাম যোগ হয়েছে উত্তরপ্রদেশে। প্রায় ৯২ লক্ষ। ভোটের আগে এই ‘ক্লিন-আপ’ ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের SIR-এর মূল লক্ষ্য ছিল ভোটার তালিকাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করা। কমিশনের দাবি, তালিকা থেকে যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে অনেকেই ছিলেন মৃত। কেউ আবার অন্যত্র চলে গিয়েছেন। আবার অনেকের একই নামে একাধিকবার রেজিস্টার্ড ছিল। কেউ আবার দীর্ঘদিন ধরে নিঁখোজ। ফলে ভুয়ো ভোটের সম্ভাবনা কমাতেই এই পদক্ষেপ।

এই অভিযান প্রথম শুরু হয় বিহারে। তারপর ধাপে ধাপে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট, তামিলনাড়ু-সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR চালানো হয়। সব মিলিয়ে প্রায় ৫১ কোটি ভোটারের তথ্য খতিয়ে দেখা হয়েছে। তার মধ্যে প্রায় ১০.২ শতাংশ নাম অযোগ্য বলে বাদ দেওয়া হয়েছে। কমিশনের মতে, এতে ভোটার তালিকা আরও নির্ভুল হয়েছে।

পরিসংখ্যান বলছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সবচেয়ে বেশি; প্রায় ১৬.৬ শতাংশ নাম বাদ পড়েছে। তার পরেই রয়েছে উত্তরপ্রদেশ (১৩.২ শতাংশ) এবং গুজরাট (১৩.১ শতাংশ)। ছত্তীসগঢ়ে ১১.৩ শতাংশ এবং পশ্চিমবঙ্গে প্রায় ১০.৯ শতাংশ নাম বাদ দেওয়া হয়েছে।  

অভিযান চলাকালীন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। প্রায় ১৩ কোটি ভোটার তাঁদের রেজিস্টার্ড ঠিকানায় ছিলেন না। আবার ৩.১ কোটি মানুষ অন্য রাজ্যে চলে গিয়েছেন। এছাড়াও প্রায় ৬.৫ কোটি এমন নাম চিহ্নিত হয়েছে, যাঁরা কখনও ভোটই দেননি। কমিশনের মতে, এই ধরনের নাম থাকলে ভুয়ো ভোটের আশঙ্কা থেকে যায়। তাই এই বড়সড় ছাঁটাই।

তবে শুধু নাম বাদই নয়, নতুন ভোটারও যুক্ত হয়েছে। সব মিলিয়ে প্রায় ২ কোটি নতুন নাম যোগ হয়েছে তালিকায়। এর মধ্যে উত্তরপ্রদেশেই সবচেয়ে বেশি; ৯২.৪ লক্ষ। তামিলনাড়ুতে ৩৫ লক্ষ, কেরলে ২০.৪ লক্ষ এবং রাজস্থানে ১৫.৪ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছেন। মধ্যপ্রদেশ ও গুজরাটেও লক্ষাধিক নতুন ভোটার নথিভুক্ত হয়েছেন। ফর্ম ৬ এবং ফর্ম ৮-এর মাধ্যমে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Advertisement

সব মিলিয়ে সংশোধনের পর এই ১২টি রাজ্যে এখন মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৫.৮ কোটি। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে; এত বড় সংখ্যায় নাম বাদ পড়া কতটা যুক্তিযুক্ত।
 

Read more!
Advertisement
Advertisement